গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৭ পিএম, ১১ আগস্ট ২০২৬ | আপডেট: ১৭:৫৫ এএম ২০২৬
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
ছবি

ছবি সংগৃহীত

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, এ উপলক্ষে এক দিন ছুটি নির্ধারিত রয়েছে।

ছুটির আওতায় থাকবে সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত সব কলেজ বন্ধ থাকবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও পৃথক বিজ্ঞপ্তিতে ছুটি ঘোষণা করেছে। রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও বুধবার ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

তবে আখেরি চাহার সোম্বা উপলক্ষে দেশে কোনো সরকারি সাধারণ ছুটি নেই। এটি ঐচ্ছিক ছুটির আওতাভুক্ত।

‘আখেরি চাহার সোম্বা’ আরবি ও ফারসি শব্দের সমন্বয়ে গঠিত। ‘আখেরি’ অর্থ শেষ, ‘চাহার’ অর্থ চার এবং ‘শোম্বা’ অর্থ বুধবার। অর্থাৎ, সফর মাসের শেষ বুধবারকে আখেরি চাহার সোম্বা বলা হয়।

মুসলিম সমাজে দিনটি বিশেষ গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে। এ উপলক্ষে বিভিন্ন স্থানে দোয়া, মিলাদ মাহফিল, ওয়াজ-নসিহত, জিকির-আজকার ও মোনাজাতের আয়োজন করা হয়।

প্রচলিত ধর্মীয় বর্ণনা অনুযায়ী, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অসুস্থতার সময় তার সাময়িক সুস্থতার সংবাদে সাহাবায়ে কেরামের মধ্যে আনন্দের সৃষ্টি হয়। বর্ণিত আছে, দিনটি ছিল সফর মাসের শেষ বুধবার। মহানবী (সা.)-এর সুস্থতার স্মরণে পরবর্তী সময়ে মুসলিম সমাজে দিনটি বিশেষভাবে পালনের রীতি প্রচলিত হয়।

অনেকে এ দিনকে শুকরিয়া আদায়ের দিন হিসেবে পালন করেন। এ উপলক্ষে গোসল, দুই রাকাত নফল নামাজ, দোয়া ও দান-খয়রাতসহ বিভিন্ন ইবাদত করা হয়ে থাকে। দেশের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, খানকা ও ধর্মীয় প্রতিষ্ঠানে এ উপলক্ষে আলোচনা, মিলাদ, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

তবে আখেরি চাহার সোম্বার বিভিন্ন আনুষ্ঠানিকতা ও এর ধর্মীয় ভিত্তি নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। তাই ধর্মীয় আচার পালনের ক্ষেত্রে নির্ভরযোগ্য আলেমের পরামর্শ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়।

এসি/আপ্র/১১/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ইরানে বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ
২৯ সেপ্টেম্বর ২০২৬

ইরানে বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ

ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ দেওয়া হচ্ছে। নির্...

পাস করা শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকরা শাস্তি পাবেন: শিক্ষামন্ত্রী
২৮ সেপ্টেম্বর ২০২৬

পাস করা শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকরা শাস্তি পাবেন: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এবার এসএসসি ও সমমান পরীক্ষায়...

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর
২৮ সেপ্টেম্বর ২০২৬

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে এখনো তথ্য যাচাই-বাছাই বাকি রয়েছে ৮১৭ জনের। তাদের ঠিক...

আইডিয়াল ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, অতিরিক্ত পুলিশ মোতায়েন
২৭ সেপ্টেম্বর ২০২৬

আইডিয়াল ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, অতিরিক্ত পুলিশ মোতায়েন

রাজধানীর আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৭ সেপ্টেম্বর)...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই