গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২১:৩৪ পিএম, ১১ জুলাই ২০২৬ | আপডেট: ২০:২৩ এএম ২০২৬
বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী
ছবি

শনিবার চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত -ছবি প্রতিনিধি

একেএম ফজলুল হক, চট্টগ্রাম থেকে: চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ভয়াবহ বন্যা পরিস্থিতি সরকার সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, দুর্গত মানুষের কাছে দ্রুত ত্রাণ পৌঁছে দিতে প্রশাসনের পাশাপাশি কোস্ট গার্ড, বিজিবি, আনসার এবং প্রয়োজন অনুযায়ী সশস্ত্র বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে কাজ করছে।

শনিবার (১১ জুলাই) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে বন্যা পরিস্থিতি ও ত্রাণ কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, টানা পাঁচ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলার বিভিন্ন এলাকায় সৃষ্ট দুর্যোগ মোকাবিলা ও ত্রাণ কার্যক্রম তদারকির দায়িত্ব সরকার তাকে দিয়েছে। সেই দায়িত্বের অংশ হিসেবে তিনি মাঠপর্যায়ে প্রশাসনের সঙ্গে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করছেন।

তিনি বলেন, ”বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামসহ দুর্গত এলাকার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। পরিস্থিতির উন্নতি হলে পুনর্বাসন কার্যক্রমও ধাপে ধাপে আরো জোরদার করা হবে।”

অনিন্দ্য ইসলাম অমিত জানান, ইতোমধ্যে চট্টগ্রাম জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে বৈঠক করা হয়েছে। ওই বৈঠকে বন্যার ক্ষয়ক্ষতি, উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

ত্রাণ কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, যেখানে প্রয়োজন সেখানে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। দুর্গম ও বিচ্ছিন্ন এলাকায় যাতে কোনো মানুষ সহায়তা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে কোস্ট গার্ড, বিজিবি, আনসার এবং প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনী সমন্বিতভাবে কাজ করছে। নৌযান ব্যবহার করে দুর্গম এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

তিনি আরো জানান, দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোতে ত্রাণের পরিমাণ আরো বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, কোনো দুর্গত পরিবার যেন ত্রাণ সহায়তা থেকে বাদ না পড়ে।

প্রতিমন্ত্রী বলেন, ”বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী আরো ত্রাণ, চিকিৎসা সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠন এবং পুনর্বাসন কার্যক্রম আরো জোরদার করা হবে।”
তিনি দুর্গত এলাকার মানুষের পাশে থাকতে সরকারি সব সংস্থার পাশাপাশি জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং স্বেচ্ছাসেবীদেরও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সানা/আপ্র/১১/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত
১৭ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের একই পরিবারের পাঁচ যাত্রী নিহত হ...

কক্সবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৬ জনের পরিচয় মিলেছে
১৭ অক্টোবর ২০২৬

কক্সবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৬ জনের পরিচয় মিলেছে

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের মধ্যে ৬ জনের...

ঘোড়াঘাটে চার ইউনিয়নের বিভিন্ন সড়ক উন্নয়নকাজ উদ্বোধন মন্ত্রীর
১৭ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে চার ইউনিয়নের বিভিন্ন সড়ক উন্নয়নকাজ উদ্বোধন মন্ত্রীর

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও জনসাধারণের যাতায়াত স...

মাছ চুরির সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, প্রাণ গেল ঘের ব্যবসায়ীর
১৭ অক্টোবর ২০২৬

মাছ চুরির সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, প্রাণ গেল ঘের ব্যবসায়ীর

সাতক্ষীরার তালা উপজেলায় মাছ চুরির সন্দেহে ক্ষিতিশ মণ্ডল (৫২) নামে এক ঘের ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে