গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:০১ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০২:০০ এএম ২০২৬
জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন
ছবি

প্রতিনিধিত্বকারী ছবি

ঢাকার জুরাইন রেলসেতুর নিচে একটি পাবলিক টয়লেটের পরিত্যক্ত কক্ষ থেকে অর্ধগলিত একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে লাশটি নারী নাকি পুরুষের, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে লাশটি উদ্ধার করে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শ্যামপুর থানার উপপরিদর্শক মো. কামাল হোসেন।

পুলিশের ধারণা, লাশটি আনুমানিক ১৬ বছর বয়সী কোনো কিশোরের হতে পারে। উপপরিদর্শক কামাল হোসেন বলেন, লাশের পরনে হাফপ্যান্ট ও টি-শার্ট ছিল। তবে অর্ধগলিত হয়ে যাওয়ায় কাপড়ের রং বোঝা যায়নি। মাথার অংশ কঙ্কালে পরিণত হয়েছে এবং কপালে ফাটা চিহ্ন রয়েছে।

তার ভাষ্য, আঘাতের কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। শরীরের বাকি অংশও অর্ধগলিত অবস্থায় রয়েছে। ঘটনাস্থল থেকে আলামত হিসেবে রশি ও চুল উদ্ধার করা হয়েছে।

লাশের পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে পুলিশ তদন্ত করছে।
সানা/আপ্র/২৫/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
২৬ সেপ্টেম্বর ২০২৬

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাট...

শান্তি, ফিলিস্তিন ও দেশ পুনর্গঠনের বার্তা
২৫ সেপ্টেম্বর ২০২৬

শান্তি, ফিলিস্তিন ও দেশ পুনর্গঠনের বার্তা

জাতিসংঘে তারেক রহমান

ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি বিপদ
২৫ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি বিপদ

রাজধানীতে ডেঙ্গুর ঝুঁকি এখন আর শুধু ড্রেন, ময়লার স্তূপ কিংবা নির্মাণাধীন ভবনের মধ্যে সীমাবদ্ধ নেই। দ...

ডেঙ্গু ঠেকাতে প্রতি শনিবার ৭৫ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান
২৫ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু ঠেকাতে প্রতি শনিবার ৭৫ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গুর বিস্তার রোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে আগামীকাল থেকে শুরু হচ্ছে বিশেষ পরিচ্ছন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই