গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৯ জুলাই ২০২৬

মেনু

বুর্জ খলিফার রেকর্ড ভাঙবে জেদ্দা টাওয়ার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০২ পিএম, ০৯ জুলাই ২০২৬ | আপডেট: ১২:৩৩ এএম ২০২৬
বুর্জ খলিফার রেকর্ড ভাঙবে জেদ্দা টাওয়ার
ছবি

ছবি সংগৃহীত

বিশ্বের সর্বোচ্চ ভবনের স্বীকৃতি পাওয়া দুবাইয়ের বুর্জ খলিফার রেকর্ড ভাঙতে যাচ্ছে সৌদি আরবের নির্মাণাধীন জেদ্দা টাওয়ার। নির্মাণ শেষ হলে এটি হবে বিশ্বের প্রথম এক কিলোমিটার উচ্চতার ভবন।

২০১০ সালে উদ্বোধনের পর ৮২৮ মিটার উচ্চতার বুর্জ খলিফা স্থাপত্য জগতে নতুন ইতিহাস গড়েছিল। এবার সেই রেকর্ড ভাঙতে সৌদি আরবের জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ আবারো গতি পেয়েছে।

দুই স্থাপনার নকশার পেছনেই রয়েছেন মার্কিন স্থপতি আদ্রিয়ান স্মিথ। আধুনিক আকাশচুম্বী ভবনের নকশায় তিনি বিশ্বের অন্যতম প্রভাবশালী স্থপতি হিসেবে পরিচিত। ১৯৬৭ সালে তিনি স্কিডমোর, ওয়িংস অ্যান্ড মেরিলে যোগ দিয়ে দীর্ঘ চার দশক ধরে চীনের জিন মাও টাওয়ার, নানজিংয়ের জিফেং টাওয়ার এবং শিকাগোর ট্রাম্প ইন্টারন্যাশনালের মতো বহু আলোচিত ভবনের নকশা প্রণয়ন করেন। পরে ২০০৬ সালে তিনি নিজস্ব স্থাপত্য প্রতিষ্ঠান গড়ে তোলেন।

বুর্জ খলিফার নকশার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল বাতাসের চাপ মোকাবিলার কৌশল। স্পাইডার লিলি ফুল থেকে অনুপ্রাণিত হয়ে ওয়াই-আকৃতির নকশায় ভবনটির তিনটি অংশ ধাপে ধাপে সরু করা হয়েছে, যাতে বাতাস একদিকে ধারাবাহিকভাবে আঘাত করতে না পারে। প্রকৌশলীরা এই কৌশলকে ‘বাতাসকে বিভ্রান্ত করা’ হিসেবে উল্লেখ করেন, যা ভবনটির স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

জেদ্দা টাওয়ারেও একই ধরনের প্রকৌশলগত ধারণা আরো উন্নতভাবে প্রয়োগ করা হয়েছে। মরুভূমির কচি উদ্ভিদের পাতার আকৃতি থেকে অনুপ্রাণিত হয়ে ভবনটির নকশা করা হয়েছে, যাতে উচ্চতায় বাড়লেও বাতাসের চাপ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যায়।

প্রায় এক হাজার মিটার বা এক কিলোমিটারের বেশি উচ্চতার এই বহুমুখী ভবনে বিলাসবহুল আবাসন, আধুনিক অফিস, হোটেল এবং বিশ্বের সর্বোচ্চ পর্যবেক্ষণ ডেক থাকবে।

২০১৩ সালে জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ শুরু হলেও বিভিন্ন কারণে কয়েক বছর তা বন্ধ ছিল। বর্তমানে পুনরায় নির্মাণকাজ চলছে। প্রকল্পটি শেষ হলে বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের স্বীকৃতি পাবে জেদ্দা টাওয়ার। এর মাধ্যমে নিজের নকশা করা বুর্জ খলিফার রেকর্ড নিজেই ভেঙে নতুন ইতিহাস গড়বেন স্থপতি আদ্রিয়ান স্মিথ।

সূত্র: অ্যারাবিয়ান বিজনেস

এসি/আপ্র/০৯/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ফাইনালের আগে টাইমস স্কয়ারে আর্জেন্টিনার উন্মাদনা
১৯ জুলাই ২০২৬

ফাইনালের আগে টাইমস স্কয়ারে আর্জেন্টিনার উন্মাদনা

বিশ্বকাপ ফাইনালকে ঘিরে নিউইয়র্কের প্রাণকেন্দ্র টাইমস স্কয়ার যেন পরিণত হয়েছে আর্জেন্টিনার সমর্থকদের ম...

৩৫ বছর পর হারানো মেয়েকে ফিরে পেল পরিবার
১৮ জুলাই ২০২৬

৩৫ বছর পর হারানো মেয়েকে ফিরে পেল পরিবার

৩৫ বছর আগে হারিয়ে যাওয়া এক শিশুকন্যাকে অবশেষে ফিরে পেয়েছে তার পরিবার। দীর্ঘ সাড়ে তিন দশক পর চীনের গু...

তাপপ্রবাহে আলজেরিয়ায় শতাধিক দাবানল, এতিমখানায় নিহত ১১
১৮ জুলাই ২০২৬

তাপপ্রবাহে আলজেরিয়ায় শতাধিক দাবানল, এতিমখানায় নিহত ১১

তীব্র তাপপ্রবাহের মধ্যে আলজেরিয়ার বিভিন্ন প্রদেশে শতাধিক দাবানল ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে রাজধা...

গাজার জানাজায় বিমান হামলা, নিহত অন্তত ১২
১৮ জুলাই ২০২৬

গাজার জানাজায় বিমান হামলা, নিহত অন্তত ১২

গাজা উপত্যকার নুসেইরাত এলাকায় একটি জানাজার নামাজে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ ফিলিস্তিনি নিহত হয়ে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব

কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের পদধারী বা সক্রিয় নেতা-কর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার বিধান যুক্ত করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে স্থানীয় সরকার নির্বাচনী আচরণবিধিতে নতুন বিধান সংযোজনের দাবি জানিয়েছে দলটি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের এই প্রস্তাব গণতান্ত্রিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 10 ঘন্টা আগে