গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মেনু

কড়ে দিঘি জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৫৬ পিএম, ১০ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:০০ এএম ২০২৬
কড়ে দিঘি জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন
ছবি

ছবি সংগৃহীত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন সুন্দরঘোনা এলাকার বাসিন্দারা। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় বাগেরহাট শহরের ব্র্যাক অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, স্থানীয় এবং সরকারের কিছু সম্পত্তি মিলে কড়ে দিঘির অবস্থান। বিগত দিনে স্থানীয়রা সড়ক বিভাগের কাছ থেকে লিজ গ্রহণ করে শান্তিপূর্ণভাবে মাছ চাষ ও পানি ব্যবহার করত। আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর স্থানীয় আওয়ামী লীগ নেতা শেখ মুকিদুল ইসলাম ও তার সহযোগী আল আমিন শেখ জোরপূর্বক দখলে নিয়ে পানিতে বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশিয়ে মাছ চাষ করত। সে সময়ে স্থানীয় কেউ দিঘির পানি ব্যবহার করতে পারে নাই।  বর্তমান সময়েও ওই ফ্যাসিস্ট আল আমিন শেখ ভুয়া কাগজপত্র তৈরি করে দিঘিটি জোরপূর্বক দখলে রাখতে চাই। সেই স্থানীয় কোন সালিশ মীমাংসা মানে না। বাগেরহাট সদর থানার পক্ষ থেকে একটি সিদ্ধান্ত দেওয়া হলেও সে সেই সিদ্ধান্তে উপেক্ষা করে দিঘিটি দখলে নিতে ব্যাপক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দিঘি দখলমুক্ত করার দাবি জানালে তাদের চুরির অপবাদ দেওয়া হচ্ছে এবং মামলা-হামলার ভয় দেখিয়ে হয়রানি করা হচ্ছে। এ সময় আওয়ামী লীগ নেতা আলামিন শেখ ও তার সহযোগীদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানান তারা।

বক্তারা বলেন, জনস্বার্থসংশ্লিষ্ট সম্পত্তি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অবৈধ দখলে থাকা উচিত নয়। কড়ে দিঘির দখল সংক্রান্ত অভিযোগ তদন্ত করে দিঘিটি দখলমুক্ত করা এবং অভিযোগকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে শেখ ফজলু, নূর মোহাম্মদ ছোট, মোহিত মোল্লা, অপু মোল্লা, বাবু শেখ, কাদের শেখ, জে শেখ জাহিদ, জালাল সরদার, তারিখ শেখ, আফজাল শেখ, মিজান মোল্লা, মিজান শেখ, মোহাম্মদ হোসেন, সিরাজুল ইসলাম, মো. আব্দুল্লাহ ও রবিউল ইসলামসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

মানববন্ধন থেকে দিঘি দখল ও হয়রানির অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

কেএমএএ/আপ্র/০৪.১০.২০২৬

সংশ্লিষ্ট খবর

সুর-ঝংকার একাডেমির গুণীজন সংবর্ধনা ও স্মারক প্রদান অনুষ্ঠিত
১০ অক্টোবর ২০২৬

সুর-ঝংকার একাডেমির গুণীজন সংবর্ধনা ও স্মারক প্রদান অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, খুলনা: খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সাংস্কৃতিক মানুষের...

আইনশৃঙ্খলা কমিটির সভায় অপরাধমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্সের নির্দেশ
১০ অক্টোবর ২০২৬

আইনশৃঙ্খলা কমিটির সভায় অপরাধমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্সের নির্দেশ

মোঃ আকরাম হোসেন, টাঙ্গাইল: টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির অ...

ঘোড়াঘাটে আগাম জাতের আমন ধান কাটা শুরু
১০ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে আগাম জাতের আমন ধান কাটা শুরু

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়ঘাটে আগাম জাতের আমন ধান কাটা শুরু হয়েছে। আগাম জাতের আমন ধান কাটার প...

ধনবাড়ীতে ৭০ ইয়াবাসহ জামালপুরের দুই মাদক কারবারি গ্রেফতার
১০ অক্টোবর ২০২৬

ধনবাড়ীতে ৭০ ইয়াবাসহ জামালপুরের দুই মাদক কারবারি গ্রেফতার

মোঃ আকরাম হোসেন: পাশের জেলা জামালপুর থেকে টাঙ্গাইলের ধনবাড়ীতে ইয়াবার চালান পৌঁছে দেওয়ার চেষ্টা করেও...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে