গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

পদার্থবিজ্ঞানের প্রশ্ন নিয়ে আশ্বস্ত করল শিক্ষা বোর্ড

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৪ পিএম, ১৪ জুলাই ২০২৬ | আপডেট: ০১:০৩ এএম ২০২৬
পদার্থবিজ্ঞানের প্রশ্ন নিয়ে আশ্বস্ত করল শিক্ষা বোর্ড
ছবি

ছবি সংগৃহীত

চলমান এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সৃজনশীল অংশের দুটি প্রশ্ন নিয়ে ওঠা অভিযোগ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। তদন্তে কোনো প্রশ্নে ত্রুটি বা অসংগতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রশ্নে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড।

সোমবার (১৩ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিভিন্ন মাধ্যমে যে অভিযোগ উঠেছে, তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হচ্ছে।

বোর্ড জানিয়েছে, অভিযোগের সত্যতা পাওয়া গেলে এমন ব্যবস্থা নেওয়া হবে, যাতে কোনো পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত না হন। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বরও দেওয়া হবে।

এ ছাড়া বিষয়টি নিয়ে গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকতে পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে শিক্ষা বোর্ড।

উল্লেখ্য, পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সৃজনশীল অংশের দুটি প্রশ্নে সম্ভাব্য ভুল ও অসংগতির অভিযোগ ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে আন্তঃশিক্ষা বোর্ড আনুষ্ঠানিকভাবে বিষয়টি পর্যালোচনার আশ্বাস দিয়ে এ ব্যাখ্যা প্রকাশ করেছে।

এসি/আপ্র/১৪/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

পদত্যাগের খবর নাকচ চুয়েট উপাচার্যের, আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষক-শিক্ষার্থীরা
১৪ অক্টোবর ২০২৬

পদত্যাগের খবর নাকচ চুয়েট উপাচার্যের, আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষক-শিক্ষার্থীরা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম পদত্যাগের খবর...

চুয়েটে আর না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি
১৩ অক্টোবর ২০২৬

চুয়েটে আর না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে অবরুদ্ধ অবস্...

নজরুল বর্ষ উদযাপন শুরু জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে
১৩ অক্টোবর ২০২৬

নজরুল বর্ষ উদযাপন শুরু জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সরকার ঘোষিত ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে জাতীয় কবি কাজী নজর...

এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রী
১৩ অক্টোবর ২০২৬

এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্র...

সাধারণ শিক্ষায় বারবার অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে