গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৩ আগস্ট ২০২৬

মেনু

বিশ্বকাপে ব্রাজিল জয়ে ‘গণক’ বিড়াল মিলুর ভবিষ্যদ্বাণী

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:১৬ পিএম, ০৫ জুলাই ২০২৬ | আপডেট: ১৮:২২ এএম ২০২৬
বিশ্বকাপে ব্রাজিল জয়ে ‘গণক’ বিড়াল মিলুর ভবিষ্যদ্বাণী
ছবি

‘গণক’ বিড়াল মিলুর ছবিটি নেওয়া হয়েছে তাঁর মালিকের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে

বিশ্বকাপ ফুটবলে আবারো আলোচনায় এসেছে আর্জেন্টিনার একটি অদ্ভুত জনপ্রিয় নাম-‘গণক’ বিড়াল মিলু। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক অনুসারী পাওয়া এই বিড়াল এবারও ব্রাজিলের ম্যাচে জয় দেখিয়েছে, যদিও আর্জেন্টিনার একটি ম্যাচে তার ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হয়েছে।

বিশ্বকাপের শেষ ষোলোতে কেপ ভার্দে ও আর্জেন্টিনার ম্যাচে মিলু আফ্রিকান দলটির জয় দেখালেও বাস্তবে ৩-২ গোলে জয় পায় আর্জেন্টিনা। তবে আগের ধারাবাহিক সাফল্যের কারণে ব্রাজিল-নরওয়ে ম্যাচ নিয়েও মিলুর ভবিষ্যদ্বাণী ঘিরে আগ্রহ কমেনি।

বাংলাদেশ সময় আজ রাত দুইটায় নিউ জার্সির নিউইয়র্ক স্টেডিয়ামে শেষ ষোলোতে নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটিতে ব্রাজিলের জয়ই দেখছে মিলু।

মিলুর মালিক নাথান পিনেইরো মিনাস গেরাইস রাজ্যের আগুয়ানিলো শহরের বাসিন্দা। তাঁর তৈরি ভিডিও থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই বিড়াল। ব্রাজিলের সংবাদমাধ্যম জানিয়েছে, ব্রাজিল-নরওয়ে ম্যাচ নিয়ে মিলুর ভবিষ্যদ্বাণী ভিডিও ইতিমধ্যে কয়েক মিলিয়ন ভিউ পেয়ে গেছে।

মিলুর ভবিষ্যদ্বাণীর পদ্ধতিও বেশ অদ্ভুত। দুটি একই ধরনের পাত্রে দুটি দলের পতাকা বসিয়ে সেখানে খাবার রাখা হয়। এরপর মাঝখানে মিলুকে ছেড়ে দেওয়া হয়। সে যে পাত্রটি বেছে নেয়, সেটিকেই সম্ভাব্য বিজয়ী হিসেবে ধরা হয়।

মালিকের বিরুদ্ধে পক্ষপাত বা কারসাজির অভিযোগ উঠলেও নাথান তা অস্বীকার করে পুরো প্রক্রিয়ার অপরিবর্তিত ভিডিও প্রকাশ করেছেন। সেখানে দেখা যায়, ক্যামেরার সামনে নিয়ম মেনে পাত্র সাজিয়ে মিলুকে সিদ্ধান্ত নিতে দেওয়া হয়।

ভিডিওতে দেখা গেছে, মিলু ব্রাজিলের পতাকাবাহী পাত্রটি বেছে নেয়। এতে করে সমর্থকদের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে।

মালিকের দাবি, চলতি বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচে মিলুর ভবিষ্যদ্বাণীর সাফল্যের হার এখন পর্যন্ত শতভাগের কাছাকাছি। কেবল আর্জেন্টিনার সাম্প্রতিক ম্যাচেই তার অনুমান সঠিক হয়নি বলে জানা যায়।

মিলুর জনপ্রিয়তা নতুন নয়। ২০২২ বিশ্বকাপ থেকেই তার ভবিষ্যদ্বাণী সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। সেবার মরক্কোর জয় কিংবা পর্তুগালের বিপক্ষে কিছু চমকপ্রদ ফলাফল আগাম অনুমান করে আলোড়ন তোলে সে।

বিশ্বকাপ ছাড়াও বিভিন্ন টেলিভিশন রিয়েলিটি শো এবং স্থানীয় টুর্নামেন্টের ফল নিয়েও মিলুর ভবিষ্যদ্বাণী সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হয়েছে। ধারাবাহিক সাফল্যের কারণেই প্রতিটি নতুন ‘প্রেডিকশন’ ঘিরে তৈরি হচ্ছে ব্যাপক কৌতূহল।

এখন প্রশ্ন একটাই-নরওয়ের বিপক্ষে ব্রাজিলের জয় নিয়ে মিলুর এই ভবিষ্যদ্বাণী কি আবারো বাস্তবতায় মিলবে, নাকি এবারও থামবে তার ‘অলৌকিক’ ধারা।
সানা/আপ্র/৫/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ব্যাটিং-বিপর্যয়ের পর শরিফুলের বীরত্বে রোমাঞ্চকর দিন
২২ আগস্ট ২০২৬

ব্যাটিং-বিপর্যয়ের পর শরিফুলের বীরত্বে রোমাঞ্চকর দিন

অস্ট্রেলিয়ার পরিবেশ ও উইকেটের সুবিধা নিয়ে প্রথম দিনেই চরম রোমাঞ্চ উপহার দিল ম্যাকাই টেস্ট। এক দিনে ১...

ফিফা আসিয়ান কাপে খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের
২২ আগস্ট ২০২৬

ফিফা আসিয়ান কাপে খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের

নানা অনিশ্চয়তার পর ফিফা আসিয়ান কাপে খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের। শুক্রবার রাতে ফিফা থেকে বাংলাদেশক...

বিপিএল স্থগিতের সিদ্ধান্তে শঙ্কিত ক্রিকেটাররা, বিকল্প টুর্নামেন্টের দাবি
২২ আগস্ট ২০২৬

বিপিএল স্থগিতের সিদ্ধান্তে শঙ্কিত ক্রিকেটাররা, বিকল্প টুর্নামেন্টের দাবি

আর্থিক অস্বচ্ছতা, প্রশাসনিক অব্যবস্থাপনা এবং বিসিবির ওপর লোকসানের বিপুল বোঝা পরিহার করে টুর্নামেন্টট...

জাতীয় হকি দলে দুই ভাই জিমি ও রাকিন
২২ আগস্ট ২০২৬

জাতীয় হকি দলে দুই ভাই জিমি ও রাকিন

ক্লাব ফুটবলে একই দলে খেলার পর জাতীয় দলের জার্সিতেও একসঙ্গে মাঠে নামার স্বপ্ন ছিল দুই ভাই রাসেল মাহমু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই