গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ট্রাম্পের ৪০ কোটি ডলারের বলরুম প্রকল্প আটকে দিলো আদালত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩০ পিএম, ০৮ আগস্ট ২০২৬ | আপডেট: ০৫:১২ এএম ২০২৬
ট্রাম্পের ৪০ কোটি ডলারের বলরুম প্রকল্প আটকে দিলো আদালত
ছবি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প -ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের পূর্বাংশে ৪০ কোটি ডলার ব্যয়ে ‘হোয়াইট হাউস বলরুম’ নির্মাণের উদ্যোগ আটকে দিয়েছেন দেশটির একটি ফেডারেল আপিল আদালত।

শুক্রবার (৭ আগস্ট) এ বিষয়ে রায় দেন ইউএস কোর্ট অব অ্যাপিলস ফর দ্য ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া সার্কিট। আদালত বলেছেন, প্রেসিডেন্টরা হোয়াইট হাউসে সাময়িক সময়ের জন্য দায়িত্ব পালন করেন; ভবনটির মালিক তারা নন। হোয়াইট হাউসে বড় আকারের বলরুম নির্মাণ করা হবে কি না, সে সিদ্ধান্ত কংগ্রেসের নেওয়ার বিষয়। এটি নির্বাহী বিভাগের একক সিদ্ধান্তের বিষয় নয়।

আদালতের রায়ে আরো বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হোয়াইট হাউসের পূর্বাংশ বা ইস্ট উইং ভেঙে প্রায় ৯০ হাজার বর্গফুট আয়তনের বিশাল বলরুম নির্মাণের কাজ শুরু করা হয়েছিল। তবে প্রকল্প শুরুর আগে কংগ্রেসের অনুমতি নেওয়া হয়নি।

ট্রাম্প প্রশাসনের প্রকল্পের বৈধতা চ্যালেঞ্জ করে ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজারভেশন নামের একটি সংস্থা কলাম্বিয়া জেলা সার্কিটের আপিল আদালতে আবেদন করে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই শুক্রবার রায় দেওয়া হয়। তিন বিচারপতির বেঞ্চের দুজন রায়ের পক্ষে মত দেন।

তবে আপিল আদালতের এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ রয়েছে ট্রাম্প প্রশাসনের। এ জন্য ১৪ দিনের সময়সীমা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ আদালতে আবেদন করা না হলে আপিল আদালতের রায়ই কার্যকর থাকবে।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলাকারী ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজারভেশনের প্রেসিডেন্ট ব্রেন্ট লেগস। তিনি বলেন, হোয়াইট হাউসসহ যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্থাপনাগুলোর বিষয়ে মতামত দেওয়ার অধিকার দেশটির নাগরিকদের রয়েছে। আদালতের রায় সেই অধিকারকে স্বীকৃতি দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে রায়কে ‘অন্যায্য’, ‘ভয়াবহ’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানিয়েছেন, আপিল আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করবেন।

শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, প্রস্তাবিত বলরুমটি শুধু অনুষ্ঠান আয়োজনের স্থাপনা নয়; এর সঙ্গে নিরাপত্তাব্যবস্থাও যুক্ত থাকবে। সেখানে বোমা আশ্রয়কেন্দ্র, চিকিৎসাসুবিধা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আক্রমণ থেকে সুরক্ষার ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে বলে দাবি করেন তিনি।

ট্রাম্প আরো বলেন, আপিল আদালতের রায় হোয়াইট হাউসের কর্মী ও দর্শনার্থীদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছে। তিনি আশা প্রকাশ করেন, সুপ্রিম কোর্ট আপিল আদালতের রায় বাতিল করবেন। সূত্র: রয়টার্স
সানা/কেএমএএ/আপ্র/৮/৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের
২৫ সেপ্টেম্বর ২০২৬

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের

বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরো ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্...

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স
২৫ সেপ্টেম্বর ২০২৬

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স

লোহিত সাগরে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি বন্দর ইয়ানবু রক্ষায় সেনা, রাডার ও প্রতিরক্ষাব্যবস্থা...

শির ওয়াশিংটন সফরে জাঁকজমক বেশি, অগ্রগতি সামান্য
২৫ সেপ্টেম্বর ২০২৬

শির ওয়াশিংটন সফরে জাঁকজমক বেশি, অগ্রগতি সামান্য

চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফর ঘিরে ওয়াশিংটনে ছিল নজিরবিহীন জাঁকজমক। বিমানঘাঁটিতে ব...

মারণাস্ত্র নয়, যুক্তিতর্কেই বিশ্বশান্তি চান তারেক রহমান
২৫ সেপ্টেম্বর ২০২৬

মারণাস্ত্র নয়, যুক্তিতর্কেই বিশ্বশান্তি চান তারেক রহমান

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই