গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া: তথ্যমন্ত্রী

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:০৫ পিএম, ১০ জুলাই ২০২৬ | আপডেট: ০৩:৫০ এএম ২০২৬
রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া: তথ্যমন্ত্রী
ছবি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে শুক্রবার প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন - ছবি সংগৃহীত

বরিশাল সংবাদদাতা: রাজনীতি শুধু ক্ষমতা ভোগের মাধ্যম নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের একটি কার্যকর প্রক্রিয়া বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সরকারের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের অর্থায়নে আয়োজিত এই কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক অস্থিরতা ও সংকটের সময়েও জিয়াউর রহমান ফাউন্ডেশন ধারাবাহিকভাবে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি ফাউন্ডেশনের বিভিন্ন সামাজিক উদ্যোগের প্রশংসা করেন।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রচলিত ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির বাইরে উৎপাদনমুখী ও জনকল্যাণভিত্তিক রাজনীতির ধারণা প্রতিষ্ঠা করেছিলেন। কৃষি, খাল খনন, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং মানুষের জীবন-জীবিকার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোকে তিনি রাজনৈতিক কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশে পরিণত করেছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান সামাজিক কর্মসূচি, গণতান্ত্রিক আন্দোলন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্পৃক্ততার মাধ্যমে একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন।

জহির উদ্দিন স্বপন বলেন, “প্রমাণ করতে হবে যে রাজনীতি কেবল ক্ষমতা ভোগ করার প্রক্রিয়া নয়, রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া। যে রাজনৈতিক দল ক্ষমতায় যায় বা যেতে চায়, তাদের কর্মকাণ্ডের মাধ্যমে এটি প্রমাণ করতে হবে।”

তিনি সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকেও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মামুন আর রশিদ এবং ছাত্রদলের নেতারা তথ্যমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে দুপুর ১২টা ১০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণের মাধ্যমে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মামুন আর রশিদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান (শিরীন) এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম (ডোনার)।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ৪৫তম শাহাদাতবার্ষিকী উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে জনকল্যাণমূলক রাজনৈতিক দর্শনের বিভিন্ন দিক স্মরণ করেন।
সানা/ডিসি/আপ্র/১০/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মেরিন একাডেমি তরুণদের দেখাচ্ছে সমুদ্রজয়ের নতুন স্বপ্ন
০৬ সেপ্টেম্বর ২০২৬

মেরিন একাডেমি তরুণদের দেখাচ্ছে সমুদ্রজয়ের নতুন স্বপ্ন

এ কে এম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: সমুদ্রপথে বিশ্বের বিভিন্ন দেশে পেশাগত জীবনের সুযোগ তৈরি করে দিচ্...

চুরির প্রতিবাদ করায় জুলাই যোদ্ধাকে মারধরের অভিযোগ
০৬ সেপ্টেম্বর ২০২৬

চুরির প্রতিবাদ করায় জুলাই যোদ্ধাকে মারধরের অভিযোগ

সাজ্জাদ হোসেন, আশুলিয়া প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় চুরির প্রতিবাদ করায় এক জুলাই যোদ্ধাকে মারধরের অভি...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মেহেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি
০৬ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মেহেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি

এস এ খান শিল্টু: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে বৃক্ষরোপণ কর্মসূ...

খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ
০৬ সেপ্টেম্বর ২০২৬

খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ

সুজাউদ্দৌলা সুজন: জামালপুরের খাদ্য কর্মকর্তা ইশরাত আহমেদ পাপেলের বিরুদ্ধে প্রকাশিত ‘পরকীয়া কেলেঙ্কার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে