গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আশা প্রকাশ ব্যবসায়ী নেতাদের

ছয় বৃহৎ প্রকল্পে বদলে যাবে চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২১:০৫ পিএম, ০৫ জুলাই ২০২৬ | আপডেট: ০৮:৪৫ এএম ২০২৬
ছয় বৃহৎ প্রকল্পে বদলে যাবে চট্টগ্রাম
ছবি

ছবি আজকের প্রত্যাশা

অনুমোদন পাওয়া ছয়টি বৃহৎ প্রকল্প  হলে পুরো চট্টগ্রাম অঞ্চলের চিত্র আমূল বদলে যাবে বলে মন্তব্য করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এসব প্রকল্পের মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করেন ব্যবসায়ী নেতারা।

গত শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক। এ সময় ব্যবসায়ী নেতারা এসব প্রকল্প অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আমিরুল হক বলেন, আনোয়ারা উপজেলায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্প, চট্টগ্রাম সিটি আউটার রিং রোড (পতেঙ্গা–সাগরিকা), চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন, ঢাকা-কুমিল্লা কর্ড লাইন রেলপথ, কক্সবাজারের রামুর রশিদনগরে বিশ্বমানের ফুটবল টেকনিক্যাল সেন্টার নির্মাণ এবং আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া (ঈদমনি) আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে পুরো চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের শিল্প, বাণিজ্য, যোগাযোগ ও বিনিয়োগে ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি বলেন, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি হিসেবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের গুরুত্ব বিবেচনায় নিয়ে আন্তরিকভাবে কাজ করছেন। তাঁর উপস্থাপিত বাজেট দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারের লক্ষ্যে এগিয়ে নিতে সহায়ক হবে। বাজেটে করছাড় বৃদ্ধি এবং ব্যবসা-বাণিজ্যে গতি ফেরাতে প্রণোদনার ঘোষণাও ব্যবসায়ীদের জন্য ইতিবাচক বার্তা বহন করছে।

বিমানবন্দরে মন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য মোহাম্মদ এরশাদ উল্লাহ, আবু সুফিয়ান ও এনামুল হক এনাম, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, বিজিএমইএ প্রথম সহসভাপতি মো. সেলিম রহমান, চেম্বারের সাবেক সিনিয়র সহসভাপতি এম এ ছালাম, সাবেক সহসভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম, ইতালির অনারারি কনসাল মির্জা সালমান ইস্পাহানী, ইস্টার্ন ব্যাংক পিএলসির চেয়ারম্যান শওকত আলী চৌধুরী, বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মনোয়ার হোসেন, আবুল খায়ের গ্রুপের ডিএমডি আবু সাঈদ চৌধুরী, চেম্বারের পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, মো. জাহিদুল হাসান, মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী ও সরোয়ার আলম খান, বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলী হুসেইন আকবর আলীসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

সানা/কেএমএএ/আপ্র/৫/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

মিটার বসানোর আগেই গ্রাহকের নামে বিদ্যুৎ বিল
০৫ সেপ্টেম্বর ২০২৬

মিটার বসানোর আগেই গ্রাহকের নামে বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে নতুন বিদ্যুৎ মিটার স্থাপনের আগেই গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল পাঠানোর ঘটনা ঘটেছ...

গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
০৫ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায়‌ গু...

ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার
০৫ সেপ্টেম্বর ২০২৬

ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার

ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে অজ্ঞাতনামা এক নারী, পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতকের মরদেহ উদ্...

দুই কিলোমিটারজুড়ে লাউয়ের মাচা, বাড়ছে কৃষকের আশা
০৫ সেপ্টেম্বর ২০২৬

দুই কিলোমিটারজুড়ে লাউয়ের মাচা, বাড়ছে কৃষকের আশা

বন্যানিয়ন্ত্রণ বাঁধের ঢালজুড়ে দিগন্ত বিস্তৃত মাচা। সেই মাচায় ঝুলছে সারি সারি লাউ। প্রায় দুই কিলোমিটা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে