গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ধাক্কা খেলো ‘আলফা’

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৫৬ পিএম, ০৫ জুলাই ২০২৬ | আপডেট: ২০:৩৯ এএম ২০২৬
মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ধাক্কা খেলো ‘আলফা’
ছবি

ছবি সংগৃহীত

মুক্তি পেয়েছে আলিয়া ভাট অভিনীত অ্যাকশনে ভরপুর সিনেমা ‘আলফা’। তবে মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে বড় ধাক্কা খেয়েছে বহুল প্রতীক্ষিত এই ছবিটি। 

যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই প্রথম নারীকেন্দ্রিক সিনেমাটির আয়ের শুরুর দিক থেকে ফ্র্যাঞ্চাইজির আগের ছবিগুলোর তুলনায় বেশ পিছিয়ে রয়েছে। 

ৎ‘স্যাকনিল্ক’-এর তথ্য অনুযায়ী, শুক্রবার মুক্তি পাওয়া ‘আলফা’ প্রথম দিনে ৭ হাজার ৫৩৪টি শো থেকে আয় করেছে ৯ কোটি রুপি। এছাড়া আন্তর্জাতিক বাজার থেকে সিনেমাটি আয় করেছে ৫ কোটি রুপি, যার ফলে বিশ্বব্যাপী এর প্রথম দিনের মোট আয় দাঁড়িয়েছে ১৫.৮০ কোটি রুপি।

 মুক্তির প্রথম দিনে প্রেক্ষাগৃহে দর্শকদের গড় উপস্থিতি ছিল ২০.৪০ শতাংশ; যার মধ্যে সকালের শোতে ৯.৯২ শতাংশ, দুপুরে ১৭.৮৫ শতাংশ, সন্ধ্যায় ১৯.৬৯ শতাংশ এবং রাতের শোতে দর্শক উপস্থিতি ছিল ৩৪.১৫ শতাংশ।


এর আগে যশরাজ ফিল্মসের গোয়েন্দা ব্রহ্মাণ্ডের অন্যান্য সিনেমাগুলো প্রথম দিনেই বিশাল অংকের ব্যবসা করেছিল। শাহরুখ খানের ‘পাঠান’ প্রথম দিনে ৫৭ কোটি, সালমান খানের ‘টাইগার ৩’ ৪৩ কোটি এবং হৃতিক রোশনের ‘ওয়ার ২’ ৫২ কোটি রুপি আয় করে বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করেছিল। 

 

সেই তুলনায় ‘আলফা’র এই শুরুকে হতাশাজনক বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে আলিয়ার সর্বশেষ ছবি ‘জিগরা’র প্রথম দিনের আয় (৪.৫৫ কোটি রুপি) থেকে কিছুটা এগিয়ে রয়েছে নতুন এই ছবি। মুক্তির আগে থেকেই ‘আলফা’ সিনেমাটি নিয়ে নানা ধরনের সমালোচনা চলছিল।

 বিশেষ করে অ্যাকশন দৃশ্যে আলিয়ার পারফরম্যান্স নিয়ে সামাজিক মাধ্যমে নেতিবাচক মন্তব্য দেখা যায়। এছাড়া ছবিটির প্রচারণার জন্য আলিয়া ভাট একটি জনপ্রিয় অনলাইন ‘রোস্ট শো’-তে অংশ নিয়েছিলেন, যেখানে তাকে নিয়ে নানা ব্যঙ্গাত্মক মন্তব্য করা হয়। 

চলচ্চিত্র সংশ্লিষ্টদের অনেকের ধারণা, বক্স অফিসে আলোচনা তৈরি করতে এবং সিনেমার প্রচার বাড়াতে ইচ্ছাকৃতভাবেই এই ‘নেতিবাচক প্রচারণা’ বা নেগেটিভ পাবলিসিটির কৌশল বেছে নিয়েছে আলিয়ার টিম।

 

ডিসি/আপ্র/০৫/০৭/২০২৫
 

সংশ্লিষ্ট খবর

সুযোগ পেলে মিমের সঙ্গে নায়ক হবেন আলমগীর
১১ সেপ্টেম্বর ২০২৬

সুযোগ পেলে মিমের সঙ্গে নায়ক হবেন আলমগীর

কিংবদন্তি অভিনেতা আলমগীর তাঁর দীর্ঘ অভিনয়জীবনে সমসাময়িক অনেক নায়িকার পাশাপাশি পরবর্তী প্রজন্মের অভিন...

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে ‘পাসুরি’
১১ সেপ্টেম্বর ২০২৬

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে ‘পাসুরি’

পাকিস্তানের কোক স্টুডিওর জনপ্রিয় গান ‘পাসুরি’ ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। ২০২২ সাল...

হামলার পর ভালোবাসায় অভিভূত বাঁধন, জানালেন কৃতজ্ঞতা
১০ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর ভালোবাসায় অভিভূত বাঁধন, জানালেন কৃতজ্ঞতা

ইতালির ভেনিসে হামলা ও হেনস্থার শিকার হওয়ার পর দেশ-বিদেশের মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়েছেন অভিনেত্র...

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা
১০ সেপ্টেম্বর ২০২৬

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা

বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। ৬২তম মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 22 ঘন্টা আগে