বাগেরহাটের দশানী ট্রাফিক মোড় এলাকায় সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা ৪৫টি ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ হওয়া স্থাপনাগুলোর মধ্যে একটি মসজিদ ও দশানী ব্লাড ব্যাংকের কার্যালয়ও রয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দশানী ট্রাফিক মোড় এলাকার সড়কের পাশে সরকারি জায়গা দখল করে এসব স্থাপনা গড়ে তোলা হয়েছিল। এতে সড়কে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। জনস্বার্থ রক্ষা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে অভিযান সম্পন্ন হয়।
সানা/আপ্র/১৩/১১/২০২৬