গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

মেনু

মুগের ডালে দুর্গা প্রতিমা, বড়দলে উৎসবের নতুন আকর্ষণ

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৭ পিএম, ০৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:৩৪ এএম ২০২৬
মুগের ডালে দুর্গা প্রতিমা, বড়দলে উৎসবের নতুন আকর্ষণ
ছবি

সম্পূর্ণ ভিন্নধর্মী এই প্রতিমা দেখতে স্থানীয়দের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতূহলের সৃষ্টি হয়েছে -প্রতিনিধির পাঠানো ছবি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের দক্ষিণ বড়দল সর্বজনীন কালী মন্দিরে শারদীয় দুর্গোৎসব ঘিরে নেওয়া হয়েছে ব্যতিক্রমী আয়োজন। এবারের উৎসবের প্রধান আকর্ষণ ৫০ কেজি মুগের ডাল দিয়ে তৈরি দৃষ্টিনন্দন ও শৈল্পিক দুর্গা প্রতিমা। সম্পূর্ণ ভিন্নধর্মী এই প্রতিমা দেখতে স্থানীয়দের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

দীর্ঘ ৩০ বছর ধরে ঐতিহ্য বজায় রেখে দক্ষিণ বড়দল সর্বজনীন কালী মন্দিরে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হয়ে আসছে। প্রতিবছরের মতো এবারও ভক্ত ও দর্শনার্থীদের ভিন্ন কিছু উপহার দিতে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। সুনিপুণ হাতে মুগের ডাল দিয়ে তৈরি আকর্ষণীয় প্রতিমাটির রূপ দিয়েছেন প্রখ্যাত ভাস্কর বাবু প্রকাশ মন্ডল।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু প্রহ্লাদ চন্দ্র মন্ডল বলেন, ভক্ত ও দর্শনার্থীদের জন্য এবার তারা একটি ব্যতিক্রমী ও আকর্ষণীয় প্রতিমা উপহার দিতে চেয়েছেন। বিশেষ এই প্রতিমা নির্মাণসহ সার্বিক পূজা উদযাপনে আনুমানিক ৪ লাখ টাকা খরচ হচ্ছে। ব্যতিক্রমী এ আয়োজনকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।

তিনি ধর্মপ্রাণ ভক্ত ও দর্শনার্থীদের মণ্ডপে আসার আমন্ত্রণ জানিয়ে বলেন, যারা প্রতিমা দর্শনে আসতে চান, তারা আশাশুনি থেকে প্রথমে বড়দল বাজারে পৌঁছাবেন। সেখান থেকে সরাসরি দক্ষিণ বড়দলে এলেই কালী মন্দিরে পৌঁছানো যাবে। সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বী ও দর্শনার্থীদের পূজায় সাদর আমন্ত্রণ জানান তিনি।

স্থানীয় আয়োজক ও ভক্তদের আশা, তিন দশকের ঐতিহ্যবাহী এ সর্বজনীন দুর্গোৎসবে মুগের ডাল দিয়ে তৈরি অনন্য শিল্পকর্ম এবার বাড়তি আমেজ সৃষ্টি করবে এবং উৎসবকে দেবে নতুন মাত্রা।
সানা/আপ্র/৯/১০/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

দিনের আলোয় ব্যবসায়ীকে টেনেহিঁচড়ে সিএনজিতে তুলে অপহরণ
০৯ অক্টোবর ২০২৬

দিনের আলোয় ব্যবসায়ীকে টেনেহিঁচড়ে সিএনজিতে তুলে অপহরণ

লক্ষ্মীপুরের কমলনগরে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকে মো. আজাদ (৪০) নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে অপ...

দেলদুয়ারে ৩৫ লাখ টাকার মামলায় বৃদ্ধা মা ও প্রবাসী আসামি
০৯ অক্টোবর ২০২৬

দেলদুয়ারে ৩৫ লাখ টাকার মামলায় বৃদ্ধা মা ও প্রবাসী আসামি

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের দক্ষিণ বাথুলী গ্রামে একটি পরিবারের চার...

মাগুরায় পুলিশের অভিযানে ৩৫ টি মোবাইল উদ্ধার
০৯ অক্টোবর ২০২৬

মাগুরায় পুলিশের অভিযানে ৩৫ টি মোবাইল উদ্ধার

মিজানুর রহমান: মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের বিশেষ অভিযানে হারিয়ে যাওয়া ও বিভ...

ঝড়-শিলাবৃষ্টিতে মধুপুরে শত কোটি টাকার ক্ষতি
০৯ অক্টোবর ২০২৬

ঝড়-শিলাবৃষ্টিতে মধুপুরে শত কোটি টাকার ক্ষতি

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলের মধুপুর উপজেলায় হঠাৎ বয়ে যাওয়া প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টিতে কৃষি খাতে ব্যাপক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই