গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আন্তর্জাতিক উৎসবে সেরা সিনেমাটোগ্রাফি অর্জন নজরুল বিশ্ববিদ্যালয়ের সুপ্তকের

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০৩:০৪ পিএম, ২৪ জুন ২০২৬ | আপডেট: ১৩:৩৭ এএম ২০২৬
আন্তর্জাতিক উৎসবে সেরা সিনেমাটোগ্রাফি অর্জন নজরুল বিশ্ববিদ্যালয়ের সুপ্তকের
ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী সামিউল করিম সুপ্তক -ছবি প্রতিনিধি

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চীনের সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বেস্ট সিনেমাটোগ্রাফি’ পুরস্কার অর্জন করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী সামিউল করিম সুপ্তক। এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ এই উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট কম্পিটিশন বিভাগে এই স্বীকৃতি পান তিনি।

‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট (সাঁকোটা দুলছে)’ চলচ্চিত্রে চিত্রগ্রহণের জন্য শনিবার রাতে তাকে এই পুরস্কার দেওয়া হয়। তবে উৎসবে চিত্রগ্রাহকের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। সুপ্তক ও জিহাদ দুজনই একই বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী।

চলচ্চিত্রটি ১২ থেকে ২১ জুন ২০২৬ পর্যন্ত চীনের সাংহাই শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা অর্জন করে।

চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ জিহাদ। প্রযোজনা করেছেন একই বিভাগের সহকারী অধ্যাপক ও অভিনেতা মনোজ কুমার প্রামাণিক। বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান ম্যানপাচিত্রা এবং জার্মানির মোগাদর ফিল্মের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।

পুরস্কার পাওয়ার খবরটি সুপ্তক জানতে পারেন শুটিং চলাকালীন হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে। তখন তিনি অন্য একটি কাজে ব্যস্ত ছিলেন।

প্রতিক্রিয়ায় সামিউল করিম সুপ্তক বলেন, এই অর্জন তার কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল। তিনি বলেন, এটি তার প্রথম টেকনিক্যাল সম্মাননা, যা তার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ।

চলচ্চিত্রটির শুটিং অভিজ্ঞতা সম্পর্কে তিনি জানান, ২০২২ সালে শুরু হয়ে ২০২৩ সালের দিকে কাজ শেষ হয়। গ্রামীণ লোকেশনে সীমিত সরঞ্জাম ও নানা চ্যালেঞ্জের মধ্যেও কাজটি সম্পন্ন করতে হয়েছে। স্থানীয় মানুষের সহযোগিতায় শুটিং সম্পন্ন হয় বলেও তিনি উল্লেখ করেন।

চলচ্চিত্রটি মূলত গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত। এতে কুসংস্কার, পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা ও সামাজিক প্রতিবন্ধকতার বিরুদ্ধে নারীদের স্বপ্ন ও লড়াই তুলে ধরা হয়েছে। সম্পূর্ণ সাদা-কালো এই চলচ্চিত্রটি ব্যক্তিস্বাধীনতা ও সামাজিক বাস্তবতার প্রশ্নকে কেন্দ্র করে নির্মিত একটি ভিন্নধর্মী কাজ হিসেবে বিবেচিত হচ্ছে।
সানা/আপ্র/২৪/৬/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

শরৎচন্দ্রের সার্ধশতবর্ষ জন্মবার্ষিকীতে ‘পথের দাবী’রও শতবর্ষ
১৮ সেপ্টেম্বর ২০২৬

শরৎচন্দ্রের সার্ধশতবর্ষ জন্মবার্ষিকীতে ‘পথের দাবী’রও শতবর্ষ

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি উপন্যাস ‘পথের দাবী’ (আগস্ট, ১৯২৬)। এ বছর এ উপন্যাস প্রকাশ...

নরকের শেষ টেবিল
১৮ সেপ্টেম্বর ২০২৬

নরকের শেষ টেবিল

অন্য সাহিত্য===

কবিতাগুচ্ছ
১৮ সেপ্টেম্বর ২০২৬

কবিতাগুচ্ছ

শরৎ নিয়ে আবু আফজাল সালেহর গুচ্ছ কবিতা শরৎ আসেমেঘের ভেলা নীল আঙিনায়বকের সারি বিল সীমানায়আঁকাবাঁক...

বিশ্ব সাহিত্যেও পৌঁছেছে জসীম উদ্দীনের গ্রামীণ চিরন্তন ও শাশ্বত রূপ
১১ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ব সাহিত্যেও পৌঁছেছে জসীম উদ্দীনের গ্রামীণ চিরন্তন ও শাশ্বত রূপ

জসীম উদ্দীন বাংলা সাহিত্যের এমন এক বিরল ও অনন্য প্রতিভা- যিনি মাটির সোঁদাগন্ধে জড়ানো লোকজ আখ্যানকে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 2 দিন আগে