গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মেনু

হামের উপসর্গে আরো তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৭ পিএম, ১০ জুলাই ২০২৬ | আপডেট: ০০:৩৮ এএম ২০২৬
হামের উপসর্গে আরো তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০
ছবি

ছবি সংগৃহীত

হামের উপসর্গ নিয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছে ৯০১ জন।
শুক্রবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে তিনজনের মৃত্যু হলেও নিশ্চিত হামে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

একই সময়ে নতুন করে ১২৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এছাড়া আরো ৯০১ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৩ হাজার ৩২৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরো ৯০১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৯ হাজার ৮৯৯ জন।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২ হাজার ৮৩২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৯ হাজার ২৩৪ জন।
সানা/ডিসি/আপ্র/১০/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিসর্জনের সুরে বিদায়বেলা, বিষাদে ভারী পূজামণ্ডপ
২১ অক্টোবর ২০২৬

বিসর্জনের সুরে বিদায়বেলা, বিষাদে ভারী পূজামণ্ডপ

দেবী দুর্গাকে বিদায় জানাতে প্রস্তুত ভক্তরা, বিকেল ৩টার পর শোভাযাত্রা

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী
২১ অক্টোবর ২০২৬

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

সীমান্তের ওপার থেকে অর্থ আসছে, দেশে অস্থিরতা তৈরির চেষ্টা

ডিসি ৩১ জানুয়ারি আর ডিসেম্বরে প্রথম ইউএনও সম্মেলন
২০ অক্টোবর ২০২৬

ডিসি ৩১ জানুয়ারি আর ডিসেম্বরে প্রথম ইউএনও সম্মেলন

প্রথমবারের মতো উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিয়ে সম্মেলন আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী...

মহানবমীর প্রার্থনায় শান্তি, সম্প্রীতি ও অশুভ শক্তির বিনাশ কামনা
২০ অক্টোবর ২০২৬

মহানবমীর প্রার্থনায় শান্তি, সম্প্রীতি ও অশুভ শক্তির বিনাশ কামনা

দেবী দুর্গার কাছে অশুভ শক্তির বিনাশ, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই