গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৫ আগস্ট ২০২৬

মেনু

জয়ের পর বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:০৮ পিএম, ৩০ জুন ২০২৬ | আপডেট: ১২:৩৯ এএম ২০২৬
জয়ের পর বড় দুঃসংবাদ পেল ব্রাজিল
ছবি

ছবি: সংগৃহীত

জাপানের বিপক্ষে অনবদ্য জয় পেলেও ব্রাজিল শিবিরে নেমে এসেছে দুশ্চিন্তার ছায়া। গ্যাব্রিয়েল মার্টিনেল্লির শেষ মুহূর্তের গোলে ২-১ গোলে জয় পেয়েছে সেলেসাওরা। এই জয়ে বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। জয়ের পর উল্লাসে ফেটে পড়ে পুরো ব্রাজিল শিবির।

তবে সেই আনন্দের মাঝেই আছে দুঃসংবাদ। কারণ এই ম্যাচেই চোট নিয়ে মাঠ ছেড়েছেন ব্রাজিলের মাঝ মাঠের দুই সেরা তারকা। বিরতি আগেই মাঠে অস্বস্তিবোধ করতে দেখা যায় অ্যাটাকিং মিডফিল্ডার লুকাস পাকুয়েতাকে। দ্বিতীয়ার্ধে মাঠে নামার সময় খোঁড়াতে দেখা যায় তাকে। তার বদলি হিসেবে মাঠে নামানো হয় এন্ড্রিককে।

ম্যাচের শেষদিকে চোট নিয়ে মাঠ ছাড়েন আরো এক মিডফিল্ডারকে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কুঁচকিতে চোট নিয়ে মাঠ ছাড়েন ম্যাচে সমতা ফেরানো ক্যাসেমিরো। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। ক্যাসেমিরোর বদলি হিসেবে মাঠে নামেন ফ্যাবিনিও।

যদিও ম্যাচ শেষে দলের সঙ্গে বেশ ফুরফুরে মেজাজেই উদযাপন করতে দেখা গেছে ক্যাসেমিরোকে। তবে পাকুয়েতাকে নিয়ে দুশ্চিন্তা কমেনি। ম্যাচ চলাকালীন ডাগআউটে পায়ে আইসব্যাগ (বরফ) লাগিয়ে বসে থাকতে দেখা যায় পাকুয়েতাকে। তার চেহারায়ও স্পষ্ট দুশ্চিন্তার ছাপ দেখা যাচ্ছিল।

জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে সেলেসাওরা। আগামী ৫ জুলাই নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে আইভরি কোস্ট অথবা নরওয়ের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। তবে সেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ক্যাসেমিরো আর পাকুয়েতার চোট কতটা গুরুতর, সেটিই এখন ব্রাজিল শিবিরের সবচেয়ে বড় উদ্বেগ।

ম্যাচ শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানা বলে আশা করা হচ্ছে।

এসি/আপ্র/৩০/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবার ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়লো
১৫ আগস্ট ২০২৬

ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবার ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়লো

ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর ক্রিকেটেও যেন নিজেদের নামটা নতুন করে লিখছে স্পেন। আর্জেন্টিনাকে হারি...

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরো চাপে ফেলল বাংলাদেশ
১৫ আগস্ট ২০২৬

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরো চাপে ফেলল বাংলাদেশ

ডারউইন টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে অস্ট্রেলিয়াকে আরো চাপে ফেলেছে বাংলাদেশ। চা-বিরতির পর মার্নাস লা...

ডারউইনে বাংলাদেশের দাপট, ইতিহাস গড়লেন তানজিদ
১৪ আগস্ট ২০২৬

ডারউইনে বাংলাদেশের দাপট, ইতিহাস গড়লেন তানজিদ

ডারউইন টেস্টের দ্বিতীয় দিনও বাংলাদেশের দখলে। অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিং আক্রমণকে দুর্দান্ত দক্ষতায়...

ডারউইনে বাংলাদেশের স্বপ্নময় দিন
১৩ আগস্ট ২০২৬

ডারউইনে বাংলাদেশের স্বপ্নময় দিন

বাংলাদেশে ঘুম ঘুম চোখে সকালে যারা টিভি পর্দায় চোখ রেখেছেন, অনেকেই হয়তো চোখ কচলে তাকিয়েছেন। বিভ্রমে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

লোডশেডিং নিয়ে বিএনপি সরকারের কড়া সমালোচনা নাহিদ ইসলামের

বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে বিএনপি সরকারের কড়া সমালোচনা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (১৪ আগস্ট) এক সমাবেশে তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতি ২০০১-২০০৬ সময়কার লোডশেডিং সংকটের কথা মনে করিয়ে দিচ্ছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন নাহিদ ইসলাম সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে