গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

মেনু

তিস্তা মহাপরিকল্পনার দৃশ্যমান অগ্রগতি চান শফিকুর রহমান

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২১:০৯ পিএম, ১০ জুলাই ২০২৬ | আপডেট: ০৫:৩২ এএম ২০২৬
তিস্তা মহাপরিকল্পনার দৃশ্যমান অগ্রগতি চান শফিকুর রহমান
ছবি

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান -ছবি সংগৃহীত



চট্টগ্রাম প্রতিনিধি: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের অঙ্গীকারের দৃশ্যমান অগ্রগতি জনগণ দেখতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

বন্যা পরিস্থিতি পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করতে শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রামে যান জামায়াতের আমির। এ সময় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি তিস্তা মহাপরিকল্পনা নিয়ে এ মন্তব্য করেন।

শফিকুর রহমান বলেন, দেশের চারটি বিভাগ-চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ-বন্যা পরিস্থিতির দিক থেকে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে রংপুর বিভাগ তিস্তা নদীর পানির কারণে সবচেয়ে বেশি হুমকিতে পড়তে পারে।

তিনি বলেন, “যদি তিস্তার ওপাশ থেকে বাঁধগুলো খুলে দেওয়া হয়, তাহলে প্রতি বছর যে সমস্যার সৃষ্টি হয়, সেই দুর্ভোগ আবার দেখা দিতে পারে। এ কারণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি দীর্ঘদিন ধরে জানানো হচ্ছে। সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে অঙ্গীকার করা হয়েছে।”

জামায়াত আমির বলেন, “আমরা এখন সেই অঙ্গীকার বাস্তবায়নের অপেক্ষায় আছি। আমরা জানি, প্রকল্পটি অনেক বড়, সময় লাগবে। তবে আন্তরিকভাবে কাজ শুরু হোক এবং সেই অগ্রগতি জনগণ যেন দৃশ্যমানভাবে দেখতে পারে।”

চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং পরিস্থিতি সরেজমিনে দেখে সরকার ও সংশ্লিষ্টদের কাছে করণীয় তুলে ধরতেই তিনি চট্টগ্রামে এসেছেন।

তিনি সম্প্রতি বন্যা ও পাহাড়ধসে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

শফিকুর রহমান বলেন, “চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী। কিন্তু সামান্য বৃষ্টি হলেই চট্টগ্রাম মহানগরীতে ব্যাপক দুর্ভোগ দেখা দেয়। নালা-নর্দমা উপচে পড়ে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। এর কারণে অতীতে প্রাণহানির ঘটনাও ঘটেছে।”

তিনি বলেন, এসব সমস্যা সমাধান করা সরকারের দায়িত্ব। তবে বিরোধী দল হিসেবেও জনগণের সমস্যাগুলো সরকারের কাছে তুলে ধরা এবং দাবি আদায়ে কাজ করা তাদের দায়িত্ব।

চট্টগ্রাম সফরের বিষয়ে তিনি জানান, বাঁশখালী, লোহাগাড়া ও সাতকানিয়ার বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। পরে নগরীর ক্ষতিগ্রস্ত এলাকাগুলোও পরিদর্শন করবেন।

তিনি বলেন, “আমাদের সীমিত সামর্থ্য অনুযায়ী বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। বিশেষ করে নিহত পরিবারগুলোর পাশে কীভাবে সহযোগিতা করা যায়, তা নিয়ে আমরা ভাবছি। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট সংগঠনগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে এবং কেন্দ্র থেকে তা সমন্বয় করা হচ্ছে।”

পরে শফিকুর রহমান চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরি এবং সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের বকশিরখিলসহ বিভিন্ন বন্যাকবলিত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ ও আর্থিক সহায়তা দেন।
সানা/ডিসি/আপ্র/১০/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রোগাক্রান্ত গরু গোপনে জবাই, মাংস বিক্রির চেষ্টায় আটক পাঁচ
২৭ আগস্ট ২০২৬

রোগাক্রান্ত গরু গোপনে জবাই, মাংস বিক্রির চেষ্টায় আটক পাঁচ

সাতক্ষীরায় মারাত্মক রোগাক্রান্ত ও পোকাধরা গরু গোপনে জবাই করে সুস্থ গরুর মাংস হিসেবে সাধারণ মানুষের ক...

বদরগঞ্জে লটারির মোটরসাইকেল না দেওয়ায় থানায় অভিযোগ
২৬ আগস্ট ২০২৬

বদরগঞ্জে লটারির মোটরসাইকেল না দেওয়ায় থানায় অভিযোগ

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে খোলাহাটি কুটিরশিল্প ও বাণিজ্য মেলা...

মেহেরপুরে প্রেমিকার হাত বিচ্ছিন্ন, আহত বাবা-মা
২৬ আগস্ট ২০২৬

মেহেরপুরে প্রেমিকার হাত বিচ্ছিন্ন, আহত বাবা-মা

এস এ খান শিল্টু: মেহেরপুর শহরের লর্ড মার্কেট এলাকায় গভীর রাতে বাড়িতে ঢুকে প্রেমিকার ডান হাত কুপিয়ে ক...

সাংবাদিক হেনস্তার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন
২৬ আগস্ট ২০২৬

সাংবাদিক হেনস্তার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইল শহরের ঢাকা ক্লিনিক এন্ড নার্সিং হোমে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর চাওয়ার সাথে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 ঘন্টা আগে