গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

মেনু

মানববন্ধনে সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া

পুরনো আইনে মাদক দমন সম্ভব নয়, নতুন আইন আনছে সরকার

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

প্রকাশিত: ১৩:০৯ পিএম, ১১ জুলাই ২০২৬ | আপডেট: ০৪:১৪ এএম ২০২৬
পুরনো আইনে মাদক দমন সম্ভব নয়, নতুন আইন আনছে সরকার
ছবি

ছবি প্রতিনিধি

তারেক মাহমুদ: পুরনো আইন দিয়ে বর্তমান বাস্তবতায় মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। তিনি বলেছেন, মাদক নির্মূলে কার্যকর ও সময়োপযোগী নতুন আইন প্রণয়নে সরকার কাজ করছে। একই সঙ্গে জুয়া দমনে কঠোর আইনও আনা হচ্ছে।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মধ্যসাগরদী জামে মসজিদের সামনে স্থানীয় এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজিবিরোধী মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল খায়ের ভূঁইয়া বলেন, দীর্ঘদিন দেশে গণতান্ত্রিক সরকার না থাকায় মাদক কারবারিরা তাদের নেটওয়ার্ক অনেক গভীরে বিস্তার করেছে। ফলে পুরোনো আইন দিয়ে তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এ বাস্তবতায় মাদকবিরোধী আইনকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে সংসদে নতুন বিল আনা হয়েছে। সরকার দীর্ঘমেয়াদিভাবে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া -ছবি প্রতিনিধি

বামনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাহারুল আলমের সভাপতিত্বে এবং বাংলাদেশ আইন সমিতির সাংগঠনিক সম্পাদক ও আলফা স্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভূঁইয়া, রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি এলাকায় মাদক সেবন ও বেচাকেনা, কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড উদ্বেগজনকভাবে বেড়েছে। এসব অপরাধ দমনে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজিমুক্ত নিরাপদ সমাজ গড়ে তুলতে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

মানববন্ধনে এলাকার সচেতন নাগরিক, যুবসমাজ, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ, স্থানীয় শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সানা/আপ্র/১১/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বদরগঞ্জে লটারির মোটরসাইকেল না দেওয়ায় থানায় অভিযোগ
২৬ আগস্ট ২০২৬

বদরগঞ্জে লটারির মোটরসাইকেল না দেওয়ায় থানায় অভিযোগ

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে খোলাহাটি কুটিরশিল্প ও বাণিজ্য মেলা...

মেহেরপুরে প্রেমিকার হাত বিচ্ছিন্ন, আহত বাবা-মা
২৬ আগস্ট ২০২৬

মেহেরপুরে প্রেমিকার হাত বিচ্ছিন্ন, আহত বাবা-মা

এস এ খান শিল্টু: মেহেরপুর শহরের লর্ড মার্কেট এলাকায় গভীর রাতে বাড়িতে ঢুকে প্রেমিকার ডান হাত কুপিয়ে ক...

সাংবাদিক হেনস্তার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন
২৬ আগস্ট ২০২৬

সাংবাদিক হেনস্তার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইল শহরের ঢাকা ক্লিনিক এন্ড নার্সিং হোমে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা...

রংপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
২৬ আগস্ট ২০২৬

রংপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রংপুরের নির্বাহী প্রকৌশলী মো. মুসার বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর চাওয়ার সাথে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 53 মিনিট আগে