গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

মেনু

পানিবন্দি পরিবারে রাতে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন ইউএনও

জেলা প্রতিনিধি, যশোর

জেলা প্রতিনিধি, যশোর

প্রকাশিত: ১৪:৫৯ পিএম, ১১ জুলাই ২০২৬ | আপডেট: ২২:৫২ এএম ২০২৬
পানিবন্দি পরিবারে রাতে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন ইউএনও
ছবি

ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের তিনটি গ্রামে দীর্ঘ দুই মাসের জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে তিন শতাধিক পরিবার। খাদ্যসংকটে থাকা এসব পরিবারের পাশে দাঁড়িয়ে রাতে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু।

শুক্রবার (১০ জুলাই) রাত ৯টা থেকে চেঙ্গুটিয়া, উড়োতলা ও মহাজেরপাড়া গ্রামের অন্তত ২০০টি পানিবন্দি পরিবারের মধ্যে উপজেলা প্রশাসন ও নওয়াপাড়া পৌরসভার উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় প্রেমবাগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দীন খোকন, ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম রেজা এবং সাংবাদিক এস জেড মাসুদ তাজ উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দীন খোকন বলেন, যশোর রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) নির্মাণের জন্য বিল ভরাট করায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। এর সঙ্গে টানা বৃষ্টি ও কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানের পানি যুক্ত হওয়ায় তিনটি গ্রামে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে তিন শতাধিক পরিবার চরম দুর্ভোগে পড়েছে।

স্থানীয় বাসিন্দা রজব আলী, রমজান মোল্যা ও করিম শেখ জানান, প্রায় দুই মাস ধরে ঘরবাড়ি ও রাস্তায় হাঁটুসমান পানি জমে রয়েছে। কর্মস্থলে যেতে না পারায় পরিবারে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। এই প্রথম তারা সরকারি খাদ্য সহায়তা পেয়েছেন।

ইউএনও শেখ সালাউদ্দীন দিপু জানান, প্রতিটি পরিবারের জন্য ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি মসুর ডাল, আধা কেজি তেল, এক প্যাকেট বিস্কুট ও এক প্যাকেট মশার কয়েল দেওয়া হয়েছে। তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসন ও ইপিজেড কর্তৃপক্ষ যৌথভাবে কাজ শুরু করেছে।

এসি/আপ্র/১১/০৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

বদরগঞ্জে লটারির মোটরসাইকেল না দেওয়ায় থানায় অভিযোগ
২৬ আগস্ট ২০২৬

বদরগঞ্জে লটারির মোটরসাইকেল না দেওয়ায় থানায় অভিযোগ

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে খোলাহাটি কুটিরশিল্প ও বাণিজ্য মেলা...

মেহেরপুরে প্রেমিকার হাত বিচ্ছিন্ন, আহত বাবা-মা
২৬ আগস্ট ২০২৬

মেহেরপুরে প্রেমিকার হাত বিচ্ছিন্ন, আহত বাবা-মা

এস এ খান শিল্টু: মেহেরপুর শহরের লর্ড মার্কেট এলাকায় গভীর রাতে বাড়িতে ঢুকে প্রেমিকার ডান হাত কুপিয়ে ক...

সাংবাদিক হেনস্তার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন
২৬ আগস্ট ২০২৬

সাংবাদিক হেনস্তার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইল শহরের ঢাকা ক্লিনিক এন্ড নার্সিং হোমে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা...

রংপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
২৬ আগস্ট ২০২৬

রংপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রংপুরের নির্বাহী প্রকৌশলী মো. মুসার বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর চাওয়ার সাথে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 50 মিনিট আগে