গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

ষাটগম্বুজ ইউনিয়নের বাজেট নিয়ে পর্যালোচনা সভা

জেলা প্রতিনিধি, বাগেরহাট

জেলা প্রতিনিধি, বাগেরহাট

প্রকাশিত: ০৩:০৫ পিএম, ২০ আগস্ট ২০২৬ | আপডেট: ১৫:৩৬ এএম ২০২৬
ষাটগম্বুজ ইউনিয়নের বাজেট নিয়ে পর্যালোচনা সভা
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রণয়ন নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) ইউনিয়ন পরিষদের হলরুমে ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও উদয়ন বাংলাদেশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সহযোগী সংস্থা হিসেবে ছিল এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন ও মানুষের জন্য ফাউন্ডেশন।

ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ইউনিয়ন পরিষদ ফোরামের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম। সভায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ আলতাফ হোসেন, বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, নারী নেত্রী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

সভায় ২০২৬-২০২৭ অর্থবছরের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রণয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নকে বাজেটে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়।

প্রস্তাবের মধ্যে দলিত, বিধবা, স্বামী পরিত্যক্তা, তালাকপ্রাপ্ত ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া, বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং তাঁদের আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করার বিষয়টি গুরুত্ব পায়।

এ ছাড়া বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সংশ্লিষ্ট কমিটির কার্যক্রম জোরদারে বাজেট বরাদ্দ এবং ধূমপান ও তামাক নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক প্রচারের জন্য পৃথক বরাদ্দ রাখার প্রস্তাব দেওয়া হয়।

ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি কোহিনুর বেগম বলেন, জনগণের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রণয়ন করা হলে ইউনিয়নের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সভায় আরো বক্তব্য দেন বাগেরহাট উপজেলা নাগরিক কমিটির সদস্য ও বাগেরহাট প্রেসক্লাবের সহসভাপতি এস এম রাজ। তিনি আগামী অর্থবছরের বাজেটকে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক করতে পিছিয়ে পড়া এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর চাহিদাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

সভায় ইউপি সদস্য সকিনা বেগম ও রাসেল, বাগেরহাট জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শেখ হারুনুর রশিদ, মো. হাসান শেখ, সাংবাদিক এস এম নুর ইসলাম, ইউনিয়ন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শেখ জিয়াউর রহমান, নাজমা বেগম ও সাবিনা খাতুনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/২০/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি, বাড়তি ভোক্তা চাপে
০৮ অক্টোবর ২০২৬

সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি, বাড়তি ভোক্তা চাপে

ফেনীর বাজারে ১২ কেজির এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে ১ হাজার ৯০০ থেকে ২ হাজার টাকায়। কোথাও কোথাও এর চ...

মেহেরপুরে পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি
০৮ অক্টোবর ২০২৬

মেহেরপুরে পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি

এস এ খান শিল্টু: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মেহেরপুর জেলা শাখার পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন আহ্ব...

টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় পুলিশ কর্মকর্তা আহত
০৭ অক্টোবর ২০২৬

টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় পুলিশ কর্মকর্তা আহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ছিনতাইবিরোধী অভিযানে গিয়ে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আ...

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি
০৭ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি

বিশাল রহমান: ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির জেলা শাখার চলমান কমিটি বাতিলের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই