গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মেনু

চট্টগ্রামে গুলি করে, কুপিয়ে পুলিশের সোর্সকে হত্যা

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২১:১০ পিএম, ১০ জুলাই ২০২৬ | আপডেট: ১২:০৪ এএম ২০২৬
চট্টগ্রামে গুলি করে, কুপিয়ে পুলিশের সোর্সকে হত্যা
ছবি

মুহাম্মদ আজম -ছবি সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে মুহাম্মদ আজম (৪৮) নামে এক দর্জিকে গুলি করার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আজম পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেখল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজমের বাড়ি ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে।

পুলিশ ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে বাড়ির পাশের একটি বিলে জাল দিয়ে মাছ ধরছিলেন আজম। এ সময় কয়েকজন দুর্বৃত্ত সেখানে গিয়ে প্রথমে তার পায়ে গুলি করে। পরে তিনি মাটিতে পড়ে গেলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করা হয়।

খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, আজম নিজ বাড়িতেই দর্জির কাজ করে জীবিকা নির্বাহ করতেন। স্থানীয় এক ব্যক্তির নেতৃত্বে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে তাদের অভিযোগ।

স্থানীয় ইউপি সদস্য মো. সৈয়দ মিয়া বলেন, এলাকার কয়েকজনের সঙ্গে পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

হাটহাজারী ও ফটিকছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) তারেক আজিজ বলেন, নিহত মুহাম্মদ আজম পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। এলাকার কয়েকজনের সঙ্গে পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, সুরতহালে নিহতের পায়ে গুলির চিহ্ন এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, প্রাথমিক তদন্ত ও অভিযোগে দিদারুল নামে এক স্থানীয় বাসিন্দার নেতৃত্বে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। তার বিরুদ্ধে থানায় আটটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ওসি আরো বলেন, ঘটনার পর থেকে দিদারুল পলাতক রয়েছেন। জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।
সানা/আপ্র/১০/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চার খুনের পুলিশের বয়ান নিয়ে প্রশ্নের মুখে তদন্ত, মামলার দায়িত্ব ডিবিতে
২৫ আগস্ট ২০২৬

চার খুনের পুলিশের বয়ান নিয়ে প্রশ্নের মুখে তদন্ত, মামলার দায়িত্ব ডিবিতে

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় পুলিশের প্রাথমিক ব...

ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই: সিদ্ধার্থের বাবা
২৫ আগস্ট ২০২৬

ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই: সিদ্ধার্থের বাবা

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের চার সদস্যকে হত্যার ঘ...

মায়ের চিকিৎসার টাকা তুলতে না পেরে ব্যাংকের সামনে কান্না
২৫ আগস্ট ২০২৬

মায়ের চিকিৎসার টাকা তুলতে না পেরে ব্যাংকের সামনে কান্না

চট্টগ্রামে আমানতের টাকা ফেরত দেওয়ার দাবিতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের হালিশহর অফিসের সামনে বি...

বাগেরহাটে জমি দখলের অভিযোগে প্রবাসী নারীর সংবাদ সম্মেলন
২৪ আগস্ট ২০২৬

বাগেরহাটে জমি দখলের অভিযোগে প্রবাসী নারীর সংবাদ সম্মেলন

বাগেরহাটের কচুয়ায় আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা, সীমানাপ্রাচীর ও গেট ভাঙচুর এবং গাছপালা ক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলেও তালিকা হবে

সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরির পাশাপাশি এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ঢাকা মহানগরসহ দেশের সব মহানগর এলাকায় চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁদের ধরতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মন্ত্রীর এই বক্তব্যে চাঁদাবাজিসহ অপরাধ কমবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে