গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

এআই থেকে রোবট কুকুর, বিশ্বকাপে প্রযুক্তির চমক

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২১:২৭ পিএম, ১১ জুলাই ২০২৬ | আপডেট: ১০:২০ এএম ২০২৬
এআই থেকে রোবট কুকুর, বিশ্বকাপে প্রযুক্তির চমক
ছবি

প্রযুক্তির ছোঁয়া কেবল ম্যাচ বলেই আটকে নেই, এর বড় অংশ জুড়ে রয়েছেন খেলোয়াড়রাও -ছবি রয়টার্স

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ শুধু মাঠের লড়াইয়ে নয়, প্রযুক্তির ব্যবহারেও তৈরি করেছে নতুন ইতিহাস। ইতিহাসের সবচেয়ে বেশি দলের অংশগ্রহণ, দীর্ঘতম টুর্নামেন্ট এবং তিন দেশ আয়োজিত এই বিশ্বকাপে দর্শকদের অভিজ্ঞতা আরো আধুনিক করতে এবং খেলাকে আরো নিখুঁত করতে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, স্মার্ট বল, উন্নত অফসাইড প্রযুক্তি, রোবট কুকুরসহ নানা অত্যাধুনিক ব্যবস্থা।

প্রযুক্তির এই নতুন অধ্যায়ে সবচেয়ে বড় আলোচনায় রয়েছে বিশ্বকাপের অফিসিয়াল বল ‘ট্রায়োন্ডা’। স্প্যানিশ ভাষায় যার অর্থ ‘তিন তরঙ্গ’। জার্মান ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠানের তৈরি এই বলের ভেতরে যুক্ত করা হয়েছে ক্ষুদ্র ইনারশিয়াল মেজারমেন্ট ইউনিট বা আইএমইউ সেন্সর চিপ।

এই সেন্সর প্রতি সেকেন্ডে ৫০০ বার বলের গতিবিধি বিশ্লেষণ করতে পারে। বলের গতি, ঘূর্ণন এবং ত্রিমাত্রিক অবস্থানের সূক্ষ্ম তথ্য সরাসরি সরবরাহ করে এটি। ফলে ভিডিও সহকারী রেফারি ব্যবস্থায় অফসাইডসহ জটিল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরো নির্ভুলতা আসছে।

ফিফার গবেষণা ও মান নিয়ন্ত্রণ বিভাগের প্রধান নিকোলাস এভান্স বলেন, এই প্রযুক্তি রেফারিদের জানাতে পারবে-একটি নির্দিষ্ট মুহূর্তে বল ঠিক কী অবস্থায় রয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি খেলোয়াড়ের ত্রিমাত্রিক মডেল: ২০২৬ বিশ্বকাপে প্রযুক্তির ব্যবহার শুধু বলেই সীমাবদ্ধ নয়। খেলোয়াড়দের নিয়েও যুক্ত হয়েছে নতুন প্রযুক্তি। বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে ফিফা চালু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ত্রিমাত্রিক খেলোয়াড় মডেল।

এই প্রযুক্তিতে বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি খেলোয়াড়ের শরীর স্ক্যান করে তৈরি করা হচ্ছে নিখুঁত ডিজিটাল অবয়ব। মাত্র এক সেকেন্ডের মতো সময়েই সম্পন্ন হচ্ছে একটি স্ক্যান।

ফিফার মতে, এই প্রযুক্তি মাঠে দ্রুতগতির খেলা, খেলোয়াড়দের আড়ালে থাকা কিংবা কাছাকাছি অবস্থানের মধ্যেও তাদের অবস্থান নির্ভুলভাবে শনাক্ত করতে সহায়তা করবে। অফসাইডের সিদ্ধান্ত আরো সহজ ও দর্শকদের জন্য আরো বোধগম্য করে তুলতে সরাসরি সম্প্রচারেও ব্যবহার করা হচ্ছে এসব ত্রিমাত্রিক মডেল।

এ ছাড়া এবারের বিশ্বকাপে রেফারিদের শরীরে বিশেষ ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। ফলে দর্শকরা রেফারির দৃষ্টিকোণ থেকে মাঠের পরিস্থিতি দেখার নতুন অভিজ্ঞতা পাচ্ছেন।

নিরাপত্তায় মাঠে নামছে রোবট কুকুর: বিশ্বকাপ চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতেও প্রযুক্তির ব্যবহার করছে আয়োজকরা। মেক্সিকোতে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছে চার পায়ের রোবট কুকুর।

ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ, পরিস্থিতির ভিডিও ধারণ এবং তাৎক্ষণিক তথ্য নিরাপত্তা বাহিনীর কাছে পাঠানোর জন্য তৈরি এসব রোবট। মানুষের জন্য বিপজ্জনক পরিস্থিতিতে এগুলো প্রাথমিক পর্যবেক্ষণের কাজ করবে।

মেক্সিকোর মন্তেরেই মহানগর এলাকার গুয়াদালুপে সিটি কাউন্সিল প্রায় ২৫ লাখ পেসো ব্যয়ে এসব রোবট সংগ্রহ করেছে। স্থানীয় মেয়র হেক্টর গার্সিয়া জানান, টুর্নামেন্ট চলাকালে সংঘর্ষ বা বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হলে পুলিশকে সহায়তায় এগুলো ব্যবহার করা হবে।

আরো উন্নত অফসাইড প্রযুক্তি: অফসাইডের সিদ্ধান্ত দ্রুত ও নির্ভুল করতে ফিফা এবারের বিশ্বকাপে উন্নত সংস্করণের আধা-স্বয়ংক্রিয় অফসাইড প্রযুক্তি চালু করেছে।

আগের প্রযুক্তিতে প্রায় ৫০ সেন্টিমিটারের বেশি অফসাইড হলে সতর্ক সংকেত দেওয়া হতো। নতুন ব্যবস্থায় প্রায় ১০ সেন্টিমিটার বা তার কাছাকাছি অবস্থানেও সংকেত পাওয়া যাচ্ছে।

এবার মাঠের রেফারিরা ভিডিও সহকারী রেফারি কক্ষের অপেক্ষা না করেই সরাসরি কানে থাকা যন্ত্রে তাৎক্ষণিক অডিও সতর্কতা পাচ্ছেন।

তবে প্রযুক্তিটির সীমাবদ্ধতাও রয়েছে। এটি শুধু খেলোয়াড়ের অবস্থান বিশ্লেষণ করতে পারে; কোনো খেলোয়াড় খেলার ওপর প্রভাব ফেলেছেন কি না, কিংবা পরিস্থিতিগত সিদ্ধান্ত-এসব বিচার করতে পারে না।

প্রতিটি অর্ধে থাকছে পানি পানের বিরতি: খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা ও সুস্থতার কথা বিবেচনা করে ২০২৬ বিশ্বকাপে নতুন নিয়ম হিসেবে যোগ হয়েছে নির্ধারিত পানি পানের বিরতি।

প্রতিটি অর্ধের মাঝামাঝি সময়ে প্রায় তিন মিনিটের এই বিরতি দেওয়া হচ্ছে। আবহাওয়া, তাপমাত্রা বা স্টেডিয়ামের ধরন-কোনো কিছুর ওপর এটি নির্ভর করছে না।

২০২৬ বিশ্বকাপের আয়োজক কমিটির কর্মকর্তা মানোলো জুবিবিয়া বলেন, প্রতিটি ম্যাচেই এই বিরতি কার্যকর থাকবে। রেফারির বাঁশি বাজানোর পর নির্ধারিত তিন মিনিট শেষে আবার খেলা শুরু হবে।

তবে পানি পানের এই বিরতি নিয়ে সমালোচনাও রয়েছে। অনেকের মতে, এতে খেলার স্বাভাবিক গতি কিছুটা ব্যাহত হতে পারে।

তারপরও ২০২৬ বিশ্বকাপ প্রমাণ করছে, আধুনিক ফুটবল এখন শুধু দক্ষতা ও কৌশলের খেলা নয়; প্রযুক্তিও হয়ে উঠছে মাঠের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি। সূত্র: আল জাজিরা
সানা/ডিসি/আপ্র/১১/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মঙ্গলে ৪৫ কিলোমিটার পাড়ি দিয়ে রেকর্ড গড়ল পার্সিভ্যারেন্স
১৪ অক্টোবর ২০২৬

মঙ্গলে ৪৫ কিলোমিটার পাড়ি দিয়ে রেকর্ড গড়ল পার্সিভ্যারেন্স

মঙ্গল গ্রহের বুকে দূরনিয়ন্ত্রিত যান চালনার ক্ষেত্রে দীর্ঘতম পথ পাড়ি দেওয়ার রেকর্ড গড়েছে মার্কিন মহাক...

এআই অপব্যবহারে জৈব সন্ত্রাস ও সাইবার হামলার শঙ্কা গেটসের
১৩ অক্টোবর ২০২৬

এআই অপব্যবহারে জৈব সন্ত্রাস ও সাইবার হামলার শঙ্কা গেটসের

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সবচেয়ে তাৎক্ষণিক বিপদ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া প্রযুক্তি নয়, বরং অপরাধ...

৬৬ বছর আগের গবেষণায় ১৩ নভেম্বর পৃথিবী ধ্বংসের পূর্বাভাস
১৩ অক্টোবর ২০২৬

৬৬ বছর আগের গবেষণায় ১৩ নভেম্বর পৃথিবী ধ্বংসের পূর্বাভাস

আর মাত্র এক মাস পরই পৃথিবী ধ্বংস হয়ে যাবে- এমন দাবি করেছিল ৬৬ বছর আগের একটি বৈজ্ঞানিক গবেষণা। ১৯৬০ স...

৫০ বছরের কম বয়সিদের কয়েক ধরনের ক্যান্সার বাড়ছে
০৭ অক্টোবর ২০২৬

৫০ বছরের কম বয়সিদের কয়েক ধরনের ক্যান্সার বাড়ছে

বিশ্বজুড়ে ৫০ বছরের কম বয়সিদের মধ্যে কয়েক ধরনের ক্যান্সারে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ইংল্যান্ড, যুক্তর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে