গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

মেনু

এসএসসি পাসের আনন্দের দুদিন পর সাপের কামড়ে মৃত্যু

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৫০ পিএম, ১৩ আগস্ট ২০২৬ | আপডেট: ০৩:৩৪ এএম ২০২৬
এসএসসি পাসের আনন্দের দুদিন পর সাপের কামড়ে মৃত্যু
ছবি

সোনালী আক্তার -ছবি সংগৃহীত

দুই দিন আগে প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলে আনন্দে ভেসেছিল পরিবার। কিন্তু সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই বিষধর সাপের কামড়ে প্রাণ গেল সোনালী আক্তারের। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১০টার দিকে পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়নের দুর্গম চর মিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সোনালী ছিলেন অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। বাবা মারা যাওয়ার পর মা মোছা. রাশেদা খাতুন (৪০) তাকে নিয়ে মামার বাড়িতে চলে আসেন। সেখানেই থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন সোনালী। এর আগে আরেক মেয়েকে হারানোর পর সোনালীই হয়ে উঠেছিলেন মায়ের সব স্বপ্নের কেন্দ্র। মেয়েকে ঘিরেই বেঁচে থাকার আশায় রাশেদা আর বিয়ে করেননি। অন্যদিকে মাকে আঁকড়ে ধরে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন সোনালী।

বেড়ার সিনথী পাঠশালা থেকে এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ ৩ দশমিক ৫৬ পেয়ে উত্তীর্ণ হন তিনি। ফল প্রকাশের মাত্র দুই দিন পরই থেমে গেল তার জীবন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মায়ের সঙ্গে পাশের একটি বাড়ি থেকে নিজেদের বাড়িতে ফিরছিলেন সোনালী। পথে একটি সাপ তাকে কামড় দেয়। পরে তাকে হাসপাতালে নেওয়ার পরিবর্তে উপজেলার বাঁধেরহাট এলাকার এক ওঝার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে দীর্ঘ সময় ঝাড়ফুঁক চলার একপর্যায়ে সোনালী অচেতন হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই তার মৃত্যু হয়।

একমাত্র অবলম্বন মেয়েকে হারিয়ে শোকস্তব্ধ রাশেদা খাতুন। স্বজনদের কাছে বারবার তিনি শুধু বলছেন, ‘আমি এখন কী নিয়ে বাঁচব?’

সোনালীর সহপাঠী ও শিক্ষকেরা জানান, পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড, স্কাউটিং ও খেলাধুলাতেও তার আগ্রহ ও দক্ষতা ছিল। বিদ্যালয়ে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করতেন তিনি। প্রাণবন্ত ও হাসিখুশি সোনালী শিক্ষক-সহপাঠীদের কাছেও ছিলেন অত্যন্ত প্রিয়।

সিনথী পাঠশালার প্রধান শিক্ষক আরিফুল ইসলাম সজীব বলেন, এসএসসি পরীক্ষায় বিদ্যালয় ভালো ফল করায় বৃহস্পতিবার বিদ্যালয়ে আনন্দ অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মঙ্গলবার রাত ৮টার দিকে এ বিষয়ে সোনালীর সঙ্গে ফোনে কথা হয় তাঁর। অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েও কিছুক্ষণ আলোচনা করেন তারা।

প্রধান শিক্ষক বলেন, সোনালী শুধু পড়াশোনায় ভালো ছিল না; সাংস্কৃতিক কর্মকাণ্ড, স্কাউটিং ও খেলাধুলাতেও তাঁর আগ্রহ ও দক্ষতা ছিল। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গভীরভাবে শোকাহত।
সানা/আপ্র/১৩/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ইউসিবির সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
১৩ আগস্ট ২০২৬

ইউসিবির সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও হুণ্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের মামলায় ব্যাং...

গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা
১৩ আগস্ট ২০২৬

গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা

এ টি এম সাজ্জাদ হোসেন সাবু, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক গৃহ...

বরগুনায় ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন, নতুন কমিটি ঘোষণা
১৩ আগস্ট ২০২৬

বরগুনায় ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

অ্যাড. মোস্তফা কাদের: ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার আহ্বানে...

চট্টগ্রামে বুইশ্যার সাত সহযোগী অস্ত্রসহ গ্রেফতার
১৩ আগস্ট ২০২৬

চট্টগ্রামে বুইশ্যার সাত সহযোগী অস্ত্রসহ গ্রেফতার

চট্টগ্রাম মহানগরীতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি শহিদুল ইসলাম বুইশ্যার সাত সহযোগীকে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই