গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২২ নভেম্বর ২০২৬

মেনু

তিন ধরনের নতুন নোট ছাড়লো বাংলাদেশ ব্যাংক

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩২ পিএম, ১৯ মে ২০২৬ | আপডেট: ২৩:৩৮ এএম ২০২৬
তিন ধরনের নতুন নোট ছাড়লো বাংলাদেশ ব্যাংক
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক ১০০০, ৫০০ ও ১০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৮ মে) থেকে এসব নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু শুরু হয়েছে। পর্যায়ক্রমে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও নোটগুলো ইস্যু করা হবে।
গতকাল সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন নোটগুলোতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সই সংবলিত থাকবে। এর আগে প্রচলনে আসা একই সিরিজের ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নোটও পর্যায়ক্রমে গভর্নরের সই ইস্যু করা হবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নোটগুলোর রং, আকৃতি, ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতোই অপরিবর্তিত থাকবে। পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রাও বৈধ এবং চালু থাকবে। কেন্দ্রীয় ব্যাংক গণমাধ্যমকে জাতীয় স্বার্থে এ তথ্য প্রচারের অনুরোধ জানিয়েছে।
সানা/আপ্র/১৯/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ব্যাংকের শীর্ষ পদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা
২২ নভেম্বর ২০২৬

ব্যাংকের শীর্ষ পদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা

দেশের ব্যাংক খাত পরিচালনায় বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ ব্যাংকের সুপারিশের ভ...

সোনার বাজারে বড় পতন, দাম ফিরল ১৪ মাস আগের অবস্থানে
২১ নভেম্বর ২০২৬

সোনার বাজারে বড় পতন, দাম ফিরল ১৪ মাস আগের অবস্থানে

বিশ্ববাজারে টানা দরপতনের ধারাবাহিকতায় সোনার দাম আরও এক দফা বড় ধাক্কা খেয়েছে। এক দিনে ৪ দশমিক ৩৩ শতাং...

জ্বালানি আমদানিতে আরো ৫ হাজার কোটি টাকা চায় বিপিসি
২০ নভেম্বর ২০২৬

জ্বালানি আমদানিতে আরো ৫ হাজার কোটি টাকা চায় বিপিসি

ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে সরকারের কাছে আরো ৫ হাজার কোটি টাকা ভর্তুকি...

একদিনেই ভরিতে সোনার দাম কমল প্রায় ১১ হাজার টাকা
২০ নভেম্বর ২০২৬

একদিনেই ভরিতে সোনার দাম কমল প্রায় ১১ হাজার টাকা

দেশের বাজারে সোনার দাম কমার ধারা অব্যাহত রয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) এক দিনেই ভরিপ্রতি সর্বোচ্চ ১০...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই