গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মেনু

বরগুনায় ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

জেলা প্রতিনিধি, বরগুনা

জেলা প্রতিনিধি, বরগুনা

প্রকাশিত: ০১:৩৫ পিএম, ১৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:৩৪ এএম ২০২৬
বরগুনায় ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন, নতুন কমিটি ঘোষণা
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

অ্যাড. মোস্তফা কাদের: ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার আহ্বানে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকেল ৩টায় বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সম্মেলন শেষে সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, দেশ ও জাতির সার্বিক মুক্তির জন্য ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং ইসলামী মূল্যবোধের বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও কেওড়াবুনিয়া পীর সাহেব আলহাজ মাওলানা মাহমুদুল হোসাইন অলি উল্লাহ এবং সংগঠনের বরিশাল বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।

বরগুনা জেলা শাখার বিদায়ী সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমীর সভাপতিত্বে এবং বিদায়ী সেক্রেটারি মাওলানা মো. আব্দুস শাকুরের সঞ্চালনায় সম্মেলনের কার্যক্রম পরিচালিত হয়।

সম্মেলনে নেতৃবৃন্দের সম্মতিক্রমে গঠিত নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ মাওলানা মাহমুদুল হোসাইন অলি উল্লাহ (এমপি, বরগুনা-১)। সহসভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুস শাকুর ও মাওলানা জালাল উদ্দিন কারিমী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা রেজাউল করিম আকন।

এ ছাড়া উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা করা হয়েছে মুফতি মিজানুর রহমান কাসেমীকে। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন আলহাজ মাওলানা আব্দুল কাদের (পীর সাহেব বাওয়ালকর) এবং আলহাজ দেলোয়ার হোসেন।

সম্মেলনে বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আগামী দিনে ইসলাম, দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সানা/আপ্র/১৩/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ফিরে পেতেই বুকে জড়িয়ে নিলেন স্বামী
০১ অক্টোবর ২০২৬

মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ফিরে পেতেই বুকে জড়িয়ে নিলেন স্বামী

দীর্ঘ তিন মাসের অপেক্ষা, উদ্বেগ আর মানসিক যন্ত্রণার অবসান ঘটেছে এক স্বামীর। মানিকগঞ্জের সাটুরিয়া থেক...

ঘোড়াঘাটে শিশিরভেজা ধানক্ষেতে বদলে যাচ্ছে প্রকৃতির রূপ
০১ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে শিশিরভেজা ধানক্ষেতে বদলে যাচ্ছে প্রকৃতির রূপ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে আশ্বিনের শুরুতেই প্রকৃতিতে বইতে শুরু করেছে শীতের আ...

ধান ক্ষেতে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই কৃষকের মৃত্যু
০১ অক্টোবর ২০২৬

ধান ক্ষেতে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই কৃষকের মৃত্যু

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ধান ক্ষেতে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষক...

গোবিন্দগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
৩০ সেপ্টেম্বর ২০২৬

গোবিন্দগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল পশ্চিমপাড়া...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে