গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

রোবটের সফল অস্ত্রোপচারে চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্ত

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৮ পিএম, ১০ জুলাই ২০২৬ | আপডেট: ১৬:৩৫ এএম ২০২৬
রোবটের সফল অস্ত্রোপচারে চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্ত
ছবি

অপারেশনে দুটি হিউম্যানয়েড রোবট পাশাপাশি একসঙ্গে কাজ করে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে পিত্তথলি অপসারণ করেছে -ছবি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া স্যান ডিয়েগো

চিকিৎসাবিজ্ঞান ও রোবট প্রযুক্তির ইতিহাসে যুক্ত হলো নতুন এক অধ্যায়। বিশ্বে প্রথমবারের মতো চিকিৎসকদের সহযোগিতায় সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছে হিউম্যানয়েড রোবট। গবেষকদের মতে, এই সাফল্য ভবিষ্যতে যুদ্ধক্ষেত্র, প্রত্যন্ত অঞ্চল এমনকি মহাকাশেও জরুরি অস্ত্রোপচারসেবা পৌঁছে দেওয়ার নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া স্যান ডিয়েগো-এর সার্জনদের সঙ্গে যৌথভাবে একটি হিউম্যানয়েড রোবট সফলভাবে পিত্তথলি অপসারণের অস্ত্রোপচার সম্পন্ন করেছে। পরে আরেকটি পরীক্ষায় দুটি হিউম্যানয়েড রোবট একসঙ্গে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে একই ধরনের অস্ত্রোপচার সম্পন্ন করে। পরীক্ষামূলক এই দুটি অস্ত্রোপচারই স্তন্যপায়ী প্রাণীর ওপর পরিচালিত হয়েছে।

গবেষণার অন্যতম প্রধান লেখক এবং বিশ্ববিদ্যালয়টির বিদ্যুৎ ও কম্পিউটার প্রকৌশল বিভাগের অধ্যাপক মাইকেল ইপ বলেন, এই গবেষণা প্রমাণ করেছে যে অস্ত্রোপচারের ক্ষেত্রে হিউম্যানয়েড রোবটের কার্যকর ভবিষ্যৎ রয়েছে। তাঁর মতে, দূর থেকে নিয়ন্ত্রিত কিংবা ভবিষ্যতে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত এসব রোবট এমন সব রোগীর কাছে অস্ত্রোপচারসেবা পৌঁছে দিতে পারবে, যাদের পক্ষে অন্যভাবে চিকিৎসা পাওয়া কঠিন। এতে শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বজুড়েই স্বাস্থ্যসেবার সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

গবেষকদের মতে, বর্তমানে ব্যবহৃত বিশেষায়িত রোবোটিক অস্ত্রোপচার ব্যবস্থার তুলনায় হিউম্যানয়েড রোবটের বেশ কিছু বাড়তি সুবিধা রয়েছে। এগুলো তুলনামূলক কম খরচে তৈরি করা যায়, কম জায়গা প্রয়োজন হয় এবং প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে যুদ্ধক্ষেত্র কিংবা মহাকাশের মতো দুর্গম পরিবেশেও সহজে ব্যবহার করা সম্ভব।

গবেষণার আরেক প্রধান লেখক, ইউসি স্যান ডিয়েগো স্কুল অব মেডিসিন-এর সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাংলেই লিউ দূর থেকে রোবটটি নিয়ন্ত্রণ করেন। তিনি বলেন, প্রচলিত ব্যবস্থার তুলনায় এই প্রযুক্তির ব্যয় অনেক কম এবং অপারেশন কক্ষে খুব অল্প জায়গাই লাগে। ফলে জরুরি পরিস্থিতিতে এটি সহজেই মোতায়েন করা সম্ভব।

‘সার্জি’ নামে পরিচিত এসব হিউম্যানয়েড রোবটকে পরীক্ষামূলকভাবে অভিজ্ঞ সার্জনরা দূর থেকে পরিচালনা করেছেন। তবে গবেষকদের আশা, কৃত্রিম বুদ্ধিমত্তার আরো উন্নতির মাধ্যমে ভবিষ্যতে এসব রোবট সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে অস্ত্রোপচার পরিচালনার সক্ষমতা অর্জন করবে।

অধ্যাপক মাইকেল ইপ বলেন, তাঁদের দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো এমন একটি স্বয়ংক্রিয় অস্ত্রোপচার সহকারী তৈরি করা, যা চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারবে। কারণ বিশ্বের অনেক হাসপাতালেই দক্ষ অস্ত্রোপচার সহকারীর সংকট রয়েছে। ভবিষ্যতের অপারেশন কক্ষ এমন হবে, যেখানে মানুষ ও হিউম্যানয়েড রোবট একই দলের সদস্য হিসেবে কাজ করবে এবং এর মাধ্যমে প্রান্তিক মানুষের কাছেও প্রয়োজনীয় চিকিৎসাসেবা সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
‘অস্ত্রোপচারে হিউম্যানয়েড রোবটের কার্যকারিতা’ শীর্ষক এই গবেষণার বিস্তারিত বুধবার বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচার-এ প্রকাশিত হয়েছে। সূত্র: ইন্ডিপেনডেন্ট
সানা/ডিসি/আপ্র/১০/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মঙ্গলে ৪৫ কিলোমিটার পাড়ি দিয়ে রেকর্ড গড়ল পার্সিভ্যারেন্স
১৪ অক্টোবর ২০২৬

মঙ্গলে ৪৫ কিলোমিটার পাড়ি দিয়ে রেকর্ড গড়ল পার্সিভ্যারেন্স

মঙ্গল গ্রহের বুকে দূরনিয়ন্ত্রিত যান চালনার ক্ষেত্রে দীর্ঘতম পথ পাড়ি দেওয়ার রেকর্ড গড়েছে মার্কিন মহাক...

এআই অপব্যবহারে জৈব সন্ত্রাস ও সাইবার হামলার শঙ্কা গেটসের
১৩ অক্টোবর ২০২৬

এআই অপব্যবহারে জৈব সন্ত্রাস ও সাইবার হামলার শঙ্কা গেটসের

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সবচেয়ে তাৎক্ষণিক বিপদ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া প্রযুক্তি নয়, বরং অপরাধ...

৬৬ বছর আগের গবেষণায় ১৩ নভেম্বর পৃথিবী ধ্বংসের পূর্বাভাস
১৩ অক্টোবর ২০২৬

৬৬ বছর আগের গবেষণায় ১৩ নভেম্বর পৃথিবী ধ্বংসের পূর্বাভাস

আর মাত্র এক মাস পরই পৃথিবী ধ্বংস হয়ে যাবে- এমন দাবি করেছিল ৬৬ বছর আগের একটি বৈজ্ঞানিক গবেষণা। ১৯৬০ স...

৫০ বছরের কম বয়সিদের কয়েক ধরনের ক্যান্সার বাড়ছে
০৭ অক্টোবর ২০২৬

৫০ বছরের কম বয়সিদের কয়েক ধরনের ক্যান্সার বাড়ছে

বিশ্বজুড়ে ৫০ বছরের কম বয়সিদের মধ্যে কয়েক ধরনের ক্যান্সারে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ইংল্যান্ড, যুক্তর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে