গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

মেনু

আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে নারীদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

প্রকাশিত: ০১:৩২ পিএম, ১৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৩:২০ এএম ২০২৬
আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে নারীদের বিক্ষোভ
ছবি

ছবি সংগৃহীত

মো. জাহিদুল ইসলাম: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কুষ্টিয়ার সচেতন নাগরিক সমাজের নারী কর্মীরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়ার পাঁচ রাস্তার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক নারী অংশ নেন। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল।

সমাবেশে বক্তারা বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে মুফতি আমির হামজার কাছ থেকে নারীদের প্রতি সম্মানজনক ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত। কিন্তু বিভিন্ন সময়ে ওয়াজ মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠানে নারীদের নিয়ে তাঁর দেওয়া বক্তব্য ও মন্তব্য অসম্মানজনক বলে তাঁরা মনে করেন। এসব বক্তব্য নারীদের মর্যাদা ও সম্মান ক্ষুণ্ন করছে। নারীদের নিয়ে এ ধরনের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বক্তারা আরো বলেন, নারী সমাজকে অসম্মান করে কেউ জনপ্রতিনিধির দায়িত্ব পালন করতে পারেন না। নারীরা সমাজের অর্ধেক জনগোষ্ঠী। তাঁদের সম্মান ও মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব। একজন সংসদ সদস্যের কাছ থেকে শালীন ও দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশা করেন তাঁরা।

সমাবেশ থেকে মুফতি আমির হামজার বক্তব্যের বিষয়ে যথাযথ তদন্ত করে তাঁকে জবাবদিহির আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে সংসদ সদস্য পদ থেকে তাঁর পদত্যাগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান বক্তারা। নারীদের নিয়ে অসম্মানজনক বক্তব্যের প্রতিবাদে বৃহত্তর আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন তাঁরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক কুমকুম রহমান, সদস্যসচিব লতিফা আক্তার রোজী, নারী নেত্রী নীলুফা, মল্লিকা বেগম তানিয়াসহ সংগঠনের সদস্যরা।
সানা/আপ্র/১৩/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

খুলনায় দোকানে ঢুকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা
১৩ নভেম্বর ২০২৬

খুলনায় দোকানে ঢুকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

খুলনার রূপসায় একটি দোকানে ঢুকে মো. জাকির হোসেন (৪৩) নামের বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর...

মেঘনার তীরে ঘুরতে যাওয়ার পথে প্রাণ গেল তিন বন্ধুর
১৩ নভেম্বর ২০২৬

মেঘনার তীরে ঘুরতে যাওয়ার পথে প্রাণ গেল তিন বন্ধুর

বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে চড়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিল তিন বন্ধু। গন্তব্য ছিল লক্ষ্মীপুরের রাম...

কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট
১৩ নভেম্বর ২০২৬

কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট

জাহিদুল ইসলাম: কুষ্টিয়ার দৌলতপুরে দুটি বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও রহস্যজনক চিরকুট...

বাগেরহাটে সরকারি জমি দখলমুক্ত, উচ্ছেদ ৪৫ প্রতিষ্ঠান
১৩ নভেম্বর ২০২৬

বাগেরহাটে সরকারি জমি দখলমুক্ত, উচ্ছেদ ৪৫ প্রতিষ্ঠান

বাগেরহাটের দশানী ট্রাফিক মোড় এলাকায় সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা ৪৫টি ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে