গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

যুব বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:৫৪ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১০:৪৫ এএম ২০২৬
যুব বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা
ছবি

ছবি সংগৃহীত

আগামী ১৫ জানুয়ারি জিম্বাবুয়ে ও নামিবিয়ায় শুরু হতে হচ্ছে আইসিসি অনূর্ধ্ব–১৯ ক্রিকেট বিশ্বকাপ। এতে অংশ নিচ্ছে বাংলাদেশও। বিসিবি এই টুর্নামেন্টের জন্য আজিজুল হাকিমের নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে।

এ দলে আজিজুলের ডেপুটি হিসেবে আছেন জাওয়াদ আবরার। আগামী রোববার রাতে বিশ্বকাপের উদ্দেশে ঢাকা ছাড়বে যুব দল।

যুব বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৭ জানুয়ারি, প্রতিপক্ষ ভারত। তিন দিন পর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ। এরপর তৃতীয় ম্যাচে ২৩ জানুয়ারি আজিজুলদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।

২০২০ যুব বিশ্বকাপে বাংলাদেশ একবার চ্যাম্পিয়ন হয়েছিল। সবশেষ বিশ্বকাপে পাকিস্তানের কাছে অলিখিত কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নেয় বাংলাদেশ।

বাংলাদেশ দল:  আজিজুল হাকিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বাসির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, শাহারিয়া আল আমিন, স্বাধীন ইসলাম, মো. আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকি আলীন, রিফাত বেগ, সাদ ইসলাম রাজিন, আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও ইকবাল হোসেন ইমন।

স্ট্যান্ডবাই: আবদুর রহিম, দেবাশিস সরকার, রাফি উজ্জামান রাফি, ফারহান শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, সানজিদ মজুমদার ও মো. সবুজ।

এসি/আপ্র/০৩/০১/২০২৫

সংশ্লিষ্ট খবর

গোল-জয়ে মেসি অধ্যায়ের সমাপ্তি, অশ্রুসিক্ত বিদায়ে কাঁদলো আর্জেন্টিনা
০৮ অক্টোবর ২০২৬

গোল-জয়ে মেসি অধ্যায়ের সমাপ্তি, অশ্রুসিক্ত বিদায়ে কাঁদলো আর্জেন্টিনা

একটি জার্সি, একটি দশ নম্বর, একটি জাতির অগণিত স্বপ্ন-আর সেই স্বপ্নের সবচেয়ে উজ্জ্বল নাম লিওনেল মেসি।...

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সামনে নতুন সমীকরণ, বাড়তে পারে দল
০৭ অক্টোবর ২০২৬

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সামনে নতুন সমীকরণ, বাড়তে পারে দল

টেস্ট ক্রিকেটের বিশ্ব আসরে বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। আগামী চক্র থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশি...

র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে নাসুম ও মেহেদি
০৭ অক্টোবর ২০২৬

র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে নাসুম ও মেহেদি

এশিয়ান গেমস ক্রিকেটে দলের ভরাডুবি হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছে...

ম্যাচ শেষে মেসিকে লাল-হলুদ দুই কার্ডই দিলেন রেফারি
০৭ অক্টোবর ২০২৬

ম্যাচ শেষে মেসিকে লাল-হলুদ দুই কার্ডই দিলেন রেফারি

যে দুটি কার্ড ফুটবল মাঠে সাধারণত শাস্তির প্রতীক, মেসির বিদায়ের রাতে সেই লাল ও হলুদ কার্ডই হয়ে উঠলো ভ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই