গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

জাহ্নবীর ৫৫২ আপত্তিকর কনটেন্ট নিয়ে আদালতের নির্দেশ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:০৫ পিএম, ২৩ আগস্ট ২০২৬ | আপডেট: ০৪:৫৫ এএম ২০২৬
জাহ্নবীর ৫৫২ আপত্তিকর কনটেন্ট নিয়ে আদালতের নির্দেশ
ছবি

ছবি সংগৃহীত

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকে ঘিরে অনলাইনে ছড়িয়ে থাকা আপত্তিকর ও অশালীন কনটেন্ট সরানোর নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। অভিনেত্রীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে চিহ্নিত ৫৫২টি লিংক দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তারকাদের ছবি ও ভিডিও ব্যবহার করে অশালীন কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়ার অভিযোগ নতুন নয়। নিজের পরিচয় ও ব্যক্তিত্বের অধিকার সুরক্ষার দাবিতে দিল্লি হাইকোর্টে আবেদন করেন জাহ্নবী।

মামলায় প্রায় সাত হাজার লিংকের উল্লেখ করা হলেও প্রাথমিকভাবে ৫৫২টি লিংক সরানোর নির্দেশ দিয়েছেন আদালত। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, চিহ্নিত লিংকগুলোতে আপত্তিকর ও অশালীন কনটেন্ট থাকায় সেগুলো দ্রুত অপসারণ করা প্রয়োজন।

মামলায় জাহ্নবীর পরিচয় ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট পরিচালনা, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিকৃত ছবি তৈরি এবং তার পরিচয় বাণিজ্যিকভাবে ব্যবহারের অভিযোগও করা হয়েছে।

তবে জাহ্নবীর নামে পরিচালিত সব অনুরাগী পেজকে বেআইনি বলা যাবে না বলে স্পষ্ট করেছেন আদালত। এসব পেজে অভিনেত্রীর ছবি, ভিডিও, চলচ্চিত্র-সংক্রান্ত তথ্য, প্রশংসা কিংবা সমালোচনা থাকতে পারে। শুধু অভিনেত্রীর নাম বা ছবি ব্যবহারের কারণে কোনো ফ্যান পেজ বন্ধ করার যৌক্তিকতা নেই।

তবে কোনো পেজে অশালীন কনটেন্ট ছড়ানো হলে কিংবা জাহ্নবীর পরিচয় ব্যবহার করে অবৈধভাবে অর্থ উপার্জনের চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে জানিয়েছেন আদালত।

জাহ্নবীর মামলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মাধ্যমে তৈরি ভুয়া ও বিকৃত ছবি, ভুয়া পরিচয়ে খোলা অ্যাকাউন্ট এবং তার পরিচয় ব্যবহার করে বাণিজ্যিক শোষণের বিষয়গুলোও উঠে এসেছে। এসব কনটেন্টকে সাধারণ অনুরাগী পেজ থেকে আলাদা করে দেখার ওপর গুরুত্ব দিয়েছেন আদালত।

কাজের ক্ষেত্রে জাহ্নবী কাপুরকে সর্বশেষ তেলেগু ভাষার অ্যাকশনধর্মী সিনেমা ‘পেড্ডি’তে দেখা গেছে। বুচি বাবু সানা পরিচালিত সিনেমাটিতে রাম চরণ ও শিবরাজকুমারের সঙ্গে অভিনয় করেছেন তিনি। ২০২৬ সালের জুনে প্রেক্ষাগৃহে মুক্তির পর জুলাইয়ে এটি নেটফ্লিক্সে মুক্তি পায়।

এসি/আপ্র/২৩/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা
১৪ অক্টোবর ২০২৬

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা

মানবিক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। নিজের সহযোগী দলের সদস্যদের পরিব...

বিজ্ঞাপনে নায়লা নাঈম
১৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপনে নায়লা নাঈম

নতুন একটি ওভিসিতে মডেল হয়েছেন নায়লা নাঈম। একটি মোবাইল প্রতিষ্ঠানের মডেল হিসেবে দেখা গেছে তাকে। তার স...

গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান
১৪ অক্টোবর ২০২৬

গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান

গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৯তম আসরে মনোনয়নের জন্য জমা পড়েছে অরিজিৎ সিংয়ের গান ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর...

রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
১৪ অক্টোবর ২০২৬

রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর

বলিউড কিংবা দক্ষিণ ভারতীয় সিনেমা, সবখানেই ম্রুনাল ঠাকুরের ব্যস্ততা রয়েছে। অভিনয়গুণে গোটা ভারতে তার গ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে