গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৬ আগস্ট ২০২৬

মেনু

তুরাগ নদীতে গোসলে নেমে দুই কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি, গাজীপুর

জেলা প্রতিনিধি, গাজীপুর

প্রকাশিত: ২১:০৩ পিএম, ০৫ জুলাই ২০২৬ | আপডেট: ২২:০৮ এএম ২০২৬
তুরাগ নদীতে গোসলে নেমে দুই কিশোরের মৃত্যু
ছবি

ছবি প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীতে গোসল করতে নেমে শামীম মিয়া (১১) ও আফনান (১৩) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে টঙ্গীর মিরাশপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করে।

নিহত শামীম মিয়া টঙ্গীর পূর্ব আরিচপুর বউবাজার এলাকার আনিসুর রহমানের ছেলে এবং আফনান একই এলাকার সাইফুল ইসলামের ছেলে। তারা দুজনই টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন স্কুলের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে খেলাধুলা শেষে তিন বন্ধু-শামীম, আফনান ও শাকিব-নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে শামীম ও আফনান গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় তাদের সঙ্গে থাকা বন্ধু শাকিব দ্রুত নদী থেকে উঠে স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে উদ্ধারকারী দল দুপুর সাড়ে ১২টার দিকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম বলেন, খবর পেয়ে ডুবুরি দল তুরাগ নদী থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করে।

টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ দুটি আইনগত প্রক্রিয়ায় রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সানা/কেএমএএ/আপ্র/৫/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

ঘোড়াঘাটে অনলাইনে গায়েব মৌজা, থমকে আছে নামজারি
২৬ আগস্ট ২০২৬

ঘোড়াঘাটে অনলাইনে গায়েব মৌজা, থমকে আছে নামজারি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ডিজিটাল ভূমিসেবার প্রযুক্তিগত ত্রুটিতে কয়েকটি মৌজা...

গোবিন্দগঞ্জে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
২৬ আগস্ট ২০২৬

গোবিন্দগঞ্জে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জাহাঙ্গীর আল...

অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়িতে চুরি
২৬ আগস্ট ২০২৬

অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়িতে চুরি

ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাড়ির ব...

অনুমতি ছাড়াই ৩২৭ টন সরকারি সার বিক্রি, স্টোরকিপার আটক
২৫ আগস্ট ২০২৬

অনুমতি ছাড়াই ৩২৭ টন সরকারি সার বিক্রি, স্টোরকিপার আটক

দিনাজপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সরকারি গুদাম থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ৩২৭ ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই