গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মেনু

তারেক রহমানের নেতৃত্বে নাশকতার চেষ্টা ব্যর্থ হচ্ছে: রিজভী

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৪৫ পিএম, ২৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ০০:৩৯ এএম ২০২৬
তারেক রহমানের নেতৃত্বে নাশকতার চেষ্টা ব্যর্থ হচ্ছে: রিজভী
ছবি

শুক্রবার মুন্সীগঞ্জের লৌহজং কলেজ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী -ছবি সংগৃহীত

কলকাতায় অবস্থান করে আওয়ামী লীগের নেতারা অর্থ পাঠিয়ে সন্ত্রাসীদের মাধ্যমে দেশে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, স্থানীয় সন্ত্রাসীদের হাতে ককটেল ও পেট্রোল তুলে দিয়ে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ এবং বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে। তবে তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে এসব চেষ্টা সফল হচ্ছে না।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং কলেজ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতাচ্যুত হওয়ার পরও আওয়ামী লীগের নেতারা বাংলাদেশকে অস্থিতিশীল ও রক্তাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পালিয়ে গিয়েও শেখ হাসিনা দেশের মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছেন না। গোপালগঞ্জ, বাগেরহাট ও ময়মনসিংহে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেন তিনি।
বিগত সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে গেলেও তাঁর বিপুল অর্থসম্পদ কমেনি। সেন্টার ফর পলিসি ডায়ালগের শ্বেতপত্রে প্রতিবছর হাজার হাজার কোটি টাকা পাচারের তথ্য উঠে এসেছে বলে উল্লেখ করেন তিনি। তাঁর অভিযোগ, বিভিন্ন প্রকল্পের ৩০ থেকে ৪০ শতাংশ অর্থ আওয়ামী লীগ নেতাদের পকেটে গেছে। এসব অর্থ দিয়ে আরো কয়েকটি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব হতো।

বিগত সরকারের আমলে হত্যাকাণ্ডের অভিযোগ তুলে রিজভী বলেন, ওই সময়ে ১ হাজার ৪০০ শিশু-কিশোরকে হত্যা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়, কলেজ, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি রিকশাচালক ও শ্রমিকদেরও গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশে একের পর এক অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর কাউকে গুলি করার নির্দেশ দেননি। তাঁর ভাষায়, সভ্য রাষ্ট্রের ক্ষমতায় সভ্য মানুষ থাকলে তারা অস্ত্র ও হত্যার ভাষায় কথা বলেন না।

রিজভী আরো বলেন, শেখ হাসিনার আমলে সন্ত্রাস ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও তারেক রহমান পুলিশকে দিয়ে কোথাও কাউকে গুলি করে হত্যার নির্দেশ দেননি। এটাই শেখ হাসিনা ও তারেক রহমানের মধ্যে পার্থক্য। তারেক রহমান মানবতা, গণতন্ত্র ও শান্তির পক্ষে অবস্থান নিয়েছেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো এবং বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।


সানা/কেএমএএ/আপ্র/২৭/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফের গড়ে তোলা হবে
২৭ নভেম্বর ২০২৬

ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফের গড়ে তোলা হবে

মুন্সীগঞ্জের ইজতেমায় স্বরাষ্ট্রমন্ত্রী

ফতুল্লায় আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০
২৭ নভেম্বর ২০২৬

ফতুল্লায় আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০

নারায়ণগঞ্জের ফতুল্লায় এলাকায় আধিপত্য বিস্তার ও ইটভাটা ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দ...

খুলনা সাংবাদিক ইউনিয়নের নতুন সদস্যদের বরণ ও বনভোজন
২৭ নভেম্বর ২০২৬

খুলনা সাংবাদিক ইউনিয়নের নতুন সদস্যদের বরণ ও বনভোজন

উৎসবমুখর পরিবেশে খুলনা সাংবাদিক ইউনিয়নের নতুন সদস্যদের বরণ, সনদপত্র বিতরণ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত...

নড়াইলে জমি নিয়ে বিরোধে কৃষি শ্রমিককে পিটিয়ে হত্যা
২৭ নভেম্বর ২০২৬

নড়াইলে জমি নিয়ে বিরোধে কৃষি শ্রমিককে পিটিয়ে হত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ফরহাদ মোল্যা (৫০) নামে এক কৃষি শ্রমিককে পিট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে