গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

মেনু

প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ শতাংশ, সরকারের প্রতি ৫৪ শতাংশ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩:২২ পিএম, ২০ আগস্ট ২০২৬ | আপডেট: ০৪:০৫ এএম ২০২৬
প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ শতাংশ, সরকারের প্রতি ৫৪ শতাংশ
ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান -ফাইল ছবি

সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে পরিচালিত এক জনমত জরিপে প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব পালনে ৬৬ দশমিক ৩০ শতাংশ উত্তরদাতা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাঁদের মতে, প্রধানমন্ত্রী ভালোভাবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে সরকারের সামগ্রিক কর্মকাণ্ডে সন্তুষ্টির কথা জানিয়েছেন ৫৪ দশমিক ৫০ শতাংশ মানুষ। সরকারের কর্মকাণ্ডকে খারাপ বলেছেন ৩২ দশমিক ৯০ শতাংশ।

ডপলার অপিনিয়ন রিসার্চের ‘অ্যাপ্রুভাল রেটিং সার্ভে ২০২৬’-এ এসব তথ্য উঠে এসেছে। বুধবার (১৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে বিডা ভবনের মাল্টিপারপাস হলে এক অনুষ্ঠানে জরিপের ফল প্রকাশ করা হয়।

জরিপে প্রধানমন্ত্রী কতটা ভালো বা খারাপভাবে দায়িত্ব পালন করছেন—এমন প্রশ্নের উত্তরে ৬৬ দশমিক ৩০ শতাংশ মানুষ তাঁর কর্মকাণ্ডকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেন। বয়স, লিঙ্গ, শিক্ষা ও আয়ের ভিত্তিতে এই মূল্যায়নে বড় ধরনের পার্থক্য দেখা যায়নি।

রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যেও প্রধানমন্ত্রীর প্রতি ইতিবাচক মূল্যায়ন পাওয়া গেছে। জামায়াতে ইসলামীর সমর্থকদের ৬৫ দশমিক ৫০ শতাংশ, জাতীয় নাগরিক পার্টির সমর্থকদের ৬৫ দশমিক ৮০ শতাংশ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের ৫২ দশমিক ৫০ শতাংশ প্রধানমন্ত্রী ভালোভাবে দায়িত্ব পালন করছেন বলে মনে করেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকারের ১৮০ দিন বা ছয় মাস পূর্ণ হয়েছে গত রোববার। এ উপলক্ষে ডপলার এই জনমত জরিপ পরিচালনা করে।

জরিপের নমুনা তৈরিতে ২০২৫ সালের সেপ্টেম্বরে ইনোভিশন কনসাল্টিংয়ের একটি জরিপে অংশ নেওয়া ১০ হাজার ৪১৩ জনের সঙ্গে সম্প্রতি টেলিফোনে যোগাযোগ করা হয়। তাঁদের মধ্যে ৩ হাজার ৪৪৩ জন ডপলারের জরিপে অংশ নেন। এতে দেশের ৬৪টি জেলার ৪৮৯টি ওয়ার্ড ও গ্রামের প্রতিনিধিত্ব রয়েছে। ইনোভিশন কনসাল্টিংয়ের ধারাবাহিকতায় ডপলার অপিনিয়ন রিসার্চের কার্যক্রম শুরু হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

দেশ সঠিক পথে—৪৮ দশমিক ৬০ শতাংশের মত
বাংলাদেশ সামগ্রিকভাবে সঠিক নাকি ভুল পথে যাচ্ছে—জরিপে এমন প্রশ্নের উত্তরে ৪৮ দশমিক ৬০ শতাংশ মানুষ বলেছেন, দেশ সঠিক পথে যাচ্ছে। বিপরীতে ৩৫ দশমিক ৬০ শতাংশ মনে করেন, দেশ ভুল পথে যাচ্ছে। কোনো উত্তর দেননি ১৫ দশমিক ৮০ শতাংশ।

দলীয় সমর্থনের হিসাবে বিএনপির ৬৫ দশমিক ৫০ শতাংশ, এনসিপির ৫৫ দশমিক ২০ শতাংশ এবং জামায়াতের ৪৪ শতাংশ সমর্থক মনে করেন দেশ সঠিক পথে যাচ্ছে। আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে এ হার সবচেয়ে কম, ৩৪ দশমিক ৪০ শতাংশ।

বিরোধী নেতাদের মূল্যায়নেও ভিন্ন চিত্র
সংসদে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের ভূমিকা সম্পর্কেও উত্তরদাতাদের মতামত নেওয়া হয়।

শফিকুর রহমানের ভূমিকা ইতিবাচক বলে মনে করেন ৪৭ দশমিক ৭০ শতাংশ মানুষ। নাহিদ ইসলামের ক্ষেত্রে এই হার ৩৯ দশমিক ৮০ শতাংশ। পুরুষদের মধ্যে শফিকুর রহমানের প্রতি ইতিবাচক মত রয়েছে ৫২ দশমিক ৯০ শতাংশের, নারীদের মধ্যে ৪২ দশমিক ৮০ শতাংশের। নাহিদ ইসলামের ক্ষেত্রে পুরুষদের মধ্যে এই হার ৪৩ দশমিক ৮০ শতাংশ এবং নারীদের মধ্যে ৩৬ শতাংশ।

বয়সভেদে নাহিদ ইসলামের প্রতি সবচেয়ে বেশি ইতিবাচক মত পাওয়া গেছে ১৮ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে—৪৬ দশমিক ৭০ শতাংশ। ষাটোর্ধ্বদের মধ্যে এ হার ৩০ দশমিক ৭০ শতাংশ। তবে ৩২ দশমিক ১০ শতাংশ উত্তরদাতা শফিকুর রহমান সম্পর্কে এবং ৩৭ দশমিক ২০ শতাংশ নাহিদ ইসলাম সম্পর্কে যথেষ্ট জানেন না বলে জানিয়েছেন।

বিদ্যুৎ-জ্বালানি ও নিত্যপণ্যের দাম বড় উদ্বেগ
দেশের সবচেয়ে বড় সমস্যা কী—তালিকা না দিয়ে করা এমন প্রশ্নে ৫৯ দশমিক ৫০ শতাংশ উত্তরদাতা বিদ্যুৎ ও জ্বালানিকে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের অতিরিক্ত দামকে বড় সমস্যা বলেছেন ৫৯ দশমিক ১০ শতাংশ। এরপর রয়েছে আইনশৃঙ্খলা, ৩২ দশমিক ৬০ শতাংশ এবং কর্মসংস্থান, ৩০ দশমিক ৮০ শতাংশ।

সরকারের কর্মকাণ্ডের মূল্যায়নেও সবচেয়ে বেশি অসন্তোষ দেখা গেছে এই ক্ষেত্রগুলোতে। ৮৯ দশমিক ৪০ শতাংশ উত্তরদাতা সরকারের বিদ্যুৎ ব্যবস্থাপনাকে খারাপ বলেছেন। জ্বালানি ও গ্যাসের ব্যবস্থাপনাকে খারাপ বলেছেন ৭৯ দশমিক ৬০ শতাংশ। নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের কার্যক্রম খারাপ বলে মনে করেন ৬৯ দশমিক ১০ শতাংশ। বিভাগ, আয় ও শিক্ষার ভিত্তিতে এসব মূল্যায়নে বড় পার্থক্য দেখা যায়নি।

পারিবারিক আর্থিক অবস্থার বিষয়েও উদ্বেগের চিত্র উঠে এসেছে। ৪৬ দশমিক ৫০ শতাংশ উত্তরদাতা বলেছেন, এক বছর আগের তুলনায় তাঁদের পরিবারের আর্থিক অবস্থা খারাপ হয়েছে। ভালো হয়েছে বলেছেন ১৭ দশমিক ৫০ শতাংশ।

তবে আগামী ১২ মাস নিয়ে কিছুটা আশাবাদও রয়েছে। ৩৮ দশমিক ১০ শতাংশ উত্তরদাতা মনে করেন, আগামী এক বছরে তাঁদের আর্থিক অবস্থার উন্নতি হবে। বিপরীতে ২৪ দশমিক ৩০ শতাংশ মনে করেন, অবস্থা আরও খারাপ হবে।

দেশের ভবিষ্যৎ নিয়েও ৪৮ দশমিক ৪০ শতাংশ মানুষ এক বছর আগের তুলনায় বেশি আশাবাদী। কম আশাবাদী ৩৯ শতাংশ। আর ৬ দশমিক ২০ শতাংশ বলেছেন, দেশের পরিস্থিতিতে কোনো পরিবর্তন হয়নি।

নিরাপত্তা ও ধর্ম পালনের স্বাধীনতায় সন্তুষ্টি
জরিপে ৬৭ দশমিক ৫০ শতাংশ মানুষ বলেছেন, তাঁরা এখন নিজেদের এলাকায় অন্ধকারে একা হাঁটাকে নিরাপদ মনে করেন। পুরুষদের মধ্যে এ হার ৭০ দশমিক ৯০ শতাংশ এবং নারীদের মধ্যে ৬৪ দশমিক ৩০ শতাংশ।

ধর্ম পালনের ক্ষেত্রেও অধিকাংশ উত্তরদাতা নিরাপদ বোধ করার কথা জানিয়েছেন। ৯৫ দশমিক ২০ শতাংশ মানুষ বলেছেন, তাঁরা নিজেদের ধর্ম উন্মুক্তভাবে পালনে নিরাপদ বোধ করছেন। মুসলিম উত্তরদাতাদের মধ্যে এ হার ৯৭ দশমিক ১০ শতাংশ। হিন্দুদের মধ্যে ৮২ শতাংশ এবং বৌদ্ধ ও খ্রিষ্টানদের মধ্যে ৮১ দশমিক ১০ শতাংশ নিজেদের ধর্ম পালনে নিরাপদ বোধ করছেন।

ফ্যামিলি কার্ড ও গণভোটের পক্ষে সংখ্যাগরিষ্ঠ
সরকারের ফ্যামিলি কার্ড প্রকল্পের প্রতি ৭৮ দশমিক ৬০ শতাংশ উত্তরদাতা সমর্থন জানিয়েছেন। সরকারের করনীতিকে সমর্থন করেছেন ৭০ দশমিক ৭০ শতাংশ।

এ ছাড়া জরিপে অংশ নেওয়া ৭০ শতাংশ মানুষ মনে করেন, গণভোটের ফলাফল সরকারের বাস্তবায়ন করা উচিত।

এলাকার এমপিদের ভূমিকা

কোনো সমস্যা নিয়ে এলাকার সংসদ সদস্যের কাছে গেলে তিনি কতটা মনোযোগ দিয়ে তা শোনেন—এমন প্রশ্নের উত্তরে ৫০ দশমিক ৯০ শতাংশ মানুষ ইতিবাচক মত দিয়েছেন। বিপরীতে ৩৫ দশমিক ৯০ শতাংশ মনে করেন, এমপির কাছে গেলে তিনি তাঁদের সমস্যা শুনবেন না।

জরিপের ফল প্রকাশের পর আয়োজিত প্যানেল আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহান, বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বিডিজবসের প্রতিষ্ঠাতা এ কে এম ফাহিম মাশরুর, ইনোভিশনের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সারওয়ার এবং এনসিপির যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক।
সানা/আপ্র/২০/৮/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

স্বাস্থ্যকেন্দ্রে পানি-স্যানিটেশনে দক্ষিণ এশিয়ায় পিছিয়ে বাংলাদেশ
২০ আগস্ট ২০২৬

স্বাস্থ্যকেন্দ্রে পানি-স্যানিটেশনে দক্ষিণ এশিয়ায় পিছিয়ে বাংলাদেশ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘ শিশু তহবিলের যৌথ মনিটরিং কর্মসূচির সাম্প্রতিক প্রতিবেদনে বাংলাদেশের...

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন আজ, সিইসির দাবি ঐতিহাসিক, বিশ্ব তাকিয়ে
২০ আগস্ট ২০২৬

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন আজ, সিইসির দাবি ঐতিহাসিক, বিশ্ব তাকিয়ে

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক পর...

রাষ্ট্রপতি ভোটের আগে বিদায়ী বক্তব্য কাঁদলেন মির্জা ফখরুল
১৯ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি ভোটের আগে বিদায়ী বক্তব্য কাঁদলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনের এক দিন আগে বিএনপির সংসদীয় দলের সভায় আবেগঘন বিদায়ী বক্তব্য দিয়েছেন দলটির সদ্য স...

দুদকের নতুন চেয়ারম্যান জানালেন কোনো চাপের মধ্যে নেই
১৯ আগস্ট ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান জানালেন কোনো চাপের মধ্যে নেই

দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান বলেছেন, কোনো ধরনের চাপের মধ্যে নেই তারা এব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ শতাংশ, সরকারের প্রতি ৫৪ শতাংশ

সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে পরিচালিত এক জনমত জরিপে প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব পালনে ৬৬ দশমিক ৩০ শতাংশ উত্তরদাতা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাঁদের মতে, প্রধানমন্ত্রী ভালোভাবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে সরকারের সামগ্রিক কর্মকাণ্ডে সন্তুষ্টির কথা জানিয়েছেন ৫৪ দশমিক ৫০ শতাংশ মানুষ। সরকারের কর্মকাণ্ডকে খারাপ বলেছেন ৩২ দশমিক ৯০ শতাংশ। ডপলার অপিনিয়ন রিসার্চের ‘অ্যাপ্রুভাল রেটিং সার্ভে ২০২৬’-এ এসব তথ্য উঠে এসেছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই জরিপে সরকারের সঠিক মূল্যায়ন হয়েছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 41 মিনিট আগে