গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

মেনু

স্বজনহীন বিধবার ঝুলন্ত লাশ, ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০৩:০৩ পিএম, ২০ আগস্ট ২০২৬ | আপডেট: ০৩:৪৭ এএম ২০২৬
স্বজনহীন বিধবার ঝুলন্ত লাশ, ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে সরকারি খাস জমিতে বসবাসকারী স্বজনহীন ও নিঃসন্তান এক বিধবা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম পালটি দাস (৫০)। আজ সকালে বদরগঞ্জ পৌরসভার পশ্চিম বালুয়াভাটা গ্রামের নিজ কুঁড়েঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

তবে স্থানীয়দের অভিযোগ, বসতভিটা দখলের উদ্দেশ্যে পালটি দাসকে হত্যা করে তাঁর মরদেহ ঘরের আড়ায় ঝুলিয়ে রাখা হতে পারে। তাঁদের অভিযোগ, এমন সন্দেহের কথা জানানো হলেও পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য না পাঠিয়েই পরিবারের কাছে হস্তান্তর করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পালটি দাসের পৈতৃক বাড়ি জামুবাড়ী পাখিহানা গ্রামে। প্রায় ১৫ বছর ধরে তিনি পশ্চিম বালুয়াভাটা এলাকায় সরকারি খাস জমিতে একটি কুঁড়েঘর তুলে একাকী বসবাস করছিলেন। দীর্ঘদিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন এবং একা একা কথা বলতেন। তবে কারও সঙ্গে তাঁর ঝগড়া-বিবাদ ছিল না।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, মৃত্যুর কয়েক দিন আগে পালটি দাস প্রতিবেশীদের কাছে আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, তাঁকে হত্যা করে তাঁর ভিটা দখল করা হতে পারে। তবে মানসিকভাবে অসুস্থ মনে করে কেউ তাঁর কথাকে গুরুত্ব দেননি।

ঘটনার দিন সকালে পালটি দাস নাস্তা করতে কাছের বালুয়াভাটা রেলওয়ে গুমটি এলাকায় যান। কিছুক্ষণ পর তিনি নিজ ঘরে ফিরে আসেন। এর অল্প সময় পর স্থানীয়রা ঘরের ভেতর ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, পালটি দাসের কোনো নিকটাত্মীয় বা সন্তান না থাকায় একটি মহল দীর্ঘদিন ধরে তাঁর বসতভিটা দখলের চেষ্টা করছিল। তাঁদের ধারণা, তাঁকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা হিসেবে দেখাতে মরদেহ ঝুলিয়ে রাখা হতে পারে। স্বজনহীন হওয়ায় ভয়ে কেউ প্রকাশ্যে এ বিষয়ে কথা বলতে চাইছেন না বলেও জানান তাঁরা।

খবর পেয়ে বদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। তবে হত্যার অভিযোগ ওঠার পরও মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়নি।

এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, পালটি দাস মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাঁর কোনো দাবিদার বা স্বজন না থাকায় এবং পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না আসায় মরদেহের ময়নাতদন্ত করা হয়নি।

একাকী ও অসহায় এক বিধবার এমন রহস্যজনক মৃত্যু এবং ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের ঘটনায় স্থানীয় সচেতন মহলে ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগের বিষয়ে যথাযথ তদন্ত হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
সানা/আপ্র/২০/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

খুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে গুলিতে নিহত দুই তরুণ
২০ আগস্ট ২০২৬

খুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে গুলিতে নিহত দুই তরুণ

খুলনা নগরের লবণচরা থানার আশিবিঘা এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে গুলিতে দুই তরুণ নিহত হয়েছেন। বুধবার (১৯...

ষাটগম্বুজ ইউনিয়নের বাজেট নিয়ে পর্যালোচনা সভা
২০ আগস্ট ২০২৬

ষাটগম্বুজ ইউনিয়নের বাজেট নিয়ে পর্যালোচনা সভা

বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রণয়ন নি...

আপত্তির মুখে কিশোরগঞ্জের কনসার্ট বাতিল
২০ আগস্ট ২০২৬

আপত্তির মুখে কিশোরগঞ্জের কনসার্ট বাতিল

কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে পূর্বনির্ধারিত কনসার্ট ইমাম-উলামা পরিষদের আপত্তির মুখে বাতিল করেছে...

পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা, সংঘর্ষে আহত ৩০
২০ আগস্ট ২০২৬

পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা, সংঘর্ষে আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়াকে কেন্দ্র করে মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ শতাংশ, সরকারের প্রতি ৫৪ শতাংশ

সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে পরিচালিত এক জনমত জরিপে প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব পালনে ৬৬ দশমিক ৩০ শতাংশ উত্তরদাতা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাঁদের মতে, প্রধানমন্ত্রী ভালোভাবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে সরকারের সামগ্রিক কর্মকাণ্ডে সন্তুষ্টির কথা জানিয়েছেন ৫৪ দশমিক ৫০ শতাংশ মানুষ। সরকারের কর্মকাণ্ডকে খারাপ বলেছেন ৩২ দশমিক ৯০ শতাংশ। ডপলার অপিনিয়ন রিসার্চের ‘অ্যাপ্রুভাল রেটিং সার্ভে ২০২৬’-এ এসব তথ্য উঠে এসেছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই জরিপে সরকারের সঠিক মূল্যায়ন হয়েছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 29 মিনিট আগে