গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

মেনু

বিদায়ী পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়কে সংবর্ধনা

জেলা প্রতিনিধি, মেহেরপুর

জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশিত: ০১:২৯ পিএম, ০২ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:৫৭ এএম ২০২৬
বিদায়ী পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়কে সংবর্ধনা
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মেহেরপুরের বিদায়ী পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়কে বদলিজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ। মর্যাদাপূর্ণ ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা পুলিশের কর্মকর্তা, সিভিল স্টাফ ও সদস্যরা তাঁর ১০ মাসের কর্মকাল এবং বিভিন্ন কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন।

গত বুধবার (৩০ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়ের কর্মকাল ও বিভিন্ন সাহসী পদক্ষেপের কথা স্মরণ করেন। বক্তারা বলেন, স্বল্প সময়ের কর্মকালেই তাঁর নেতৃত্বে মেহেরপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

বিশেষ করে মাদক ও জুয়ার বিরুদ্ধে তাঁর কঠোর অবস্থান এবং অপরাধ দমনে নেওয়া সাহসী ও সময়োপযোগী পদক্ষেপের প্রশংসা করেন বক্তারা। তাঁদের মতে, মাত্র ১০ মাসের কর্মকালেই উজ্জ্বল কুমার রায় জেলা পুলিশের কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন।

অভিভাবকসুলভ নেতৃত্ব ও কল্যাণমূলক কর্মকাণ্ডের জন্যও তিনি জেলা পুলিশের সদস্যদের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন বলে অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন। সাধারণ পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের কল্যাণে তাঁর ভূমিকার কথাও স্মরণ করা হয়। বিশেষ করে পুলিশ সদস্যদের ছুটি এবং পারিবারিক জরুরি প্রয়োজনে তাঁর সংবেদনশীলতা ও সহমর্মিতা অধস্তনদের কর্মস্পৃহা বাড়িয়েছে বলে বক্তারা জানান।

অমায়িক ব্যবহার ও অভিভাবকসুলভ নেতৃত্বের মাধ্যমে তিনি জেলা পুলিশকে একটি সুশৃঙ্খল পরিবারের মতো পরিচালনায় ভূমিকা রেখেছেন বলেও অনুষ্ঠানে উল্লেখ করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সিভিল স্টাফ ও পুলিশ সদস্যরা বিদায়ী পুলিশ সুপারের সঙ্গে কাজের নানা স্মৃতি তুলে ধরেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেলা পুলিশের পক্ষ থেকে উজ্জ্বল কুমার রায়কে সম্মাননা ক্রেস্ট, বিশেষ উপহার ও ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। একই সঙ্গে তাঁর পরবর্তী কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডিআইও-১, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা, আরআই, কোর্ট ইন্সপেক্টর, টিআই, আরও-১ এবং সিভিল স্টাফসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/০২/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আবাদি জমি বর্গা নিয়ে পুকুর খননের অভিযোগ
০২ অক্টোবর ২০২৬

আবাদি জমি বর্গা নিয়ে পুকুর খননের অভিযোগ

মোজাম্মেল হক নয়ন, রংপুরের গঙ্গাচড়া উপজেলায় আবাদি জমি বর্গা নিয়ে সেখানে পুকুর খনন ও বালু উত্তোলনের অভ...

মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ পাঁচ ছাত্রীর তিনজনের মৃত্যু
০২ অক্টোবর ২০২৬

মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ পাঁচ ছাত্রীর তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ পাঁচ ছাত্রীর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে...

রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, আহত ১২
০২ অক্টোবর ২০২৬

রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, আহত ১২

চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনায় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় গু...

চট্টগ্রামে পিংক বাসে ভ্রাম্যমাণ স্তন ক্যানসার স্ক্রিনিং শুরু
০২ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে পিংক বাসে ভ্রাম্যমাণ স্তন ক্যানসার স্ক্রিনিং শুরু

একে এম ফজলুল হক: স্তন ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী সচেতনতামূলক কর্মস...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে