গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

টঙ্গীতে পৃথক অভিযানে ছয় ছিনতাইকারী গ্রেফতার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৪০ পিএম, ১২ আগস্ট ২০২৬ | আপডেট: ১৮:৩৯ এএম ২০২৬
টঙ্গীতে পৃথক অভিযানে ছয় ছিনতাইকারী গ্রেফতার
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম থানা পুলিশের পৃথক অভিযানে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি, দুটি চাকু, একটি সিএনজিচালিত অটোরিকশা এবং ছিনতাই করা নগদ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, টঙ্গী পূর্ব থানার একটি দল দত্তপাড়া হোসেন মার্কেট এলাকার লেদু মোল্লা রোডের মাথায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের সময় শামীম হোসেন বাবু ওরফে বুক কাটা বাবুকে (৩৭) আটক করে। তার কাছ থেকে একটি চাপাতি ও ছিনতাই করা এক হাজার টাকা উদ্ধার করা হয়। তিনি গাজীপুর মহানগরের এরশাদনগর ২ নম্বর ব্লকের বাসিন্দা। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে ডাকাতি, হত্যা ও ছিনতাইসহ মোট ১৫টি মামলা রয়েছে।

অন্য একটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর বাঁশপট্টি এলাকায় সিএনজিচালিত অটোরিকশাযোগে ডাকাতির প্রস্তুতিকালে আরো তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি চাকু ও একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-আব্দুল কুদ্দুস ওরফে সুজন ওরফে ইদ্রিস (৪৭), মিলন (৩৬) এবং মো. মিলন (৩৫)। তাঁদের স্থায়ী ঠিকানা যথাক্রমে ময়মনসিংহের ফুলপুর, ধোবাউড়া ও বগুড়ার শাজাহানপুর এলাকায়। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে টঙ্গী পশ্চিম থানা পুলিশ প্রতারণার মাধ্যমে আটক করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগে আরো দুইজনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, গত ৯ এপ্রিল কাউসার মিয়া (৩০) টঙ্গী পশ্চিম থানায় অভিযোগ করেন, রাকিব ও মিজানুর রহমানসহ কয়েকজন তাকে প্রতারণার মাধ্যমে আটকে রেখে দুই লাখ তিন হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মাহমুদ হাসান জনি ১১ এপ্রিল খরতৈল সুপার মার্কেট এলাকা থেকে রাকিব ও মিজানুর রহমানকে গ্রেফতার করেন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি এসব ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সানা/আপ্র/১২/৮/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি, বাড়তি ভোক্তা চাপে
০৮ অক্টোবর ২০২৬

সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি, বাড়তি ভোক্তা চাপে

ফেনীর বাজারে ১২ কেজির এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে ১ হাজার ৯০০ থেকে ২ হাজার টাকায়। কোথাও কোথাও এর চ...

মেহেরপুরে পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি
০৮ অক্টোবর ২০২৬

মেহেরপুরে পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি

এস এ খান শিল্টু: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মেহেরপুর জেলা শাখার পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন আহ্ব...

টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় পুলিশ কর্মকর্তা আহত
০৭ অক্টোবর ২০২৬

টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় পুলিশ কর্মকর্তা আহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ছিনতাইবিরোধী অভিযানে গিয়ে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আ...

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি
০৭ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি

বিশাল রহমান: ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির জেলা শাখার চলমান কমিটি বাতিলের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই