গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৬ আগস্ট ২০২৬

মেনু

বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ০০:১৯ পিএম, ১১ জুলাই ২০২৬ | আপডেট: ১০:৪০ এএম ২০২৬
বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
ছবি

ছবি সংগৃহীত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন আগামীকাল শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার সব পরীক্ষার্থীর জন্য এ সিদ্ধান্ত কার্যকর হবে। এর আগে একই কারণে গত ৮ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছিল।

কয়েক দিনের টানা অতি ভারী বর্ষণে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। অনেক সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়েছে। ফলে পরীক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

এদিকে মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বর্ষণের সঙ্গে চট্টগ্রাম অঞ্চলে একের পর এক পাহাড়ধসের ঘটনাও ঘটেছে। বৃহস্পতিবার পর্যন্ত পাহাড়ধসসহ বিভিন্ন ঘটনায় ২৯ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
সানা/আপ্র/১০/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক পদে নিয়োগ নিয়ে সুখবর
২৬ আগস্ট ২০২৬

প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক পদে নিয়োগ নিয়ে সুখবর

দীর্ঘদিন আইনি জটিলতায় আটকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজারের বেশি প্রধান শিক্ষক ‍শূন্যপদ। বিপুলস...

নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইকবাল-মীম
২৫ আগস্ট ২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইকবাল-মীম

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্য...

এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ
২৪ আগস্ট ২০২৬

এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী- এ পরীক্ষা শুরু হ...

প্রাথমিক শিক্ষাব্যবস্থায় শিগগিরই আসছে নতুন নীতিমালা
২৩ আগস্ট ২০২৬

প্রাথমিক শিক্ষাব্যবস্থায় শিগগিরই আসছে নতুন নীতিমালা

প্রাথমিক শিক্ষাব্যবস্থা পরিচালনায় শিগগিরই নতুন নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে এরই মধ্য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই