গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ৩০ আগস্ট ২০২৬

মেনু

লক্ষ্মীপুরে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

প্রকাশিত: ২১:৫৭ পিএম, ১০ জুলাই ২০২৬ | আপডেট: ০৭:২৮ এএম ২০২৬
লক্ষ্মীপুরে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
ছবি

ছবি প্রতিনিধি

তারেক মাহমুদ: লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর শহরের ঝুমুর এলাকায় নেত্রকোনাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-এমরান গাজি ও জয়নাল আবেদিন। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা, একটি প্রাইভেটকার ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

লক্ষ্মীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আদনান আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝুমুর এলাকায় অবস্থান নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। পরে সন্দেহজনক প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশি চালানো হয়।

তিনি বলেন, গাড়িটির পেছনে স্পেয়ার চাকার নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ইয়াবার চালানটি কক্সবাজার থেকে লক্ষ্মীপুর হয়ে নেত্রকোনায় নেওয়া হচ্ছিল। গ্রেফতার এমরান গাজির বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

এ ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সানা/আপ্র/১০/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সুপারি না পাড়ায় লক্ষ্মীপুরে শিশুকে ছুরিকাঘাতে হত্যা
৩০ আগস্ট ২০২৬

সুপারি না পাড়ায় লক্ষ্মীপুরে শিশুকে ছুরিকাঘাতে হত্যা

তারেক মাহমুদ: লক্ষ্মীপুর সদর উপজেলায় সুপারি পাড়তে রাজি না হওয়ায় রিশাদ (১২) নামের এক শিশুকে ছুরিকাঘাত...

সাফারি পার্কে নারী ও দুই ছেলেকে মারধরের অভিযোগ
৩০ আগস্ট ২০২৬

সাফারি পার্কে নারী ও দুই ছেলেকে মারধরের অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কে বেড়াতে গিয়ে এক নারী পর্যটক, তাঁর দুই ক...

শিক্ষক গণপতির পরিবার হত্যায় বিচার বিভাগীয় তদন্ত দাবি
২৯ আগস্ট ২০২৬

শিক্ষক গণপতির পরিবার হত্যায় বিচার বিভাগীয় তদন্ত দাবি

পুলিশের তদন্তে ১৯ প্রশ্ন নাগরিক কমিটির, আসামিদের পক্ষে না দাঁড়ানোর সিদ্ধান্ত আইনজীবীদের

আগামী গ্রীষ্মে কমবে বিদ্যুৎ ঘাটতি: প্রতিমন্ত্রী
২৯ আগস্ট ২০২৬

আগামী গ্রীষ্মে কমবে বিদ্যুৎ ঘাটতি: প্রতিমন্ত্রী

আগামী গ্রীষ্মে দেশে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর চাওয়ার সাথে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে