গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

নজরুল বিশ্ববিদ্যালয়ে সাত দিনের আন্তর্জাতিক নাট্যোৎসব শুরু হচ্ছে আজ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:১১ পিএম, ১২ জুলাই ২০২৬ | আপডেট: ২২:৫৯ এএম ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে সাত দিনের আন্তর্জাতিক নাট্যোৎসব শুরু হচ্ছে আজ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের উদ্যোগে আজ (১২ জুলাই) শুরু হচ্ছে সাত দিনব্যাপী চতুর্থ আন্তর্জাতিক নাট্যোৎসব-২০২৬। বিভাগের স্নাতকোত্তর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নির্দেশনা শাখার শিক্ষার্থীদের আন্তর্জাতিক নাট্য অঙ্গনের সঙ্গে পরিচিত করে তোলার লক্ষ্যেই এ উৎসবের আয়োজন করা হয়েছে।

১২ থেকে ১৮ জুলাই পর্যন্ত চলবে এ নাট্যোৎসব। বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে অবস্থিত নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। উৎসবের উদ্বোধন করবেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইসরাফিল। এ বছর নাট্যজগতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব আবুল হায়াতকে **নাট্যজন সম্মাননা** প্রদান করা হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. আরিফ হায়দার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন উৎসবের সদস্যসচিব ও কোর্স শিক্ষক মো. মাজহারুল হোসেন তোকদার। সভাপতিত্ব করবেন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও উৎসবের আহ্বায়ক অধ্যাপক ইসমত আরা ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করবেন বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ মামুন রেজা।

সাত দিনের এ নাট্যোৎসবে প্রতিদিন একটি করে নাটক মঞ্চস্থ হবে। প্রথম দিনে মঞ্চায়িত হবে **‘ভাষা অথবা প্রেমের রাজনৈতিক বিপর্যয়’**। দ্বিতীয় দিনে **‘কালিকা’**, তৃতীয় দিনে **‘ইন্ডিপেন্ডেন্স’**, চতুর্থ দিনে **‘একশ বস্তা চাল’**, পঞ্চম দিনে **‘দেওয়ান গাজীর কিসসা’**, ষষ্ঠ দিনে **‘ক্রীতদাসের হাসি’** এবং সমাপনী দিনে ভারতের পশ্চিমবঙ্গের কাঁকিনাড়া শিল্পাঙ্গনের পরিবেশনায় মঞ্চস্থ হবে **‘পঞ্চমীর চাঁদ’**।

আয়োজকদের ভাষ্য, নাট্যচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ ঘটানো এবং আন্তর্জাতিক নাট্যচর্চার সঙ্গে তাদের সম্পৃক্ত করাই এ উৎসবের প্রধান উদ্দেশ্য।
সানা/আপ্র/১১/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

পদত্যাগের খবর নাকচ চুয়েট উপাচার্যের, আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষক-শিক্ষার্থীরা
১৪ অক্টোবর ২০২৬

পদত্যাগের খবর নাকচ চুয়েট উপাচার্যের, আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষক-শিক্ষার্থীরা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম পদত্যাগের খবর...

চুয়েটে আর না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি
১৩ অক্টোবর ২০২৬

চুয়েটে আর না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে অবরুদ্ধ অবস্...

নজরুল বর্ষ উদযাপন শুরু জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে
১৩ অক্টোবর ২০২৬

নজরুল বর্ষ উদযাপন শুরু জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সরকার ঘোষিত ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে জাতীয় কবি কাজী নজর...

এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রী
১৩ অক্টোবর ২০২৬

এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্র...

সাধারণ শিক্ষায় বারবার অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে