গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

সাফারি পার্কে আরেক হাতির আক্রমণ, পা ভেঙে মৃত্যুর সঙ্গে লড়ছে হাতি রাজু বাহাদুর

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

প্রকাশিত: ২০:১৭ পিএম, ১০ জুলাই ২০২৬ | আপডেট: ০৬:৫১ এএম ২০২৬
সাফারি পার্কে আরেক হাতির আক্রমণ, পা ভেঙে মৃত্যুর সঙ্গে লড়ছে হাতি রাজু বাহাদুর
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে গুরুতর আহত হাতি রাজু বাহাদুর এখন বাঁচা-মরার লড়াই করছে। হাতিশালায় অন্য একটি হাতির আক্রমণে সামনের পা ভেঙে যাওয়ার পর দেড় মাস ধরে বিশেষ ব্যবস্থায় চলছে তার চিকিৎসা। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টার পরও শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় তাকে নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ।

পার্ক কর্তৃপক্ষ জানায়, বর্তমানে রাজু বাহাদুর দাঁড়াতে পারছে না। শুয়ে শুয়েই অল্প পরিমাণ খাবার গ্রহণ করছে। নিয়মিত ওষুধ, পরিচর্যা ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পাশাপাশি থাইল্যান্ড থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকেরা কাজ করছেন। বড় প্রাণী দীর্ঘদিন দাঁড়াতে না পারলে শরীরের বিভিন্ন অঙ্গে জটিলতা দেখা দিতে পারে বলে চিকিৎসকেরা সতর্ক রয়েছেন। 
সাফারি পার্ক সূত্রে জানা গেছে, ২০২৫ সালের জানুয়ারিতে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে জীর্ণশীর্ণ ও আহত অবস্থায় রাজু বাহাদুরকে উদ্ধার করে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। ওই এলাকায় হাতিটি দিয়ে বিভিন্ন বাজারে চাঁদা আদায় করা হচ্ছিল বলে অভিযোগ ছিল। পরে বন বিভাগ হাতিটিকে উদ্ধার করে গাজীপুরের সাফারি পার্কে নিয়ে আসে। উদ্ধারের সময় তার বয়স ছিল প্রায় ৯ বছর। বর্তমানে তার বয়স ১০ বছরের বেশি। 
পার্ক কর্তৃপক্ষ জানায়, গত ২৪ মে হাতিশালায় থাকা অন্য একটি হাতির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে রাজু বাহাদুর। এ সময় অপর হাতির ধাক্কায় মাটিতে পড়ে গিয়ে তার সামনের পায়ে গুরুতর আঘাত লাগে। পরে পরীক্ষা-নিরীক্ষায় তার পা ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত হন চিকিৎসকেরা। আহত অবস্থায় ক্রেনের সাহায্যে তাকে নিরাপদ স্থানে সরিয়ে বালুর ওপর রাখা হয়, যাতে চিকিৎসা দেওয়া সহজ হয়। 
সাফারি পার্কের এক কর্মকর্তা জানান, হাতিশালায় থাকা প্রাণীদের মধ্যে কখনো কখনো সংঘর্ষের ঘটনা ঘটে। এটি তাদের স্বাভাবিক আচরণের অংশ হলেও রাজু বাহাদুরের আঘাত ছিল অত্যন্ত গুরুতর। বর্তমানে তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। থাইল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি দেশের চিকিৎসকেরা নিয়মিত তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক মো. তারেক রহমান বলেন, “হাতিশালায় হাতিদের মধ্যে মাঝে মাঝে সংঘর্ষ হয়। রাজু বাহাদুর অন্য একটি হাতির ধাক্কায় পড়ে গিয়ে আহত হয়েছে। বর্তমানে মেডিকেল বোর্ডের মাধ্যমে তার চিকিৎসা চলছে। থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এনে পরামর্শ নেওয়া হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।”

তিনি বলেন, “পা ভেঙে যাওয়ার কারণে হাতিটি এখন দাঁড়াতে পারছে না। তবে তার চিকিৎসা অব্যাহত রয়েছে। আশা করছি, রাজু বাহাদুর দ্রুত সুস্থ হয়ে আবার স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে।”

উল্লেখ্য, উদ্ধার হওয়ার পর থেকেই রাজু বাহাদুর সাফারি পার্কের হাতিশালায় বিশেষ পরিচর্যায় ছিল। বর্তমানে তার সুস্থতা ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন পার্কের কর্মকর্তা-কর্মচারীসহ বন্যপ্রাণীপ্রেমীরা। 
সানা/আপ্র/১০/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিয়ের দিন বরের জানাজা, শোকে স্তব্ধ দুই পরিবার
১৬ অক্টোবর ২০২৬

বিয়ের দিন বরের জানাজা, শোকে স্তব্ধ দুই পরিবার

হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু

বৈশ্বিক ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৪তম
১৬ অক্টোবর ২০২৬

বৈশ্বিক ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৪তম

শিশুদের তীব্র অপুষ্টি বেড়েছে, আট বছরে ক্ষুধা কমেছে মাত্র ৪ শতাংশ

পীরগঞ্জে পৌর ভবনের ছাদ ধসে দুই শ্রমিকের মৃত্যু, দায় কার?
১৪ অক্টোবর ২০২৬

পীরগঞ্জে পৌর ভবনের ছাদ ধসে দুই শ্রমিকের মৃত্যু, দায় কার?

তদন্ত কমিটি গঠন; মামলায় আসামি ৯

পুরোনো বাণিজ্য মেলার মাঠে সরছে সচিবালয়, হবে নতুন সড়ক
১১ অক্টোবর ২০২৬

পুরোনো বাণিজ্য মেলার মাঠে সরছে সচিবালয়, হবে নতুন সড়ক

প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৫০০ কোটি টাকা

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে