গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দীর্ঘদিনের অসুস্থতার পর না ফেরার দেশে মেসির বাবা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৪০ পিএম, ০৮ আগস্ট ২০২৬ | আপডেট: ০১:২৮ এএম ২০২৬
দীর্ঘদিনের অসুস্থতার পর না ফেরার দেশে মেসির বাবা
ছবি

দীর্ঘদিনের অসুস্থতার পর না ফেরার দেশে মেসির বাবা

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত শুক্রবার (৭ আগস্ট) রাতে আর্জেন্টিনার রোসারিও শহরের একটি মেডিকেল ক্লিনিকে ৬৮ বছর বয়সে তিনি মারা গেছেন।

মেসি পরিবারের বরাতে শনিবার (৮ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

হোর্হে মেসির মৃত্যুতে শোক প্রকাশ করেছে মেসির শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজ। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লাবটি তাদের সাবেক ফুটবলারের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জীবনের শেষ দিনগুলোতে হোর্হে মেসি রোসারিওর একটি মেডিকেল সেন্টার ও নিজের বাড়ির মধ্যে চিকিৎসাধীন অবস্থায় সময় কাটিয়েছেন। এ সময় তাঁর পাশে ছিলেন স্ত্রী সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি এবং সন্তান রদ্রিগো, মাতিয়াস ও মারিয়া সোল।

পরিবারের কনিষ্ঠ সন্তান লিওনেল মেসি বিশ্বকাপ ফাইনালে হারের পর বাবার সঙ্গে সময় কাটাতে রোসারিওতে গিয়েছিলেন। পরে তিনি আবার যুক্তরাষ্ট্রে ফিরে ইন্টার মায়ামির হয়ে খেলায় যোগ দেন। ফিরে এসে ইতোমধ্যে দুটি ম্যাচও খেলেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবল তারকা।

লিওনেল মেসির ফুটবলজীবনের শুরু থেকে হোর্হে মেসি ছিলেন অন্যতম বড় সহায়। বার্সেলোনায় মেসির কৈশোরের দিনগুলোতে তিনি ছেলের পাশে ঘনিষ্ঠভাবে ছিলেন এবং পরবর্তী সময়ে দীর্ঘদিন তাঁর এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। মেসির পেশাদার ক্যারিয়ার গড়ে ওঠার পেছনে হোর্হের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য বলে মনে করেন ফুটবল বিশ্লেষকেরা।

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে গোল করার পর মেসিকে আবেগাপ্লুত হতে দেখা যায়। গোল উদযাপনের সময় তাঁর চোখে জল দেখা গিয়েছিল এবং জার্সি দিয়ে চোখ মুছতেও দেখা যায় তাঁকে। ম্যাচ শেষে তিনি বলেছিলেন, ফুটবলের বাইরের কিছু ব্যক্তিগত বিষয় তাঁকে আবেগতাড়িত করেছিল।

এর কয়েক দিন পরই পরিবারের পক্ষ থেকে হোর্হে মেসির অসুস্থতার খবর প্রকাশ করা হয়। দীর্ঘ চিকিৎসা শেষে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন আর্জেন্টিনার এই মহাতারকার সবচেয়ে কাছের মানুষদের একজন।

হোর্হে মেসির মৃত্যুতে আর্জেন্টিনার ক্রীড়াঙ্গনসহ বিশ্ব ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
সানা/আপ্র/৮/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
২২ সেপ্টেম্বর ২০২৬

৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ

জাপানকে হারালেই কাবাডিতে পদক নিশ্চিত হতো বাংলাদেশের। তাই বিকেলে নাগোয়ার টোকাই ডরি ইনডোর স্টেডিয়ামে ব...

ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো
২২ সেপ্টেম্বর ২০২৬

ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো

ফিফার কার্যক্রম ও পরিচালনব্যবস্থা নিয়ে স্বাধীন পর্যালোচনার প্রস্তাব দিয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্ন...

চোটের কাছে হার মেনে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন মার্ক উড
২২ সেপ্টেম্বর ২০২৬

চোটের কাছে হার মেনে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন মার্ক উড

দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াইয়ের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন মার্ক উড। গণমাধ্যমে কাজ করার প...

শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের সোনালি হাসি
২২ সেপ্টেম্বর ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের সোনালি হাসি

এশিয়া কাপের ফাইনাল থেকে এশিয়ান গেমসের ক্রিকেটের ফাইনাল ৯ দিনের ব্যবধানে ভারতীয় দল যেন হয়ে উঠল আরও দা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 5 ঘন্টা আগে