গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৬ আগস্ট ২০২৬

মেনু

খরচের অর্ধেক দামে বিক্রি

ফরিদপুরে পেঁয়াজের দামে ধস, কৃষকরা বিপাকে

জেলা প্রতিনিধি, ফরিদপুর

জেলা প্রতিনিধি, ফরিদপুর

প্রকাশিত: ২১:০১ পিএম, ০৫ জুলাই ২০২৬ | আপডেট: ১৬:০২ এএম ২০২৬
ফরিদপুরে পেঁয়াজের দামে ধস, কৃষকরা বিপাকে
ছবি

ছবি সংগৃহীত

ফরিদপুরে বাজারে পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় দাম ব্যাপকভাবে কমে গেছে। উৎপাদন খরচের তুলনায় প্রায় অর্ধেক দামে বিক্রি করতে বাধ্য হওয়ায় চরম লোকসানের মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা।

কৃষক ও সংশ্লিষ্টরা জানান, এ বছর ফরিদপুরে পেঁয়াজের উৎপাদন ভালো হলেও পর্যাপ্ত সংরক্ষণ সুবিধা না থাকায় একসঙ্গে ফসল বাজারে চলে আসছে। এতে অতিরিক্ত সরবরাহ সৃষ্টি হয়ে দাম দ্রুত পড়ে যাচ্ছে।

বর্তমানে জেলার বিভিন্ন হাটবাজারে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকায়। কৃষকদের হিসাবে, এক মণ পেঁয়াজ উৎপাদনে গড়ে খরচ হচ্ছে প্রায় ১ হাজার ৬০০ টাকা। ফলে প্রতি মণে ৭০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে।

কৃষকরা আশঙ্কা করছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী মৌসুমে অনেকে পেঁয়াজ চাষ থেকে সরে যেতে পারেন। এতে ভবিষ্যতে সরবরাহ সংকট ও মূল্য অস্থিরতা আরো বাড়তে পারে।

ফরিদপুর কৃষক সমিতির নেতা ও আইনজীবী মালিক মজুমদার বলেন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত না হলে গ্রামীণ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। ফরিদপুরের বিভিন্ন উপজেলার হাজারো পরিবার পেঁয়াজ উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িত। তিনি বলেন, পেঁয়াজের বাজারে ধস নামলে কৃষকের ক্রয়ক্ষমতা কমে যায়, যা স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও প্রভাব ফেলে।

দেশসেরা নারী কৃষকদের একজন সাহিদা বেগম বলেন, সংরক্ষণ ব্যবস্থার অভাবই মূল সংকট। মৌসুমে একসঙ্গে বিপুল পেঁয়াজ বাজারে আসায় দাম পড়ে যাচ্ছে, আর কৃষক বাধ্য হচ্ছেন লোকসানে বিক্রি করতে।

সালথা, বোয়ালমারী ও ভাঙ্গা উপজেলার কৃষকরাও জানান, সার, বীজ, কীটনাশক, জ্বালানি ও শ্রমিকের খরচ বেড়ে গেলেও উৎপাদিত পণ্যের দাম সেই অনুপাতে বাড়েনি। ফলে তারা চরম আর্থিক চাপের মুখে রয়েছেন।

ফরিদপুর শহরের পাইকারি ব্যবসায়ীরা বলছেন, উৎপাদন ভালো হওয়ায় বাজারে সরবরাহ বেশি, তাই দাম কমেছে। তবে কার্যকর বাজার ব্যবস্থাপনা থাকলে কৃষক ও ব্যবসায়ী উভয়ই উপকৃত হতেন।

ফরিদপুর সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি শিপ্রা গোস্বামী বলেন, আধুনিক সংরক্ষণ ব্যবস্থার অভাবে কৃষকরা দীর্ঘ সময় ফসল ধরে রাখতে পারেন না, ফলে মৌসুমে বাজারে চাপ পড়ে।

ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. শাহাজাহান জানান, সংরক্ষণ সুবিধা বাড়াতে সরকারিভাবে এয়ারফ্লো মেশিন বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতে আরো বিতরণের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, সংরক্ষণ ব্যবস্থা উন্নত হলে কৃষকরা কম দামে দ্রুত বিক্রি করতে বাধ্য হবেন না, ফলে বাজারে সরবরাহও স্থিতিশীল থাকবে।

কৃষকদের দাবি, ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারি ক্রয় কার্যক্রম, আধুনিক গুদাম নির্মাণ, সহজ কৃষিঋণ এবং মধ্যস্বত্বভোগী নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। না হলে ভবিষ্যতে পেঁয়াজ চাষে আগ্রহ কমে গিয়ে উৎপাদন সংকট দেখা দিতে পারে।

সানা/কেএমএএ/আপ্র/৫/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

ঘোড়াঘাটে অনলাইনে গায়েব মৌজা, থমকে আছে নামজারি
২৬ আগস্ট ২০২৬

ঘোড়াঘাটে অনলাইনে গায়েব মৌজা, থমকে আছে নামজারি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ডিজিটাল ভূমিসেবার প্রযুক্তিগত ত্রুটিতে কয়েকটি মৌজা...

গোবিন্দগঞ্জে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
২৬ আগস্ট ২০২৬

গোবিন্দগঞ্জে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জাহাঙ্গীর আল...

অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়িতে চুরি
২৬ আগস্ট ২০২৬

অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়িতে চুরি

ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাড়ির ব...

অনুমতি ছাড়াই ৩২৭ টন সরকারি সার বিক্রি, স্টোরকিপার আটক
২৫ আগস্ট ২০২৬

অনুমতি ছাড়াই ৩২৭ টন সরকারি সার বিক্রি, স্টোরকিপার আটক

দিনাজপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সরকারি গুদাম থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ৩২৭ ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই