গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মেনু

টাঙ্গাইলে পুলিশের অভিযানে গ্রেফতার ৪১

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

প্রকাশিত: ১৮:৫২ পিএম, ২৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ০০:২৩ এএম ২০২৬
টাঙ্গাইলে পুলিশের অভিযানে গ্রেফতার ৪১
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন মামলায় মোট ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে রয়েছেন সাতজন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপারের নির্দেশনায় জেলার সব থানা ও পুলিশ ইউনিটের ইনচার্জদের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে পরিচালিত এ অভিযানে প্রতিরোধমূলক ব্যবস্থা, নিয়মিত মামলা, মাদক উদ্ধার, অন্যান্য উদ্ধারসংক্রান্ত ঘটনা এবং আদালতের পরোয়ানামূলে মোট ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযান চলাকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে ২২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজা। এসব মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।
সানা/আপ্র/২৭/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফের গড়ে তোলা হবে
২৭ নভেম্বর ২০২৬

ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফের গড়ে তোলা হবে

মুন্সীগঞ্জের ইজতেমায় স্বরাষ্ট্রমন্ত্রী

ফতুল্লায় আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০
২৭ নভেম্বর ২০২৬

ফতুল্লায় আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০

নারায়ণগঞ্জের ফতুল্লায় এলাকায় আধিপত্য বিস্তার ও ইটভাটা ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দ...

খুলনা সাংবাদিক ইউনিয়নের নতুন সদস্যদের বরণ ও বনভোজন
২৭ নভেম্বর ২০২৬

খুলনা সাংবাদিক ইউনিয়নের নতুন সদস্যদের বরণ ও বনভোজন

উৎসবমুখর পরিবেশে খুলনা সাংবাদিক ইউনিয়নের নতুন সদস্যদের বরণ, সনদপত্র বিতরণ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত...

নড়াইলে জমি নিয়ে বিরোধে কৃষি শ্রমিককে পিটিয়ে হত্যা
২৭ নভেম্বর ২০২৬

নড়াইলে জমি নিয়ে বিরোধে কৃষি শ্রমিককে পিটিয়ে হত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ফরহাদ মোল্যা (৫০) নামে এক কৃষি শ্রমিককে পিট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে