গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

হকারের দখলে চট্টগ্রামের ফুটপাত, জনদুর্ভোগ চরমে

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ১৯:০৯ পিএম, ০৫ জুলাই ২০২৬ | আপডেট: ০৮:৪৮ এএম ২০২৬
হকারের দখলে চট্টগ্রামের ফুটপাত, জনদুর্ভোগ চরমে
ছবি

ছবি প্রতিনিধি

একেএম ফজলুল হক: চট্টগ্রাম মহানগরের ফুটপাত দিন দিন হকার, ভ্যান ও অস্থায়ী দোকানের দখলে চলে যাচ্ছে। নতুন নতুন এলাকায় অবৈধ স্থাপনা গড়ে ওঠায় পথচারীরা বাধ্য হচ্ছেন ব্যস্ত সড়ক দিয়ে চলাচল করতে। এতে নগরজুড়ে সৃষ্টি হয়েছে চরম বিশৃঙ্খলা ও দুর্ভোগ।

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নিয়মিত উচ্ছেদ অভিযান চালালেও কিছুদিনের মধ্যেই হকাররা আবার একই স্থানে দখল নিয়ে নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। ফলে উচ্ছেদ অভিযানেও টেকসই কোনো সমাধান মিলছে না।

নগরবাসীর অভিযোগ, ফুটপাত দখলমুক্ত রাখতে চসিকের প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, নিয়মিত নজরদারি এবং কঠোর ও ধারাবাহিক ব্যবস্থা। শুধু অভিযান নয়, স্থায়ী সমাধান জরুরি বলে মনে করছেন তারা।

অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক মহল, ছাত্র সংগঠনের কিছু নেতাকর্মী ও চাঁদাবাজ চক্র বিভিন্ন এলাকায় ফুটপাত নিয়ন্ত্রণ করে আসছে। চাঁদা না দিলে হকারদের বসতে দেওয়া হয় না বলেও অভিযোগ উঠেছে। তবে ভয়ে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী এ বিষয়ে প্রকাশ্যে কথা বলেন না।

জানা গেছে, গত ষোলো বছরে চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নগরের সড়ক উন্নয়ন ও সম্প্রসারণে বিপুল অর্থ ব্যয় করেছে। সিডিএ ২৪টি প্রকল্পে ১২ হাজার ৩৫৮ কোটি টাকা এবং চসিক ১৫টি প্রকল্পে ৪ হাজার ৯৭৪ কোটি টাকা ব্যয় করেছে, যার মোট পরিমাণ ১৭ হাজার ৩৩২ কোটি টাকা। তবুও কাঙ্ক্ষিত সুফল মিলছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রামে বর্তমানে প্রায় ১ হাজার ৪৪২ কিলোমিটার সড়ক ও প্রায় ৩০০ কিলোমিটার ফুটপাত রয়েছে। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত প্রায় ২৫ হাজার হকার বিভিন্ন স্থানে দোকান বসান। এতে প্রতিদিন গড়ে প্রায় ৩০ কিলোমিটার ফুটপাত কার্যত দখলে থাকে বলে জানা যায়।

সিডিএর চট্টগ্রাম মহানগর মাস্টারপ্ল্যান প্রণয়ন প্রকল্পের জরিপে দেখা গেছে, নগরের ৯৭ শতাংশ সড়কের একাংশ দখলদারদের নিয়ন্ত্রণে রয়েছে। ৬৪ শতাংশ সড়কে পথচারী পারাপারের উপযুক্ত ব্যবস্থা নেই। ৮৩ শতাংশ সড়কে ফুটপাত থাকলেও তার ৭১ শতাংশই আংশিক বা সম্পূর্ণ দখলে। ৬৮ শতাংশ ফুটপাত হাঁটার অনুপযোগী হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, নিউমার্কেট ও আগ্রাবাদ এলাকায় ফুটপাত দখলের মাত্রা সবচেয়ে বেশি। আন্দরকিল্লা থেকে লালদীঘির পাড় পর্যন্ত রাস্তার অংশ ভ্যান ও অস্থায়ী দোকানে ভরপুর। চেরাগী পাহাড় থেকে হেমসেন লেন পর্যন্ত ফুটপাত ফুল ব্যবসায়ীদের দখলে। কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় ফল ও শুঁটকির দোকান বসানো হয়। চকবাজার এলাকায় ফুটপাত দখল করে ইট-বালুর ব্যবসা চলছে। পুরোনো রেলস্টেশন, বহদ্দারহাট, চান্দগাঁও, জামালখান মোড়সহ বিভিন্ন এলাকায় একই পরিস্থিতি।

জামালখান মোড়, নবাব সিরাজউদ্দৌলা রোড, মোমিন রোড, তেলিপট্টি রোড, কেবি ফজলুল কাদের রোড ও জেএম সেন অ্যাভিনিউ এলাকায়ও ফুটপাত দখল ব্যাপকভাবে বিস্তৃত। ষোলশহর দুই নম্বর গেট এলাকায় ভ্রাম্যমাণ দোকানের কারণে সড়কের অর্ধেক অংশই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

এদিকে দেওয়ানহাট থেকে আগ্রাবাদ চৌমুহনী পর্যন্ত সড়কে গাড়ির যন্ত্রাংশের দোকানের সামনে সারি সারি যানবাহন পার্ক থাকায় যান চলাচলও ব্যাহত হচ্ছে।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন, নগরের অবৈধ ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। প্রতি মাসে তাঁর বিভাগ থেকে ১০ থেকে ১৫টি এবং সব মিলিয়ে প্রায় ২৫ থেকে ৩০টি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, “আমরা চাই, পথচারীর ফুটপাত পথচারীদের জন্যই থাকুক।”
সানা/আপ্র/৫/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি: মতিউর রহমান
০৫ অক্টোবর ২০২৬

স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি: মতিউর রহমান

গণ-অভ্যুত্থানে স্বৈরশাসনের পতন হলেও দেশে গণমাধ্যমের স্বাধীনতা এখনো নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন প...

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০
০৫ অক্টোবর ২০২৬

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্য...

মৃগী নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর মিললো শিক্ষার্থীর লাশ
০৫ অক্টোবর ২০২৬

মৃগী নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর মিললো শিক্ষার্থীর লাশ

শেরপুর সদর উপজেলায় নিখোঁজের প্রায় ২৬ ঘণ্টা পর মৃগী নদী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সৈয়দ সাদমান জয়...

নকল ঘি বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
০৪ অক্টোবর ২০২৬

নকল ঘি বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম মহানগরীতে নকল ঘি বিক্রির দায়ে এম আর কনজিউমারস প্রোডাক্টসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে