গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

মেনু

গোপালগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ করছে না এনসিপি, কারণ ‘নিরাপত্তা’

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৫ পিএম, ০৫ জুলাই ২০২৬ | আপডেট: ২৩:৪০ এএম ২০২৬
গোপালগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ করছে না এনসিপি, কারণ ‘নিরাপত্তা’
ছবি

ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে কেন্দ্রীয় নেতাদের কর্মসূচি বাতিল করেছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে গোপালগঞ্জে দোয়া ও মোনাজাতের স্থানীয় কর্মসূচি থাকলেও সেখানে কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন না। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেন, জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় দলীয় কর্মসূচি চলবে। তবে ১৬ জুলাই রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতসহ অন্যান্য কর্মসূচিতে কেন্দ্রীয় নেতারা ব্যস্ত থাকবেন। পাশাপাশি গত বছরের ১৬ জুলাই গোপালগঞ্জে সংঘটিত অপ্রীতিকর ঘটনার প্রেক্ষাপটে নিরাপত্তা বিবেচনাও নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রথমে গোপালগঞ্জে কর্মসূচির কথা থাকলেও পরে সংশোধিত তালিকায় তা বাদ দেওয়া হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, গোপালগঞ্জে কেন্দ্রীয় পদযাত্রা না হলেও স্থানীয় নেতারা সাংগঠনিক আলোচনা ও দোয়া-মোনাজাত করবেন।

দলটির নেতারা জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনী কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে আবারো কেন্দ্রীয়ভাবে কর্মসূচি নেওয়া হতে পারে।
সানা/আপ্র/৫/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘গুম’ নিয়ে জামায়াত নেতার ভুল স্বীকার, তীব্র সমালোচনা
২৫ আগস্ট ২০২৬

‘গুম’ নিয়ে জামায়াত নেতার ভুল স্বীকার, তীব্র সমালোচনা

বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের সমন্বয়ক ও জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটা...

বিরোধিতা হোক গঠনমূলক, সহিংস না হওয়ার পরামর্শ সম্পাদকদের
২৪ আগস্ট ২০২৬

বিরোধিতা হোক গঠনমূলক, সহিংস না হওয়ার পরামর্শ সম্পাদকদের

সংসদ ও রাজপথে বিরোধী দলের ভূমিকা গঠনমূলক ও নিয়মতান্ত্রিক রাখার পাশাপাশি সহিংসতা ও অস্থিতিশীলতার পথে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে শি জিনপিংয়ের অভিনন্দন
২৪ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে শি জিনপিংয়ের অভিনন্দন

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের রাষ...

‘অপকর্মের দায় নিয়ে পালালে আর ফিরে আসা যায় না’
২৩ আগস্ট ২০২৬

‘অপকর্মের দায় নিয়ে পালালে আর ফিরে আসা যায় না’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ এমন সব অপকর্ম করেছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর চাওয়ার সাথে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 5 ঘন্টা আগে