গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মেনু

হুইলচেয়ারে থাকা সাংবাদিককে সাক্ষাৎকার দিলেন মেসি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৬:০৮ পিএম, ০৯ জুলাই ২০২৬ | আপডেট: ০৪:০০ এএম ২০২৬
হুইলচেয়ারে থাকা সাংবাদিককে সাক্ষাৎকার দিলেন মেসি
ছবি

ছবি সংগৃহীত

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি আবারো মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। ২০২৬ বিশ্বকাপে মিশরের বিপক্ষে ম্যাচ শেষে হুইলচেয়ারে থাকা ভেনেজুয়েলার সাংবাদিক মানু গুতিয়েরেসের জন্য থেমে ধৈর্য নিয়ে সাক্ষাৎকার দেন তিনি।

কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচ শেষে মিক্সড জোনে অন্যদের মতো তাড়াহুড়া না করে মেসি সাংবাদিকের প্রতিটি প্রশ্নের উত্তর দেন। তার এই আচরণ উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।

ম্যাচে নতুন নতুন রেকর্ড গড়ার বিষয়ে মেসি বলেন, ‘আমি আসলে এগুলোর হিসাব রাখিনি। ম্যাচ খেলতে খেলতেই সব হয়েছে। ঈশ্বরের কৃপায় দল এগিয়ে যাচ্ছে এবং লড়াই চালিয়ে যাচ্ছে। এই জয় আমাদের জন্য অনেক আনন্দের, কারণ আমরা লক্ষ্য পূরণ করতে পেরেছি।’

ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত নিয়ে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘মাঝমাঠে খেলাটা খুব কঠিন ছিল। লাউতারো মার্তিনেজ মাঠে নামার পর মাঝখানে অনেক ভিড় হয়ে যায়। তাই আমি ডান দিকে কিছুটা ফাঁকা জায়গা খুঁজে পাই। সেখান থেকেই আমরা একটি গোল শোধ করতে সক্ষম হই, যা আমাকে আনন্দ দিয়েছে।’

ম্যাচ শেষে আবেগাপ্লুত হয়ে কান্নার কারণও ব্যাখ্যা করেন মেসি। তিনি বলেন, ‘আমরা যখন ২-০ গোলে পিছিয়ে পড়েছিলাম, তখন পরিস্থিতি খুব কঠিন হয়ে গিয়েছিল। জানতাম, ফিরে আসা সহজ হবে না। শেষ বাঁশির পর কান্নাটা ছিল সব চাপ থেকে মুক্তির অনুভূতি। আমরা বাড়ি ফিরতে চাইনি। আমরা এই প্রতিযোগিতায় আরো এগিয়ে যাওয়ার যোগ্য ছিলাম।’

মেসির এই বক্তব্যে যেমন আর্জেন্টিনার কঠিন লড়াইয়ের প্রতিফলন ফুটে উঠেছে, তেমনি হুইলচেয়ারে থাকা এক সাংবাদিকের প্রতি তার সম্মান ও সংবেদনশীল আচরণও আবারো বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে।

এসি/আপ্র/০৯/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শিরোপার লক্ষ্যে ছেলেদের বিপক্ষে ম্যাচ খেলে পাকিস্তানের মেয়েদের প্রস্তুতি
২৫ আগস্ট ২০২৬

শিরোপার লক্ষ্যে ছেলেদের বিপক্ষে ম্যাচ খেলে পাকিস্তানের মেয়েদের প্রস্তুতি

উইমেনস এশিয়া কাপে দীর্ঘদিনের ব্যর্থতার বৃত্ত ভাঙতে এবার প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চাইছে না পাকিস্...

জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ফিরলেন ৩৯ বছর বয়সী ক্রিমার
২৫ আগস্ট ২০২৬

জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ফিরলেন ৩৯ বছর বয়সী ক্রিমার

 বছরের শুরুতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবার এই সংস্করণের জিম্বাবুয়ে দলে ফিরেছেন গ...

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
২৫ আগস্ট ২০২৬

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

ইংল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেট কাউন্টি চ্যাম্পিয়নশিপে আলো ছড়িয়েছেন টাইগার পেসার হাসান মাহমুদ। এরপ...

জয়ে আলোনসো যুগের শুরু, তবু দুশ্চিন্তা রয়ে গেল চেলসির
২৫ আগস্ট ২০২৬

জয়ে আলোনসো যুগের শুরু, তবু দুশ্চিন্তা রয়ে গেল চেলসির

নতুন কোচ জাভি আলোনসোর অধীনে জয় দিয়ে নতুন মৌসুম শুরু করেছে চেলসি। তবে ক্রাভেন কটেজে ফুলহামের বিপক্ষে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলেও তালিকা হবে

সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরির পাশাপাশি এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ঢাকা মহানগরসহ দেশের সব মহানগর এলাকায় চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁদের ধরতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মন্ত্রীর এই বক্তব্যে চাঁদাবাজিসহ অপরাধ কমবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে