গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

লালমনিরহাটের আইনজীবীরা মাদক ও জুয়ার মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৬ পিএম, ০৯ জুলাই ২০২৬ | আপডেট: ০৩:৩৫ এএম ২০২৬
লালমনিরহাটের আইনজীবীরা মাদক ও জুয়ার মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না
ছবি

ছবি সংগৃহীত

মাদক ও জুয়ার মামলায় গ্রেফতার আসামিদের পক্ষে আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা দিয়েছে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে লালমনিরহাট আদালত চত্বরে আইনজীবী সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়।

এ সময় লিখিত বক্তব্য জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কেএম হুমায়ুন রেজা স্বপন বলেন, সীমান্তবর্তী জেলা হিসেবে লালমনিরহাটে মাদকের আগ্রাসনে সমাজিক অবক্ষয় দেখা দিয়েছে। সমাজ বিনির্মাণে দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ‘আলোকিত লালমনিরহাট’ নামে একটি সামাজিক আন্দোলন ঘোষণা করেছেন। সেই আন্দোলনে ইতোমধ্যে মন্ত্রী নিজে ও তার কমিটির সদস্যরা বেশ কিছু মাদকসেবিকে আটক করে আইনে সোপর্দ করেছেন। সেই সামাজিক আন্দোলনে সম্পৃক্ত হয়ে জেলা আইনজীবী সমিতির সব সদস্যের ঐক্যমতের ভিত্তিতে আগামী এক মাস মাদক ও জুয়া আইনে গ্রেফতারকৃতদের পক্ষে কোনো ধরনের আইনি সহায়তা প্রদান করবেন না। এ ঘোষণা কেউ অমান্য করলে সমিতির নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থাসহ তাকেও মাদকসেবি হিসেবে গণ্য করা হবে।

এক প্রশ্নের জবাবে সমিতির সভাপতি বলেন, এ সমিতির সব সদস্যই এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং তারা মেনে চলবেন। সুতরাং এক মাস মাদক ও জুয়া আইনে গ্রেফতারকৃতরা আইনজীবীদের মাধ্যমে কোনো ধরনের আইনি সহায়তা পাবেন না। সমিতি চাইলে এ সময় বাড়ানো হতে পারে।

অপর এক প্রশ্নের জবাবে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক বলেন, আইনজীবীরা সহায়তা না করলে আসামিদের জামিনে কিছুটা ভাটা পড়বে এবং তারা হাজতবাস করলে অপরাধ বোধ থেকে মাদককে না বলবে। মূলত সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করতে আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। গ্রেফতারকৃত আসামিরা চাইলে আইনজীবী ছাড়া নিজেরা আইনি লড়াই করতে পারবেন। সে ক্ষেত্রে আইনজীবী সমিতি কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।

সংবাদ সম্মেলনে জেলা আইনজীবী সমিতির নেতাকর্মীরাসহ বেশ কিছু সদস্য উপস্থিত ছিলেন।

এসি/আপ্র/০৯/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মনে হয় আমি সবার টার্গেট, সুবিচার চাই: ট্রাইব্যুনালকে জিয়াউল
০২ সেপ্টেম্বর ২০২৬

মনে হয় আমি সবার টার্গেট, সুবিচার চাই: ট্রাইব্যুনালকে জিয়াউল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনার সময় হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও গায়ে ভেস্ট পরানো থেকে অব্যাহতি...

কারাগারেই থাকতে হচ্ছে বিদিশাকে
০২ সেপ্টেম্বর ২০২৬

কারাগারেই থাকতে হচ্ছে বিদিশাকে

ফ্ল্যাট বিক্রয় নিয়ে রাজধানীর গুলশান থানার প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি...

ড. ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল
০১ সেপ্টেম্বর ২০২৬

ড. ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল

হামে শিশু মৃত্যু

বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর নয়: হাইকোর্ট
০১ সেপ্টেম্বর ২০২৬

বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর নয়: হাইকোর্ট

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষককে বরখাস্ত বা অপসারণের মতো গুরুতর শাস্তি প্রদান করতে হলে তা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে