গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাড়লো ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৫ পিএম, ২৭ জুন ২০২৬ | আপডেট: ১৬:৫২ এএম ২০২৬
বাড়লো ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ
ছবি

ছবি সংগৃহীত

খুচরা ঋণ বৃদ্ধি এবং সাধারণ গ্রাহকদের ঋণপ্রাপ্তি সহজ করার জন্য ব্যক্তিগত ঋণের সর্বোচ্চ পরিশোধের মেয়াদ পাঁচ বছর থেকে বাড়িয়ে আট বছর করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ভোক্তা ঋণ বাড়ার ক্ষেত্রে এত দিন বহাল থাকা একটি বড় ধরনের বিধিনিষেধও পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে।

দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে এই সংক্রান্ত একটি জরুরি সার্কুলার পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সংশোধিত নীতিমালার আওতায় ব্যাংকগুলো এখন থেকে তাদের সামগ্রিক ঋণ প্রবৃদ্ধির হারের চেয়ে বেশি হারে ভোক্তা ঋণের পোর্টফোলিও বাড়াতে পারবে। এর আগে ব্যাংকগুলোর মোট ঋণের বার্ষিক প্রবৃদ্ধির হারের চেয়ে ভোক্তা ঋণের প্রবৃদ্ধি কোনোভাবেই বেশি হওয়ার আইনি অনুমতি ছিল না।

ব্যাংকাররা জানিয়েছেন, ঋণ পরিশোধের মেয়াদ এক লাফে তিন বছর বাড়ার ফলে স্বাভাবিকভাবেই গ্রাহকদের মাসিক কিস্তির (ইএমআই) পরিমাণ অনেক কমে আসবে। এতে সাধারণ মধ্যবিত্ত ও চাকরিজীবী ঋণগ্রহীতাদের জন্য ব্যাংক থেকে ব্যক্তিগত ঋণ নেওয়া আরো বেশি সহজসাধ্য হবে। তবে তারা একই সঙ্গে সতর্ক করে দিয়ে বলেছেন, ঋণের মেয়াদ বাড়ানোর এই উদ্যোগটি যদি ব্যাংকগুলো সঠিকভাবে পরিচালনা করতে না পারে, তবে দীর্ঘ মেয়াদে ব্যাংকগুলোর ঋণঝুঁকি বেড়ে যাওয়ার একটি বড় আশঙ্কাও রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্টরা মনে করছেন, প্রবৃদ্ধির এই সর্বোচ্চ সীমা বা ক্যাপ তুলে নেওয়ার ফলে ব্যাংকগুলো এখন তাদের ভোক্তা ঋণ ব্যবসা আরো বেশি সম্প্রসারণে উৎসাহিত হবে। এর ফলে বাজারে ব্যক্তিগত ও খুচরা ঋণের যে ক্রমবর্ধমান চাহিদা রয়েছে, তা সহজেই মেটানো সম্ভব হবে।

এর আগে দেশে পরিবেশবান্ধব বিদ্যুৎচালিত গাড়ি কেনা উৎসাহিত করতে গত ৫ মে বিদ্যুৎচালিত ও হাইব্রিড গাড়ি কেনার ক্ষেত্রে ব্যক্তির ঋণ সীমা এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। সে সময় বিদ্যুৎচালিত ও হাইব্রিড যানবাহন ক্রয়ে আগের সীমার চেয়ে ২০ লাখ টাকা বাড়িয়ে সর্বোচ্চ ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সুযোগ দেওয়া হয়। একই সঙ্গে এই খাতে ঋণ-বিনিয়োগ অনুপাত করা হয় ৮০:২০ শতাংশ, যা আগে ছিল ৬০:৪০ শতাংশ।

এসি/আপ্র/২৭/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

দেশের বাজারে কমলো সোনার দাম
২৬ সেপ্টেম্বর ২০২৬

দেশের বাজারে কমলো সোনার দাম

দেশের বাজারে সোনার গহনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযা...

বিকাশ, রবি ও বাংলালিংকসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংক চালুর অনুমতি
২৪ সেপ্টেম্বর ২০২৬

বিকাশ, রবি ও বাংলালিংকসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংক চালুর অনুমতি

দেশে নতুন ধারার ব্যাংকিং সেবা চালু করতে বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪টি প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংক স্থ...

মধ্যপ্রাচ্যের সংকট কাটলে তেলের দাম কমাবে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী
২৪ সেপ্টেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্যের সংকট কাটলে তেলের দাম কমাবে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান সংকট দ্রুত কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের...

সার ও মসুর ডাল আমদানি নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত
২৪ সেপ্টেম্বর ২০২৬

সার ও মসুর ডাল আমদানি নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত

দেশের বর্ধমান চাহিদা মেটাতে সরকার পৃথক প্রস্তাবে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল এবং ১ লাখ ৫৫ হাজার মেট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই