গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মেনু

ওয়ানডেতে ১১তম বাংলাদেশি হিসেবে দুই হাজারের ক্লাবে শান্ত

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৫১ পিএম, ১১ জুন ২০২৬ | আপডেট: ০৪:২৬ এএম ২০২৬
ওয়ানডেতে ১১তম বাংলাদেশি হিসেবে দুই হাজারের ক্লাবে শান্ত
ছবি

ছবি সংগৃহীত

ব্যাটিংয়ে নামার আগে ওয়ানডেতে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করতে নাজমুল হোসেন শান্তর প্রয়োজন ছিল ১৯ রান। প্রথম ওভারেই ব্যাটিংয়ে নামা শান্ত ব্যক্তিগত ২২তম বলে চার হাঁকিয়েই ১১তম বাংলাদেশি হিসেবে দুই হাজারের ক্লাবে প্রবেশ করেন।

বাংলাদেশে এর আগে ১০ জন ব্যাটার ওয়ানডেতে কমপক্ষে ২ হাজার রান করেছেন। বাংলাদেশের হয়ে সবচেয়ে দ্রুত ৬৪ ইনিংসে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সৌম্য সরকার। বর্তমানে ৮২ ম্যাচে তার সংগ্রহ ২৩৯১ রান।

দ্বিতীয় দ্রুততম ৬৫ ইনিংসে এর আগে দুইজন এই ক্লাবে ঢুকেছেন লিটন কুমার দাস ও শাহরিয়ার নাফীস। তাদের সঙ্গে যৌথভাবে ৬৫ ইনিংসে ২ হাজার ক্লাবে ঢুকলেন নাজমুল হোসেন শান্ত।

সব মিলিয়ে পুরো বিশ্বে দ্রুততম ৩৮ ইনিংসে ২ হাজার রেকর্ড ভারতের শুভমান গিলের। ৬৬ ম্যাচে ৬৫ ইনিংস ব্যাটিং করে ২০১৮ রান করেছেন। এ সময়ে ৪ সেঞ্চুরি ও ১২টি ফিফটি করেছেন এই বাঁহাতি ব্যাটার।

বাংলাদেশিদের মধ্যে দুই হাজার ওয়ানডে রান করা ক্রিকেটার

সৌম্য সরকার- ৬৪ ইনিংস
লিটন দাস- ৬৫ ইনিংস
নাজমুল হোসেন- ৬৫ ইনিংস
শাহরিয়ার নাফীস- ৬৫ ইনিংস
সাকিব আল হাসান- ৬৯ ইনিংস
তামিম ইকবাল- ৭০ ইনিংস
ইমরুল কায়েস- ৭১ ইনিংস
মাহমুদউল্লাহ রিয়াদ- ৯৩ ইনিংস
হাবিবুল বাশার- ৯৫ ইনিংস
মুশফিকুর রহিম- ৯৭ ইনিংস
মোহাম্মদ আশরাফুল- ১০০ ইনিংস

আপ্র/কেএমএএ/১১.০৬.২০২৬

সংশ্লিষ্ট খবর

গোলবন্যায় ভেসে গেল বাংলাদেশ
০১ অক্টোবর ২০২৬

গোলবন্যায় ভেসে গেল বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপটা যেন দুঃস্বপ্নের মতোই কাটলো। প্রথম দুই ম্যাচে ৪ গোল হজম করেছিল বাংলাদেশ। গ্রুপ পর্ব...

মাসসেরা হয়ে বাংলাদেশি বংশোদ্ভূত ক্যাভিন সলিভানের রেকর্ড
০১ অক্টোবর ২০২৬

মাসসেরা হয়ে বাংলাদেশি বংশোদ্ভূত ক্যাভিন সলিভানের রেকর্ড

যুক্তরাষ্ট্রের ফুটবলে বয়সের বেশ কিছু রেকর্ডেই জ্বলজ্বল করছে ক্যাভিন সলিভানের নাম। কিশোর এই প্রতিভা এ...

মার্তিনেস-রোমেরোদের গোলে আর্জেন্টিনার সহজ জয়
০১ অক্টোবর ২০২৬

মার্তিনেস-রোমেরোদের গোলে আর্জেন্টিনার সহজ জয়

বলিভিয়াকে অনায়াসে হারিয়ে ফুটবলের মহানায়ক লিওনেল মেসিকে ছাড়া পথ চলা শুরু হলো আর্জেন্টিনার। আক্রমণাত্ম...

বিশাল জয়ে সোনার পদকের লড়াইয়ে ভারত
০১ অক্টোবর ২০২৬

বিশাল জয়ে সোনার পদকের লড়াইয়ে ভারত

‘১৬৯ রান করেই যখন ১২৪ রানের জয় ধরা দেয়, বোঝাই যাচ্ছে কতটা পাগলাটে ম্যাচ’, ম্যাচ শেষে ধারাভাষ্যকার সা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে