গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চিকেন ফ্রাইয়ে কনডমসদৃশ বস্তু, আদালতে ক্রেতার মামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৪ পিএম, ০৮ আগস্ট ২০২৬ | আপডেট: ১৭:২৯ এএম ২০২৬
চিকেন ফ্রাইয়ে কনডমসদৃশ বস্তু, আদালতে ক্রেতার মামলা
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের একটি ফাস্টফুড চেইনের দোকান থেকে অর্ডার করা চিকেন ফ্রাইয়ের ভেতর কনডমসদৃশ একটি বস্তু পাওয়ার অভিযোগ করেছেন এক যুগল। এ ঘটনায় ওই রেস্তোরাঁ এবং এর মূল প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালতে মামলা করে ১৫ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দাবি করেছেন তারা।

‘পিপল’ ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩ আগস্ট এ বিষয়ে মামলা করেন জাস্টিন হোয়ার্ড ও ড্যানিলে ম্যাকিনন।

মামলার নথি অনুযায়ী, গত ২৫ জুলাই দক্ষিণ স্যাম হিউস্টন পার্কওয়ের একটি পাপাইয়ের দোকান থেকে চিকেন ফ্রাই অর্ডার করেছিলেন তারা। হোয়ার্ডের অভিযোগ, মুরগিতে কামড় দেওয়ার পর তিনি এর ভেতরে কনডমসদৃশ একটি বস্তু দেখতে পান।

এরপর তারা খাবারটি খাওয়া বন্ধ করে দেন। ঘটনাটিতে তাদের বমিবমি ভাব তৈরি হয় এবং খাবারের সঙ্গে ওই বস্তুটির কোনো অংশ গিলে ফেলেছেন কি না, তা নিয়ে উদ্বেগ দেখা দেয়।

তবে কনডমসদৃশ বস্তুটি আসলে কী ছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেননি তারা। খাবারের অন্য অংশও ওই বস্তুটির কারণে দূষিত বা ক্ষতিগ্রস্ত হয়েছিল কি না, সেটিও জানা যায়নি।

মামলাকারীদের অভিযোগ, তারা খাবারটি নিয়ে সংশ্লিষ্ট দোকানে গেলে কর্মীদের কেউ কেউ বিষয়টি নিয়ে হাসাহাসি করেন। তাদের অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি অভিযোগটিও যথাযথ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়নি বলে দাবি করেন তারা। বরং তাদের পরিবর্তে নতুন করে আরো কিছু চিকেন ফ্রাই দেওয়ার চেষ্টা করা হয়।

যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পাপাইয়ের প্রায় চার হাজার রেস্তোরাঁ রয়েছে। **সূত্র: পিপল ম্যাগাজিন**

সানা/কেএমএএ/আপ্র/৮/৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

পশ্চিমবঙ্গে আবার চালু হচ্ছে বন্ধ থাকা পশুহাট
২৬ সেপ্টেম্বর ২০২৬

পশ্চিমবঙ্গে আবার চালু হচ্ছে বন্ধ থাকা পশুহাট

দীর্ঘদিন বন্ধ থাকার পর পশ্চিমবঙ্গে আবার পশু কেনাবেচার হাট চালুর অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। নির্দিষ্...

৭৮ বছর বয়সে ভিডিও গেম খেলে গিনেচ বিশ্ব রেকর্ড
২৬ সেপ্টেম্বর ২০২৬

৭৮ বছর বয়সে ভিডিও গেম খেলে গিনেচ বিশ্ব রেকর্ড

ভিডিও গেমের কথা উঠলেই তরুণ প্রজন্মের কথাই আগে মনে আসে। কিন্তু স্কটল্যান্ডের ক্যাথ বোয়ি সেই ধারণাকে য...

নাগাল্যান্ডে ভেজাল মদপানে দুই দিনে ১৯ জনের মৃত্যু
২৬ সেপ্টেম্বর ২০২৬

নাগাল্যান্ডে ভেজাল মদপানে দুই দিনে ১৯ জনের মৃত্যু

ভারতের নাগাল্যান্ডে সন্দেহভাজন ভেজাল মদপানে গত দুই দিনে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মোককচুং...

সমকামিতা নিষিদ্ধ এমন দেশে আশ্রয়প্রার্থীদের পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
২৬ সেপ্টেম্বর ২০২৬

সমকামিতা নিষিদ্ধ এমন দেশে আশ্রয়প্রার্থীদের পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে আশ্রয় চাওয়া কিংবা নিজ দেশে ফেরত না পাঠানোর আইনি সুরক্ষা পাওয়া কিছু সমকামী, উভকামী ও রূ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই