গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৩ আগস্ট ২০২৬

মেনু

প্রবাসী আনিকাকে নিয়েই ঋতুপর্ণাদের অনুশীলন

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৩৪ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৪:১৪ এএম ২০২৬
প্রবাসী আনিকাকে নিয়েই ঋতুপর্ণাদের অনুশীলন
ছবি

ছবি সংগৃহীত

২০২২ ও ২০২৪ সালে টানা দু’বার সাফ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের সামনে এবার হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড মাঠে জোর প্রস্তুতি নিচ্ছেন ঋতুপর্ণারা। 

 

এই প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে কাল রবিবার দেশে আসছেন সুইডেনপ্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী। জাতীয় দলে আনিকার পুনরায় ডাক পাওয়ার বিষয়টি  শনিবার নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। তিনি জানান, দেশে পৌঁছেই সরাসরি চট্টগ্রামে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন এই প্রবাসী ফুটবলার।


সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ হিসেবে ব্রিটিশ প্রধান কোচ পিটার বাটলারের অধীনে গত শুক্রবার আফঈদা-আলপিদের নিয়ে এই ক্যাম্প শুরু হয়েছে। বাফুফের এই ক্যাম্পে বর্তমানে ৫০ জনের বেশি ফুটবলার থাকলেও চট্টগ্রাম পর্বে শুধুমাত্র সিনিয়র ফুটবলারদের নিয়েই কাজ করছেন কোচ বাটলার। 

এ ক্যাম্পে কোচিং স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন অস্ট্রেলিয়ান কন্ডিশনিং কোচ লর্ড ম্যাকরন এবং গোলরক্ষক কোচ মাসুদ হাসান উজ্জ্বল। অন্যদিকে, ঢাকায় অনূর্ধ্ব-২০ নারী ফুটবলারদের নিয়ে আলাদাভাবে অনুশীলন করাচ্ছেন মাহবুবুর রহমান লিটু। 

চট্টগ্রামে অনুশীলন শেষে আফঈদারা থাইল্যান্ডে ক্যাম্প করবে। সেখানে স্থানীয় দুটি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে সরাসরি ভারতের গোয়ায় যাওয়ার কথা রয়েছে তাদের।

 

ডিসি/আপ্র/২৫/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ব্যাটিং-বিপর্যয়ের পর শরিফুলের বীরত্বে রোমাঞ্চকর দিন
২২ আগস্ট ২০২৬

ব্যাটিং-বিপর্যয়ের পর শরিফুলের বীরত্বে রোমাঞ্চকর দিন

অস্ট্রেলিয়ার পরিবেশ ও উইকেটের সুবিধা নিয়ে প্রথম দিনেই চরম রোমাঞ্চ উপহার দিল ম্যাকাই টেস্ট। এক দিনে ১...

ফিফা আসিয়ান কাপে খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের
২২ আগস্ট ২০২৬

ফিফা আসিয়ান কাপে খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের

নানা অনিশ্চয়তার পর ফিফা আসিয়ান কাপে খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের। শুক্রবার রাতে ফিফা থেকে বাংলাদেশক...

বিপিএল স্থগিতের সিদ্ধান্তে শঙ্কিত ক্রিকেটাররা, বিকল্প টুর্নামেন্টের দাবি
২২ আগস্ট ২০২৬

বিপিএল স্থগিতের সিদ্ধান্তে শঙ্কিত ক্রিকেটাররা, বিকল্প টুর্নামেন্টের দাবি

আর্থিক অস্বচ্ছতা, প্রশাসনিক অব্যবস্থাপনা এবং বিসিবির ওপর লোকসানের বিপুল বোঝা পরিহার করে টুর্নামেন্টট...

জাতীয় হকি দলে দুই ভাই জিমি ও রাকিন
২২ আগস্ট ২০২৬

জাতীয় হকি দলে দুই ভাই জিমি ও রাকিন

ক্লাব ফুটবলে একই দলে খেলার পর জাতীয় দলের জার্সিতেও একসঙ্গে মাঠে নামার স্বপ্ন ছিল দুই ভাই রাসেল মাহমু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই